ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লড়াই তীব্র হচ্ছে


এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, লড়াই তীব্র হচ্ছে

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা রিয়াদের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলটি আঘাত হানার কিছু মিনিটের মধ্যে কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কথা ছিল। হামলার কারণে ফ্লাইটটি জেদ্দায় ঘুরিয়ে দেওয়া হয়। রানওয়েতে থাকা আরও দুটি বিমানও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ পুলিশ গ্রেপ্তার

এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোর অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি হুথিদের নিয়ন্ত্রিত সানা থেকে ছোড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ বিমানবন্দরে হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

আরও পড়ুন: লিবিয়া ও তুরস্কের মধ্যে নতুন সামুদ্রিক চুক্তি অনুমোদন

হুথি মুখপাত্র সারি আরও দাবি করেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ আবহা বিমানবন্দরে হামলার দাবি নিশ্চিত করেনি।

এদিকে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে লড়াই তীব্র হয়ে উঠেছে। সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সম্প্রতি হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। গত কয়েক সপ্তাহে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করার পর সরকারি বাহিনী সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ হিসেবে ঘোষণা করা একটি চালানে বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাকের অর্ধেক অংশ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার সন্দেহজনক ওই চালানের কায়িক পরীক্ষা করে পণ্যের ঘোষণার সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় সিআইআইডি। চালানের ম্যানিফেস্টে বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির খুচরা যন্ত্রাংশের উল্লেখ থাকলেও কনটেইনার খুলে একটি সম্পূর্ণ নকড ডাউন (সিকেডি) বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশ এবং পাঁচটি অর্ধেক কাটা ইসুজু ট্রাক পাওয়া যায়।

সিআইআইডি জানায়, আমদানিকারক প্রতিষ্ঠানটি চট্টগ্রামের হালিশহরের আয়াজ অটো ইন্টারন্যাশনাল। এর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে কাজ করছে আমিন (সিঅ্যান্ডএফ এজেন্ট) প্রাইভেট লিমিটেড। চালানটির রপ্তানিকারক সংস্থা হলো সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কো এলএলসি। সিআইআইডির প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিএমডব্লিউ স্পোর্টস কারটি এস ড্রাইভ ২৩আই মডেলের, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি। এটি ২০০৯ সালের মডেল বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির সঠিক মডেল ইয়ার, চেসিস এবং আমদানির বৈধতা কাগজপত্র যাচাই ও কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশটি প্রাথমিকভাবে ২০১৬ সালের মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩ হাজার সিসি।

সিআইআইডি বলেছে, ‘এই চালানে গাড়িটির শুধু সামনের অংশ পাওয়াটা বিশেষভাবে সন্দেহজনক। বাকি অংশটি অন্য কোনো চালানে এসেছে কি না, কিংবা আনা হচ্ছে কি না, সেটিও আমরা তদন্ত করছি।’

ঘোষিত পণ্য ও বাস্তবে পাওয়া পণ্যের মধ্যে বড় ধরনের পার্থক্যের কারণে কাস্টমস গোয়েন্দারা মিথ্যা ঘোষণা, শুল্ক ও কর ফাঁকি এবং কাটা বা খণ্ডিত অবস্থায় গাড়ি বিভিন্ন চালানে এনে পরে জোড়া লাগানোর কোনো কৌশল ব্যবহার করা হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‘৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বর্তমানে যে ভাতা প্রচলিত আছে, তা যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেন, সব বয়স্ক মানুষকে সহায়তার আওতায় আনতে এ ভাতার পরিমাণ আরও বাড়াতে হবে।

মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ (মোট জনসংখ্যার ১০ শতাংশ), যা ২০৫০ সাল নাগাদ সাড়ে ৪ থেকে ৫ কোটিতে (২০ শতাংশের বেশি) পৌঁছাবে। তিনি বলেন, গত ২৫ বছরে মানুষের গড় আয়ু বেড়ে ৭৪.৯ বছর হয়েছে এবং ভবিষ্যতে তা ৮০ বছরের কাছাকাছি পৌঁছাবে। এই বিপুল প্রবীণ জনগোষ্ঠীকে কেবল বয়সের বৃদ্ধ পর্যায় হিসেবে না দেখে তাঁদের স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তর করতে হবে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নবজাতক থেকে শুরু করে প্রবীণ-সবার জন্য জীবনচক্রভিত্তিক মানবিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজ গঠনে কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন করছে।

প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হলেও, সেদিন ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান থাকায় আজ ঢাকায় কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

আলোচনা সভার আগে সকালে মন্ত্রী আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য ‘নবীন-প্রবীণ মিলনমেলা’ র‍্যালিতে অংশ নেন। এই র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

এছাড়াও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল ইসলাম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইনতেজার রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবায় প্রবীণবান্ধব হাসপাতাল নির্মাণ, গণপরিবহন ও বিমানবন্দরে বিশেষ সুযোগ-সুবিধা, পৃথক ‘প্রবীণ অধিদপ্তর’ গঠন এবং বিশেষ করে সম্পত্তি থেকে বঞ্চিত প্রবীণ নারীদের সুরক্ষায় আইন ও নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে আদালত পাড়ায়, বিএনপি দুই পন্থির মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


নারায়ণগঞ্জে আদালত পাড়ায়, বিএনপি দুই পন্থির মধ্যে সংঘর্ষ

৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের মঙ্গলবার, আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সংঘর্ষ বাদে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে।

প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান স্যার এবং সেক্রেটারি এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ভাই, যারা ২০১৩ সাল থেকে একই দলে আছেন, তাদের ত্যাগ এবং দলের প্রতি ভালবাসা আমি খুব কাছ থেকে দেখেছি। বিএনপির পরীক্ষিত দুই ত্যাগী নেতা, এই দুজন বিগত আওয়ামী আমলে বহু মামলা হামলার শিকার হয়েও নারায়নগঞ্জের বিএনপি হাল এবং নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের একত্রিত করার লক্ষ্যে একসাথে বহু ত্যাগ এবং সংগ্রামে একসাথে হাত ধরে চলেছেন। এখন দলের সুদিনে এমন কি হলো যে এ দুজন একে অপরের শত্রু হয়ে গেল।

দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি শুধু বলব, আপনারা দুজন তৃতীয় নব্য হাইব্রিড দুষ্ট লোকদের প্ররোচনায় ভুলবেন না। আপনারা দুজন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্যদের নব্য বিএনপি ও চাটুকারদের থেকে নিজেদের দূরে রাখুন এবং ত্যাগীদের মূল্যায়ন করুন। গতকাল আমি খুবই কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে দুইজন ত্যাগী নেতার এহেন আচরণ দেখে। এতে তৃতীয় পক্ষ ও লোভীরা সুযোগ পাচ্ছে।

আপনারা দুজন আমাদের দলের নেতা কর্মীদের ভরসার একটি জায়গা। তাই এহেন আচরণ আমাদের দলের জন্য মঙ্গলজনক নয়। আসুন, আমাদের দলের এই সুদিনে দুর্দিনের ত্যাগীদের মূল্যায়ন করি। আপনাদের ভালবাসা ও সুদৃষ্টি শুধু আমাদের কাম্য।

এডভোকেট আমেনা প্রধান শিল্পী

সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ

সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ বার ইউনিট

এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর

যুগ্ম জেলা ১ম আদালত নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসের মধ্যেই ইন্দোনেশিয়ায় পৌঁছাচ্ছে চীনের শক্তিশালী জে-১০সিই যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ছয় মাসের মধ্যেই ইন্দোনেশিয়ায় পৌঁছাচ্ছে চীনের শক্তিশালী জে-১০সিই যুদ্ধবিমান

মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া চীনের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের বিরুদ্ধে বড় ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে, জাকার্তা এবার চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ছয় মাসের মধ্যে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীতে যুক্ত হবে চীনের তৈরি প্রথম ব্যাচের জে-১০সিই (J-10CE) মাল্টিরোল ফাইটার জেট।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (SCMP) একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিকা’র সূত্রে জানা গেছে, দেশটির বিমানবাহিনী প্রধান জনসাধারণকে অধৈর্য না হয়ে ‘কেবল অপেক্ষা করার’ পরামর্শ দিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় এসে পৌঁছাবে।

জাকার্তা কতগুলো যুদ্ধবিমান কিনছে, সেই সংখ্যা এখনও গোপন রাখা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ ফাইটার জেটের বিকল্প হিসেবে এই জে-১০সি অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যক্ষমতায় সমান দক্ষতা প্রদর্শন করবে।

বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়া বর্তমানে তাদের বিমানবাহিনী আধুনিকায়নে নির্দিষ্ট কোনো ব্লকের ওপর নির্ভর না করে বহুমুখী কৌশল গ্রহণ করছে। তাদের বহরে মার্কিন, ফরাসি ও তুর্কি যুদ্ধবিমান রয়েছে, এবং এবার নতুন করে যুক্ত হচ্ছে চীনের ৪.৫ প্রজন্মের শক্তিশালী ফাইটার জেট।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার এই পদক্ষেপের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও চীনের ফাইটার জেটের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। বাংলাদেশও তাদের বিমানবাহিনীকে আধুনিক করতে চীনের সাথে প্রায় ২.২ বিলিয়ন ডলারের চুক্তিতে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ফলে, বিশ্ব সামরিক বাজারে চীনের তৈরি সমরাস্ত্র মার্কিন ও পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, যা ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%