বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৪৮ পি.এম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে ঢাকা জেলায় তিনজনের মৃত্যু হয়েছে, এবং বাকি একজন মারা গেছে ময়মনসিংহে।
একই সময়ে, হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া চার শিশুর মধ্যে নিশ্চিতভাবে কোনো শিশুর মৃত্যু হামে আক্রান্ত হয়ে হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৯টি। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশুর প্রাণহানি ঘটেছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়।
এছাড়া, হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা ছিল ১ হাজার ২৩১।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করার উদ্দেশ্যে ঢাকায় একটি অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছে ভিএফএস গ্লোবাল।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মান্যবর কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউমি তালওয়ার মন্তব্য করেন, ‘দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু করা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশস্ত, আধুনিক ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত এই কেন্দ্র আবেদনকারীদের জন্য আরামদায়ক ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদনকারীদের পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহায়তা করবেন।
’
নতুন এই কেন্দ্র চালুর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় এসে সহজেই তাদের আবেদন জমা দিতে পারবেন। এ বিষয়ে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ সেবা ব্যবস্থার মাধ্যমে ঢাকায় প্রতিষ্ঠিত নতুন কেন্দ্রটি কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য আরও উন্নত, সহজ ও কার্যকর আবেদন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
প্রসঙ্গত, ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে ৭টি নিবেদিত ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তির উন্নয়ন, গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে তারা দায়িত্বশীল পদ্ধতি অনুসরণ করে এবং নৈতিকতা ও টেকসই কার্যক্রমকে অগ্রাধিকার দেয়। বিশ্বের ৭১টি সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিএফএস গ্লোবাল ১৬৯টি দেশে ৪ হাজার ২০০টিরও বেশি আবেদন কেন্দ্র পরিচালনা করছে। ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি ৭০ লাখেরও বেশি আবেদন দক্ষতার সঙ্গে প্রক্রিয়াজাত করেছে।
কোথায় ও কখন আবেদন করবেন
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্রটি বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের ২য় তলা, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩-এ অবস্থিত। কেন্দ্রটির অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, ফি, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং অন্যান্য সেবা সম্পর্কে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আবেদনকারীদের দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস এবং ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ কথাও উল্লেখ করেছেন যে, এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী জানান, দেশের সব কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান আইন, ২০১৮ প্রণয়ন করা হয়। ওই আইনের মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ—এই ছয়টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরির সুযোগ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের জন্য ওই ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে কাম্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে এসব পদে কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রির পাশাপাশি ইলমে কিরাআত অথবা হিফজুল কোরআন সনদপ্রাপ্তদের চাকরির সুযোগ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা আবারও শুরু হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সংযম অপরিহার্য।
গুতেরেস জানান, পূর্ববর্তী কূটনৈতিক আলোচনায় একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল। তাই তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফিরে আসার জন্য আহ্বান জানান।
=বলছে, জাতিসংঘ মহাসচিব একই সঙ্গে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দাব প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ-চলাচল স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এই গুরুত্বপূর্ণ দুই নৌপথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
র্যাবের ১১ তলা সদর দপ্তর নির্মাণের জন্য ১৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সরকার ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকা ব্যয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১১ তলা সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করে। ‘র্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান এম জামাল অ্যান্ড কম্পানি লিমিটেডের কাছে ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব করা হয়।
বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
২০১৯ সালের ১৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদিত হয়েছিল। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় ১৫ তলা ভিত্তির ওপর ১১ তলা র্যাব সদর দপ্তর ভবন নির্মাণ করা হবে।
ভবনটিতে মহাপরিচালকের কার্যালয়সহ তিনটি ভূগর্ভস্থ তলা, নিচতলায় গাড়ি পার্কিং এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা থাকবে।
এছাড়া প্রকল্পের আওতায় তিনতলা ম্যাগাজিন ও কোট ভবন, তিনতলা উপকেন্দ্র ভবন, গুদাম, পাম্প ও জলাধার, গভীর নলকূপ, পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, সালামি মঞ্চ, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, বহির্বৈদ্যুতিক সংযোগ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্থানীয় নেটওয়ার্কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।
সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে র্যাব সদর দপ্তরের জন্য প্রয়োজনীয় আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ