ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি


পার্টস ঘোষণায় দেশে এলো বিএমডব্লিউ গাড়ি

চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ হিসেবে ঘোষণা করা একটি চালানে বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাকের অর্ধেক অংশ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার সন্দেহজনক ওই চালানের কায়িক পরীক্ষা করে পণ্যের ঘোষণার সঙ্গে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায় বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায় সিআইআইডি। চালানের ম্যানিফেস্টে বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির খুচরা যন্ত্রাংশের উল্লেখ থাকলেও কনটেইনার খুলে একটি সম্পূর্ণ নকড ডাউন (সিকেডি) বিএমডব্লিউ স্পোর্টস কার, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশ এবং পাঁচটি অর্ধেক কাটা ইসুজু ট্রাক পাওয়া যায়।

সিআইআইডি জানায়, আমদানিকারক প্রতিষ্ঠানটি চট্টগ্রামের হালিশহরের আয়াজ অটো ইন্টারন্যাশনাল। এর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে কাজ করছে আমিন (সিঅ্যান্ডএফ এজেন্ট) প্রাইভেট লিমিটেড। চালানটির রপ্তানিকারক সংস্থা হলো সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কো এলএলসি। সিআইআইডির প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিএমডব্লিউ স্পোর্টস কারটি এস ড্রাইভ ২৩আই মডেলের, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি। এটি ২০০৯ সালের মডেল বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটির সঠিক মডেল ইয়ার, চেসিস এবং আমদানির বৈধতা কাগজপত্র যাচাই ও কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে, বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশটি প্রাথমিকভাবে ২০১৬ সালের মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩ হাজার সিসি।

সিআইআইডি বলেছে, ‘এই চালানে গাড়িটির শুধু সামনের অংশ পাওয়াটা বিশেষভাবে সন্দেহজনক। বাকি অংশটি অন্য কোনো চালানে এসেছে কি না, কিংবা আনা হচ্ছে কি না, সেটিও আমরা তদন্ত করছি।’

আরও পড়ুন: আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু আসন্ন নির্বাচনে জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন

ঘোষিত পণ্য ও বাস্তবে পাওয়া পণ্যের মধ্যে বড় ধরনের পার্থক্যের কারণে কাস্টমস গোয়েন্দারা মিথ্যা ঘোষণা, শুল্ক ও কর ফাঁকি এবং কাটা বা খণ্ডিত অবস্থায় গাড়ি বিভিন্ন চালানে এনে পরে জোড়া লাগানোর কোনো কৌশল ব্যবহার করা হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের জন্য সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‘৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বর্তমানে যে ভাতা প্রচলিত আছে, তা যথেষ্ট নয়। তিনি উল্লেখ করেন, সব বয়স্ক মানুষকে সহায়তার আওতায় আনতে এ ভাতার পরিমাণ আরও বাড়াতে হবে।

মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ (মোট জনসংখ্যার ১০ শতাংশ), যা ২০৫০ সাল নাগাদ সাড়ে ৪ থেকে ৫ কোটিতে (২০ শতাংশের বেশি) পৌঁছাবে। তিনি বলেন, গত ২৫ বছরে মানুষের গড় আয়ু বেড়ে ৭৪.৯ বছর হয়েছে এবং ভবিষ্যতে তা ৮০ বছরের কাছাকাছি পৌঁছাবে। এই বিপুল প্রবীণ জনগোষ্ঠীকে কেবল বয়সের বৃদ্ধ পর্যায় হিসেবে না দেখে তাঁদের স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তর করতে হবে।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নবজাতক থেকে শুরু করে প্রবীণ-সবার জন্য জীবনচক্রভিত্তিক মানবিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজ গঠনে কর্মপরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন করছে।

প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হলেও, সেদিন ফেনীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান থাকায় আজ ঢাকায় কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

আলোচনা সভার আগে সকালে মন্ত্রী আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য ‘নবীন-প্রবীণ মিলনমেলা’ র‍্যালিতে অংশ নেন। এই র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

এছাড়াও প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল ইসলাম, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইনতেজার রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রবীণদের স্বাস্থ্যসেবায় প্রবীণবান্ধব হাসপাতাল নির্মাণ, গণপরিবহন ও বিমানবন্দরে বিশেষ সুযোগ-সুবিধা, পৃথক ‘প্রবীণ অধিদপ্তর’ গঠন এবং বিশেষ করে সম্পত্তি থেকে বঞ্চিত প্রবীণ নারীদের সুরক্ষায় আইন ও নীতি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে আদালত পাড়ায়, বিএনপি দুই পন্থির মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


নারায়ণগঞ্জে আদালত পাড়ায়, বিএনপি দুই পন্থির মধ্যে সংঘর্ষ

৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের মঙ্গলবার, আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সংঘর্ষ বাদে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে।

প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান স্যার এবং সেক্রেটারি এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ভাই, যারা ২০১৩ সাল থেকে একই দলে আছেন, তাদের ত্যাগ এবং দলের প্রতি ভালবাসা আমি খুব কাছ থেকে দেখেছি। বিএনপির পরীক্ষিত দুই ত্যাগী নেতা, এই দুজন বিগত আওয়ামী আমলে বহু মামলা হামলার শিকার হয়েও নারায়নগঞ্জের বিএনপি হাল এবং নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের একত্রিত করার লক্ষ্যে একসাথে বহু ত্যাগ এবং সংগ্রামে একসাথে হাত ধরে চলেছেন। এখন দলের সুদিনে এমন কি হলো যে এ দুজন একে অপরের শত্রু হয়ে গেল।

দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি শুধু বলব, আপনারা দুজন তৃতীয় নব্য হাইব্রিড দুষ্ট লোকদের প্ররোচনায় ভুলবেন না। আপনারা দুজন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্যদের নব্য বিএনপি ও চাটুকারদের থেকে নিজেদের দূরে রাখুন এবং ত্যাগীদের মূল্যায়ন করুন। গতকাল আমি খুবই কষ্ট পেয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে দুইজন ত্যাগী নেতার এহেন আচরণ দেখে। এতে তৃতীয় পক্ষ ও লোভীরা সুযোগ পাচ্ছে।

আপনারা দুজন আমাদের দলের নেতা কর্মীদের ভরসার একটি জায়গা। তাই এহেন আচরণ আমাদের দলের জন্য মঙ্গলজনক নয়। আসুন, আমাদের দলের এই সুদিনে দুর্দিনের ত্যাগীদের মূল্যায়ন করি। আপনাদের ভালবাসা ও সুদৃষ্টি শুধু আমাদের কাম্য।

এডভোকেট আমেনা প্রধান শিল্পী

সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ

সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ বার ইউনিট

এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর

যুগ্ম জেলা ১ম আদালত নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় মাসের মধ্যেই ইন্দোনেশিয়ায় পৌঁছাচ্ছে চীনের শক্তিশালী জে-১০সিই যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ছয় মাসের মধ্যেই ইন্দোনেশিয়ায় পৌঁছাচ্ছে চীনের শক্তিশালী জে-১০সিই যুদ্ধবিমান

মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া চীনের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের বিরুদ্ধে বড় ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে, জাকার্তা এবার চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ছয় মাসের মধ্যে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীতে যুক্ত হবে চীনের তৈরি প্রথম ব্যাচের জে-১০সিই (J-10CE) মাল্টিরোল ফাইটার জেট।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (SCMP) একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিকা’র সূত্রে জানা গেছে, দেশটির বিমানবাহিনী প্রধান জনসাধারণকে অধৈর্য না হয়ে ‘কেবল অপেক্ষা করার’ পরামর্শ দিয়েছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় এসে পৌঁছাবে।

জাকার্তা কতগুলো যুদ্ধবিমান কিনছে, সেই সংখ্যা এখনও গোপন রাখা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ ফাইটার জেটের বিকল্প হিসেবে এই জে-১০সি অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যক্ষমতায় সমান দক্ষতা প্রদর্শন করবে।

বিশ্লেষকদের মতে, ইন্দোনেশিয়া বর্তমানে তাদের বিমানবাহিনী আধুনিকায়নে নির্দিষ্ট কোনো ব্লকের ওপর নির্ভর না করে বহুমুখী কৌশল গ্রহণ করছে। তাদের বহরে মার্কিন, ফরাসি ও তুর্কি যুদ্ধবিমান রয়েছে, এবং এবার নতুন করে যুক্ত হচ্ছে চীনের ৪.৫ প্রজন্মের শক্তিশালী ফাইটার জেট।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার এই পদক্ষেপের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও চীনের ফাইটার জেটের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। বাংলাদেশও তাদের বিমানবাহিনীকে আধুনিক করতে চীনের সাথে প্রায় ২.২ বিলিয়ন ডলারের চুক্তিতে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ফলে, বিশ্ব সামরিক বাজারে চীনের তৈরি সমরাস্ত্র মার্কিন ও পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, যা ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের স্বাস্থ্য খাতে জাপানের ১ লাখ ৪৫ হাজার ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বাংলাদেশের স্বাস্থ্য খাতে জাপানের ১ লাখ ৪৫ হাজার ডলার অনুদান

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। ঢাকার সুবিধাবঞ্চিত ও বস্তি এলাকার মানুষের যক্ষ্মা রোগ নির্ণয় ও স্ক্রিনিং কার্যক্রমকে আরও জোরদার করতে জাপান সরকারের পক্ষ থেকে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান প্রদান করা হয়েছে। এই আর্থিক সহায়তা জাপানের বিখ্যাত ‘গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (GGP) বা তৃণমূল পর্যায়ের মানব নিরাপত্তা প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাসে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক অনুদান চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং বিশ্বখ্যাত আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘আইসিডিডিআর,বি’র প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, এ অনুদানের অর্থ দিয়ে ঢাকার সুবিধাবঞ্চিত অঞ্চলের জন্য ‘যক্ষ্মা রোগ নির্ণয়ে ল্যান্ড ক্রুজার গাড়ি সংগ্রহ প্রকল্প’ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় আইসিডিডিআর,বি একটি অত্যাধুনিক টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি এবং একটি ফুজিফিল্ম পোর্টেবল ডিজিটাল এক্স-রে ইউনিট ক্রয় করবে। এই ভ্রাম্যমাণ যানটি ঢাকার বস্তি ও স্বাস্থ্যসেবাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতি বছর প্রায় ৯ হাজার মানুষের বিনামূল্যে যক্ষ্মা স্ক্রিনিং সেবা নিশ্চিত করবে। এর ফলে একদিকে যেমন আগে শনাক্ত না হওয়া রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসবে, অন্যদিকে মারাত্মক এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা সুশো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিটানি উপস্থিত ছিলেন। জাপানের এ বিখ্যাত টয়োটা সুশো কর্পোরেশন এবং ফুজিফিল্ম যৌথভাবে এ প্রকল্পের ব্যবহৃত গাড়ি ও এক্স-রে যন্ত্রপাতির টেকনিক্যাল বা কারিগরি প্রশিক্ষণের দায়িত্ব পালন করবে। জাপানি উন্নত প্রযুক্তির সাথে আইসিডিডিআর,বি-র জনস্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতার এক অনন্য সমন্বয় ঘটবে এ প্রকল্পে।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘জাপান মানব নিরাপত্তাকে তথা মানুষের জীবন ও মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যারা বিভিন্ন বাধার কারণে মূলধারার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এই ভ্রাম্যমাণ প্রকল্পের মাধ্যমে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জাপান তার দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে’।

আইসিডিডিআর,বি-র মতো একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এ অনুদানের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে বাংলাদেশের যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%