ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে বিপদমুক্ত আছেন গায়ক তাসরিফ, চাইলেন দোয়া


নেপালে বিপদমুক্ত আছেন গায়ক তাসরিফ, চাইলেন দোয়া

নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তের কাছে অবস্থিত রাসুয়া জেলায় বন্যার ফলে প্রাণহানি এবং নিখোঁজের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই মারাত্মক দুর্যোগের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান সেখানে অবস্থান করছেন।

 

তবে তিনি এবং তাঁর পুরো দল নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিষয়টা খুব সেনসিটিভ, সাধারণ মেয়ে হলে সুইসাইড করে ফেলত: পরীমণি

দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে। নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক ফ্ল্যাশ ফ্লাডের আঘাতে শত শত টুরিস্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।

প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পর ভক্তদের উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে তাসরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন ও মেসেজে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’

তাসরিফ শুধু নিজের এবং দলের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন নন, তিনি নেপালের স্থানীয় ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সব মানুষের জন্য মন থেকে দোয়া করছি।

 

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে

আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’ সবশেষে তিনি নিজের এবং দলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি।” তিনি আরও বলেন, “কবি নজরুলের সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ই হোক তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ গ্রেপ্তার ১১

 জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বাগেরহাটে ৩১৫ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ সুপার জানিয়েছেন, বাগেরহাট সদর থানার পৌরসভার নাগেরবাজার এলাকা সহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রাস্তায় ব্লকেড করে মাদক ব্যবসায়ী এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি পরিচালিত হয়।

এই অভিযানের সময় ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ২শ’ গ্রাম, ৪ লিটার চোরাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।

এদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা জাল নোটগুলো প্রতিটি ১ হাজার টাকার।

জাল টাকা সংক্রান্ত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনে বাবর, লর্ডস টেস্টের আগে স্বস্তিতে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


অনুশীলনে বাবর, লর্ডস টেস্টের আগে স্বস্তিতে পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পূর্বে পাকিস্তান শিবিরে এসেছে একটি স্বস্তির খবর। বাবর আজম আঙুলের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। দলের বোলিং কোচ উমার গুল জানিয়েছেন, নেটে বাবরের ব্যাটিং দেখে লর্ডস টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

আগামী বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। প্রথম টেস্টে হেডিংলিতে বাবর খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পাওয়ার পর ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবারও আঘাত পান তিনি।

তবে, এবার অনুশীলনে ফিরে বাবর বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছেন। উমার গুল জানিয়েছেন, বাবর ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের বিপক্ষে পুরো একটি ব্যাটিং সেশন কাটিয়েছেন। গুল বলেন, “বাবর নেটে ব্যাটিং করেছে। ফাস্ট বোলার, স্পিনার ও থ্রোডাউনের মুখোমুখি হয়েছে। আজ তাকে ভালো অবস্থায় দেখা গেছে। নেটে ভালো ব্যাটিং করেছে এবং পুরো একটি ব্যাটিং সেশন করেছে। আমরা আশা করছি, পরের ম্যাচে তাকে পাওয়া যাবে।”

প্রথম টেস্টে পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্বলতা ছিল স্পষ্ট। তারা দুই ইনিংসে কোনোটিতেই ২০০ রান করতে পারেনি। শেষ পর্যন্ত ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করে সফরকারীরা। তাই বাবরের প্রত্যাবর্তন দলের ব্যাটিংয়ে বাড়তি শক্তি যোগ করতে পারে।

সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাবর ব্যাট হাতে পাকিস্তানের সেরা ছিলেন। চার ইনিংসে দুটি ফিফটির সাহায্যে ১৯৩ রান করেন তিনি। ওই সিরিজের আগেই বাবরকে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফিরতে পারলে, তিনি দেশটির মাটিতে প্রথমবার টেস্ট নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। ২০২০ সালের পর ইংল্যান্ড সফরে পাকিস্তানের নেতৃত্বে এবারই প্রথম থাকবেন বাবর।

ইংল্যান্ডের মাটিতে বাবরের রেকর্ডও বেশ ভালো। এখন পর্যন্ত ছয় টেস্ট ইনিংসে তিনি তিনটি ফিফটি করেছেন, ব্যাটিং গড় ৬৫.৭৫। ইংল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ১৪ ইনিংসে তার গড় ৫৩.৮৩। এর মধ্যে সাত ইনিংসেই ফিফটি বা সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে, বাবরের ফেরার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও আগের ম্যাচের ব্যর্থতা ভুলে যেতে রাজি নন উমার গুল। তার মতে, টেস্ট জিততে হলে দলের প্রতিটি বিভাগকেই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।

গুল বলেন, “আগের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। টেস্ট জিততে হলে সব বিভাগেই ভালো করতে হবে। একটি বিভাগ আরেকটিকে সবসময় টেনে নিতে পারে না। এই কন্ডিশনে বোলারদের দায়িত্ব আরও বেশি। ২০ উইকেট না নিলে টেস্ট জেতা সম্ভব নয়।”

দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তান দলের অনুশীলনে ছিল বাড়তি তীব্রতা। গুলের বিশ্বাস, প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে লর্ডসে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে তার দলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন অবরোধই ইরানকে স্বাবলম্বী করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


মার্কিন অবরোধই ইরানকে স্বাবলম্বী করছে

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ছয় মাস ধরে চলমান যুদ্ধের তীব্র টানাপোড়েন সত্ত্বেও ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ স্বাবলম্বী হওয়ার শক্ত বার্তা প্রদান করেছে। দেশটি অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতি সচল রাখার জন্য বদ্ধপরিকর, তবে তারা সতর্ক করে দিয়েছে যে, আগামী দিনগুলোতে সাধারণ মানুষের জন্য মারাত্মক আর্থিক টানাপোড়েন এবং জীবনযাত্রার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ওয়াশিংটনের চাপ প্রয়োগের কৌশলের প্রতিক্রিয়ায় তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশ্ব এখন আর একক মার্কিন আধিপত্যের ওপর নির্ভরশীল নয়। তেহরান নিজস্ব কৌশল প্রয়োগের পাশাপাশি পাল্টা অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের অর্থনীতি মন্ত্রী আলী মাদানিজাদেহ সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দুই বছর মেয়াদী বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল ইরানের জানা রয়েছে। অপরদিকে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেমমাতি ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাদের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস তেল রফতানি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরও জরুরি পণ্য আমদানির জন্য রিজার্ভে যথেষ্ট বৈদেশিক মুদ্রা ও সোনা মজুত রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগালের বাইরে। তবে তিনি স্বীকার করেন যে, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস একটি বড় সংকট সৃষ্টি করেছে। সরকার খাদ্যসামগ্রী ও জরুরি পরিষেবা রেশনের আওতায় আনলেও রাষ্ট্রীয় অর্থনীতির ধস নামেনি বলেই তাঁর দাবি।

অর্থনৈতিক সংকটের চরম ধাক্কা লেগেছে তেহরানের খোলা বাজারে, যেখানে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান এ যাবতকালের সর্বনিম্ন ২০.৫ লাখে এসে ঠেকেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ দারিদ্র্যের তথ্য প্রকাশের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অনুমোদনের বাধ্যবাধকতা জারি করা হয়েছে। এই কঠিন সময়ে দেশের তরুণ প্রজন্মকে ঘরে বসেই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং খাতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। ইরানের কৃষিমন্ত্রণালয় দেশে খাদ্য চাহিদার ৯০ শতাংশ অভ্যন্তরীণভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তবে গম, চাল ও ভোজ্যতেলের মতো পণ্যে এখনো মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার ওপর তাদের বড় ধরনের নির্ভরতা রয়ে গেছে। তাছাড়া, তীব্র পানি সংকট কৃষি উৎপাদনের এই উদ্যোগকে ঝুঁকিতে ফেলছে।

খাদ্য ছাড়াও দেশটির স্বাস্থ্য খাতেও অস্থিরতা দেখা দিয়েছে। ইরান প্রায় ৯৭ শতাংশ ওষুধ দেশে তৈরির দাবি করলেও অন্তত ১ হাজার পদের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সরকার ভোজ্যতেল ও ওষুধের জন্য দেওয়া সস্তা মুদ্রার ভর্তুকি কমাতে থাকায় বাজারে ওষুধের দাম লাফিয়ে বাড়ছে। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর কারণে তেহরানসহ প্রধান শহরগুলোতে শুরু হয়েছে চরম বিদ্যুৎ বিভ্রাট এবং পেট্রোল পাম্পগুলোতে তৈরি হয়েছে কিলোমিটারব্যাপী দীর্ঘ লাইন।

অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার মতো বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সরকারকে দ্রুত জ্বালানির মূল্য বৃদ্ধির মতো অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে, যা স্বল্পমেয়াদে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দেবে। সার্বিকভাবে, তেহরান আত্মনির্ভরশীলতার ওপর ভর করে টিকে থাকার লড়াই চালিয়ে গেলেও দীর্ঘমেয়াদী এই যুদ্ধ ইরানের অভ্যন্তরীণ সম্পদ ও শক্তিকে ক্রমেই ক্ষয় করে ফেলছে।

সূত্র: আল জাজিরার বিশ্লেষণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%