১০:৫৮ পি.এম
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি দেশ অংশ নিয়েছে, তাদের মধ্যে কেবল দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা রয়েছে। সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা লেখা আছে এবং ইরাকের পতাকায় লেখা রয়েছে আল্লাহু আকবার।
ইরাক এখনও পর্যন্ত মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচটি খেলেছে। উরুগুয়ের বিপক্ষে খেলায় তারা ১-১ গোলে ড্র করেছে।
নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার পূর্বে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করার কথা থাকে; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় যে সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। এখন পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতেই জাতীয় সংগীত গাওয়ার সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
শুধুমাত্র এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেল। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। আবার একজন দেশের পতাকা মাটিতে নামানোর সঙ্গে অন্য দেশের পতাকা উঠানোর বিতর্ক এড়িয়ে চলার জন্য উরুগুয়ের পতাকাও ওপরে রাখা হয়।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমা লেখা থাকায় দেশটির পতাকাকে কোনও সময় মাটিতে নামানো যাবে না। মূলত, ফিফা তাদের এই স্পিরিটকে সম্মান দেখিয়ে পতাকা মাটিতে নামানোর বদলে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধে ফিফা এমন সম্মান প্রদর্শন করেছে। এর ফলে ফিফা বাহবাও পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন