০৭:১৩ পি.এম
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর এলাকায় ৬৬টি ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায়, এই ধর্মীয়, শিক্ষা এবং জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে, মসিকের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসিক প্রশাসক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের টিআর কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের গতি আরও বাড়বে। তিনি আশা প্রকাশ করেন যে, বরাদ্দের অর্থ ঠিকভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে।
অনুদানের চেক প্রাপ্ত ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টি মসজিদ, ১৪টি মাদরাসা, ৫টি মন্দির, ২টি বিদ্যালয়, ২টি ক্লাব এবং ১টি এতিমখানা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. সুমনা আল মজীদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে দেবনাথ, তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠান কমিটির কর্মকর্তাগণ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বিগত সময়ে টিআর কর্মসূচির অধীনে ধর্মীয়, শিক্ষা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার বিষয়টি অনেকেই জানতেন না। তবে এবার প্রকল্পের বরাদ্দের টাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন