ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


নওগাঁয় মরহুম শমসের ও বেলাল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান—মরহুম শমসের চেয়ারম্যান এবং মরহুম বেলাল চেয়ারম্যানের স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

আরও পড়ুন: কুলাউড়া থানা পুলিশের সফল অ-ভিযান: উ-দ্ধার ৮ মোবাইল, আইফোনসহ ৪টি হস্তান্তর

এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছে মোট ৮টি ফুটবল দল।

উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।

শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, সাবেক ফুটবলার আমিনুল হক বেলাল, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার কামাল চঞ্চল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ওমর ফারুক এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: যাদুকাটা খুলতেই ফিরল শ্রমিকদের কর্মচাঞ্চল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ গড়তে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

 

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, এআই ক্যামেরা স্থাপনের প্রকল্পটি যেন প্রথমে নারায়ণগঞ্জে বাস্তবায়িত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় যাতায়াত করেন। নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে যাত্রীদের ভোগান্তি অনেক কমে যাবে এবং এটি জেলার মানুষের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে।

তিনি আরও জানালেন, নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দাবি জানানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় বিদ্যমান জনবল সংকট অনেকটাই দূর হবে। এছাড়া দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও জেলা এখনো কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে জেলাটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে বিশেষ বা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইন ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মেসিকে ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইন ফুটবলাররা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর নিরবেই দেশে ফিরছেন আর্জেন্টিনা দলের সদস্যরা।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসিসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ফিরতি ফ্লাইটে ছিলেন না।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ) আগের রাতেই জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গন্তব্যে রওনা হবেন। এর মধ্যে কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ বিশ্রামের সময় কাটাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্টার মায়ামিতে সতীর্থ অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দেশে ফেরার কথা ছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের কোচ লিওনেল স্কালোনিও বুয়েনস এইরেসগামী ফ্লাইটে ছিলেন না।

অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস এএফপি-কে জানিয়েছে, বিশ্বকাপ শেষে ফেরার পর আর্জেন্টিনার দলের জন্য কোনো সংবাদ সম্মেলন বা বিশেষ সংবর্ধনার আয়োজন রাখা হয়নি। ফাইনালে হারের কারণে হতাশ হলেও হাজার হাজার আর্জেন্টাইন বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী উদযাপনের স্থান ‘ওবেলিস্ক’-এর দিকে ছুটে যান।

সেখানে আতশবাজি ফোটানো এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তারা দীর্ঘ সময় ধরে উৎসব করেন। তবে গভীর রাতে ওই স্মৃতিস্তম্ভের কাছে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ উল্লাসকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

অনেকেই এএফপি-কে জানিয়েছেন, তারা দলকে স্বাগত জানাতে রাস্তায় নামার পরিকল্পনা করছেন। ফাইনালের পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই বিশ্বকাপে দলের পারফরম্যান্স উদযাপনের জন্য দলের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে একটি দিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে ২০২২ সালে কাতার জয়ের পর ‘আলবিসেলেস্তে’রা বীরোচিত সংবর্ধনা পেয়েছিল। সে সময় খোলা ছাদের বাসে তাদের ৩০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রার পথে লাখ লাখ মানুষ ভিড় করেছিল; কিন্তু জনসমুদ্রের কারণে বাসটি একপর্যায়ে থমকে যায় এবং নিরাপত্তার খাতিরে শোভাযাত্রাটি মাঝপথেই বাতিল করতে হয়েছিল।

শেষ পর্যন্ত কয়েকজন খেলোয়াড় হেলিকপ্টারে করে মূল শোভাযাত্রার স্থানগুলোর ওপর দিয়ে ঘুরেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মিরসরাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা শাখার উদ্যোগে সভাটি সংগঠনের ঐক্যকে সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের জনপ্রিয় নেতা জনাব নুরুল আমিন এমপি। তিনি বক্তব্যে দলের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার দিকনির্দেশনা প্রদান করেন।

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন দিদারুল আলম মিয়াজী, সাবেক সফল আহ্বায়ক, বারইয়ারহাট পৌরসভা বিএনপি, মো. গাজী নিজাম উদ্দিন, সাবেক সদস্য সচিব, মিরসরাই উপজেলা বিএনপি, জনাব আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, সালাউদ্দিন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।

উক্ত মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার ১ থেকে ১৬ নম্বর ইউনিয়নের বিএনপি, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষভাগে বিএনপির মূল আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙনে তলিয়ে যাওয়া ৫ বছরের শিশুর মৃতদেহ দুই দিন পর মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


নদীভাঙনে তলিয়ে যাওয়া ৫ বছরের শিশুর মৃতদেহ দুই দিন পর মিলল

বরিশালের মেহেন্দীগঞ্জে কীর্তনখোলা নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলতলা এলাকার ঘটনাটি ঘটে, যেখানে নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার সময় কীর্তনখোলা নদী থেকে বরিশাল সদর নৌ পুলিশের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে মরদেহটি। পরিচয় শনাক্ত করার পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর ৫ বছর মরদেহ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তার পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনের কারণে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%