ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী


অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, দেশের অর্থনীতির বর্তমান সংকট সমাধানের জন্য দুই বছর সময় লাগবে। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান বাজেট পারফেক্ট নয়, কারণ এটি আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার ফল।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

ফ্যাসিস্ট এবং পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার কারণে বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য পারফেক্ট নয়, এমন মন্তব্য করেছেন তিনি। তবে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংকট সমাধানের জন্য যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে, সেজন্য দুই বছর প্রয়োজন।

আরও পড়ুন: ডাকসু ভিপি সাদিক কায়েম সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করেছেন

তিনি বলেন, 'অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই', যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অধিকাংশই তারা বাতিল করেছে। তিনি জানিয়ে দেন, অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হয়ে কোনো কাজে আসছে না।

মন্ত্রী বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিতে হলে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারবে না। সরকারের জন্য এটি কষ্টদায়ক। তবে তিনি আশ্বস্ত করেন যে, সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।

এ সময় তিনি আরো বলেন, ফ্যামেলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। তিনি বলেন, 'যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে'—কিন্তু সরকার তা করেনি।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে

তিনি আরও যোগ করেন, 'বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য যত পরিবার আছে, তারা কেউ বাদ যাবে না। প্রতিটি পরিবারের কাছে এই কার্ড যাবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনা সদস্য ইমরুল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সেনা সদস্য ইমরুল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বর্তমানে সাক্ষ্য দিচ্ছেন তার রানার সেনা সদস্য ইমরুল।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে।

এই মামলায় একমাত্র আসামি হিসেবে জিয়াউল আহসানকে রাখা হয়েছে। গত ৯ জুন সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা থাকলেও, তার আইনজীবী নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চান। পরে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে, ২৩ এপ্রিল চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। ২২ এপ্রিল ট্রাইব্যুনাল তার জবানবন্দি রেকর্ড করেন। চলতি বছরের ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:১০ পি.এম


শরীয়তপুরে ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জন আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১জুন) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষটি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাতে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া ৬ জনের মধ্যে আছেন— আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) এবং নিজাম ঢালী (৪২)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ওসি উল্লেখ করেন, ভোজেশ্বর বাজারে একটি হোটেলের ভেতরে অবৈধ জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলায় জড়িত ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্‌-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল চালুর দাবি জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:১১ পি.এম


আদ্‌-দ্বীনের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল চালুর দাবি জরুরি

কার্যক্রম বন্ধ থাকায় আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে। এই ঘটনার পর হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে দরিদ্র মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা রক্ষায় রোগীবান্ধব সুবিধাসম্পন্ন এই হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার জন্য সংস্থাটি আহ্বান জানিয়েছে।

রোববার (২১ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হকের সই করা একটি চিঠির মাধ্যমে এই সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, আদ্‌-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই হাসপাতালের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাখ লাখ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছেন। সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই গণস্বাস্থ্য কেন্দ্র মনে করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা দানকারী প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র পাশে আছে। সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, সীমিত আয়ের মানুষের কথা বিবেচনা করে একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হওয়া প্রয়োজন। মানবসেবায় হাসপাতালটির অঙ্গীকার অটুট থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে বিশেষ সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


মালদ্বীপে বিশেষ সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী

মালদ্বীপের শিক্ষাখাতে তিন দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদান, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, শিক্ষা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা রাখার জন্য বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ ও মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মুত্তাকী।

শনিবার (২১ জুন) রাজধানী মালের ইমাজউদ্দিন স্কুল অডিটোরিয়ামে মিয়াঞ্জ কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিধা মোহাম্মদ।

মালদ্বীপের শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ দক্ষ মানবসম্পদ গঠন এবং উচ্চশিক্ষার প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে, বলে সময় সংবাদকে জানান প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী।

এই অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিধা মোহাম্মদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফার্স্ট লেডি সাজিধা মোহাম্মদ বলেছেন, ‘মিয়াঞ্জ কলেজ স্বল্প সময়ের মধ্যেই শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা একটি জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও দক্ষ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটির অবদান মালদ্বীপের জাতীয় উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।’ এজন্য শিক্ষাকে ব্যক্তি ও সমাজ রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে তিনি যোগ করেছেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় আহমেদ মুত্তাকী বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি মালদ্বীপে কর্মরত সমগ্র বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্ব ও মর্যাদার বিষয়। একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন সম্মান অর্জন করতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও সম্মানিত।’

উল্লেখ্য, আহমেদ মুত্তাকীর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি মালদ্বীপে বসবাস করেছেন। প্রবাস জীবনের শুরুতে মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে প্রতিষ্ঠিত মিয়াঞ্জ কলেজের মোট ১৭টি শাখার পাশাপাশি মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারকের খ্যাতি অর্জন করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%