ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষা ও নৈতিকতার সমণ্বয়ে মাদকমুক্ত জাতি গড়তে হবে: এমপি চাঁদ


শিক্ষা ও নৈতিকতার সমণ্বয়ে মাদকমুক্ত জাতি গড়তে হবে: এমপি চাঁদ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি আবু সাঈদ চাঁদ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলে চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে।  উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদক সেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষৎকে ধ্বংস করছে। কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাই অভিভাবক ও শিক্ষাকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমণ্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।  শনিবার (১৩ জুন) সকাল ১১টায় বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের চারতালা বিশিষ্ট একতালা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিষ্টান পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহম্মেদ সালামের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, প্রতিষ্টানের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, উপজেলা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, অভিভাবক সদস্য শাহিনুর রহমান, শিক্ষক প্রতিনিধি আলতাব হোসেন, প্রকৌশলী এজাজুল আলম প্রমুখ। রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২ কোটি ৬ লাখ ব্যয়ে একাডেমিক ভবন নিমার্ণ কাজর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

আরও পড়ুন: সীতাকুণ্ডের সাংবাদিক জয়নাল আবেদীনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে মানবন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও

নাটোরের সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১ টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনটি উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগের সহযোগিতায় বাস্তবায়িত হয়। দেশের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বন কর্মকর্তা মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রভাষক আকতার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক হাসানুল হক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় কৃষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হল কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তিনি দেশের কৃষকদের নিরলস পরিশ্রম ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কৃষকদের সম্মান এবং প্রণোদনা বৃদ্ধির জন্য এটি সময়ের দাবি।

নিজের পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান। তাঁর বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকদের জীবন সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছেন। প্রায় দুই দশক আগে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলেন।

মন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং খাল খননের মতো উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে "তুমিই বাংলাদেশ" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয়। রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাহবুব হাসান, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টওঞজঈঊ) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো: তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার এবং ক্রীড়া সংগঠক ফিরোজ কবির। এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ। এর গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন"- এই হোক আমাদের অঙ্গীকার। শেষে তুমিই বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বল, এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর গোমস্তাপুরে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন, রহনপুর পৌরসভা ও বনায়ন বিভাগ আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ রোপণ করা হয়।

রহনপুর পৌরসভার পীড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বনায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা।

পরে পীড়াসন সড়কে রহনপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর ইউনিয়নের জনতা স্কুলমোড় টু লক্ষীপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে বিভিন্ন ধরণের চারা গাছ রোপণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%