ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মাগুরার আলোকদিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জন আটক


মাগুরার আলোকদিয়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, ৫ জন আটক

মাগুরা জেলার একটি বাড়িতে জুয়ার আসর পরিচালনার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, তারা ওই বাড়িটিকে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে সাজিয়ে নিয়মিতভাবে জুয়ার আসর আয়োজন করছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সদর থানার এসআই মঞ্জুরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এবং বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটির একটি কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি পাশাপাশি সাজানো ছিল। ওই কক্ষেই নিয়মিতভাবে জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই

রোববার রাতের দিকে মাগুরা সদর থানা পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। এ সময় নগদ ৫০ হাজার ৪৪০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইথিওপিয়ার সীমান্ত সংঘর্ষে ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


ইথিওপিয়ার সীমান্ত সংঘর্ষে ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষের ফলে ৫০ হাজারেরও বেশি মানুষ তাদের আবাস ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই সংঘাতের কারণে, যারা প্রতিবেশী দেশ কেনিয়ায় আশ্রয় নিয়েছে, তারা তীব্র খাদ্যসংকট ও ত্রাণের অভাবে মানবেতর জীবনযাপন করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার ময়ালে শহরে আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে কেনিয়ায় প্রবেশ করতে শুরু করে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতোমধ্যে ৫০ হাজারের বেশি হয়ে গেছে।

কেনিয়ার স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলো এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। অধিকাংশ পরিবারই পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি এবং মাথা গোঁজার ঠাঁই ছাড়াই খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছে।

ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন যে, আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো না হলে এই সীমান্ত অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


হোসেনপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মডেল মসজিদে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
কোমলমতি শিশুদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যে এ প্রতিযোগিতা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম এবং হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো: মাহবুবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মো : এমদাদুল হক।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও মানসিক বিকাশে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
 

 

 

 

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরছাকাঠী গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে।
 
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানিক দল নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আটক রবিউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
 
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ হোসেন আল মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর সার ডিলারশিপ তদন্তে জেলা কৃষি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

কাঁঠালিয়া সংবাদদাতা

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর সার ডিলারশিপ তদন্তে জেলা কৃষি কর্মকর্তা

কাঁঠালিয়ায় স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ, একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স

ঝালকাঠির কাঁঠালিয়ায় সার ডিলারশিপ নিয়োগে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ নিয়ে তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে জেলা কৃষি বিভাগ। জেলা প্রশাসকের নির্দেশে সংশ্লিষ্ট তদন্ত কমিটি অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে। উপজেলা কৃষি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নিজের মেয়ে, স্ত্রী ও বোনের নামে বিসিআইসি ও খুচরা সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কৃষি বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসে মোকাদ্দম পদে কর্মরত মো. রুহুল আমিন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তার করে তিনি উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে সার ডিলারশিপ নিয়োগ ও বিতরণে স্বজনদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এ ঘটনায় ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয় আবেদনকারী ও কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমিনের মেয়ে মুক্তারি মরিয়ম মুন্নীর নামে পাটিখালঘাটা ইউনিয়নে নতুন বিসিআইসি সার ডিলারশিপের লাইসেন্স দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন। পাটিখাল সদর এলাকা থেকে তাঁর বসবাসের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ক্ষেত্রে সার ডিলার নিয়োগ নীতিমালার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।

এ ছাড়া রুহুল আমিনের স্ত্রী শিউলি বেগমের নামে ‘মেসার্স খান স্টোর’ এবং বোন মোসা. খাদিজা বেগমের নামে ‘মেসার্স মোল্লা অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠানের অনুকূলে খুচরা সার ডিলারশিপের লাইসেন্স নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের প্রশ্ন, একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ ও স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মচারীর প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যরা বাণিজ্যিক সুবিধা পেয়েছেন কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

ডিলারশিপ থেকে বঞ্চিত দীর্ঘদিনের অভিজ্ঞ ও স্থানীয় স্থায়ী বাসিন্দা মো. সিদ্দিক জমাদ্দার এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

অভিযোগকারীর দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য ও স্থানীয় আবেদনকারীরা বঞ্চিত হয়েছেন।

এর আগে অভিযোগের বিষয়ে কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগকারীদের দাবি। অন্যদিকে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদার বিষয়টি জেলা প্রশাসকের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অভিযুক্ত রুহুল আমিনও দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সবকিছু জেনেশুনেই ডিলার নিয়োগ দিয়েছেন।

তবে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন ও সুপারিশের ভিত্তি কী ছিল এবং একই পরিবারের সদস্যদের নামে একাধিক লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানা হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন জেলা পর্যায়ের তদন্তের ওপর নির্ভর করছে।

দৈনিক ‘খোলা কণ্ঠে’ সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী ও ডিলারশিপ থেকে বঞ্চিত স্থানীয়রা। তাঁদের দাবি, তদন্ত যেন কেবল কাগজপত্র যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং নিয়োগের আবেদন, লাইসেন্স প্রদানের সুপারিশ, অনুমোদন, বসবাসের ঠিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিবারিক সম্পর্কসহ সব বিষয় নিরপেক্ষভাবে যাচাই করা হয়।

সচেতন মহলের মতে, সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। এর ডিলার নিয়োগ ও বিতরণে স্বচ্ছতা না থাকলে প্রকৃত কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট লাইসেন্সের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

এখন স্থানীয় কৃষক ও অভিযোগকারীদের অপেক্ষা, জেলা কৃষি বিভাগের তদন্তে কী উঠে আসে। স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%