০৪:৫০ পি.এম
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে আওয়ামী যুবলীগের সদস্য সামিউল আলিম ওরফে শুভ (২৯) কে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সামিউল আলিম শুভ মৃত নুরু মিয়ার পুত্র এবং ওই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
পুলিশের সূত্রে জানা যায়, সামিউল আলিম শুভ নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য, যা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমের অন্তর্ভুক্ত। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে নবাবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সামিউল আলিম ওরফে শুভকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন