০৭:১৩ পি.এম
চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতা এবং বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।
শনিবার (১১ জুলাই) আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছেন।
আরও পড়ুন: জামায়াত আমিরের প্রশ্ন, দেশে আদৌ কোনো সরকার আছে কি না
এই পরিস্থিতিতে শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা এবং নেভি হাসপাতাল গেট এলাকাগুলোতে নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন