ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রুহুল আমিন আটক


চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রুহুল আমিন আটক

চট্টগ্রাম, ২১ অক্টোবর, : নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। ইয়াবা পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।

আটক রুহুল আমিন পাবনার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর পুত্র।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারেন যে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ডিটি রোডে চেকপোস্ট স্থাপন করা হয়।

যখন ট্রাকটি চেকপোস্টে পৌঁছায়, তখন পুলিশ সেটি থামিয়ে তল্লাশি করে। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রুহুল আমিনকে আটক করা হয়। একই সঙ্গে যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দকৃত ট্রাক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ আক্কাস মিয়ার দেড় বছরের জমজ দুই ছেলে পানিতে ডুবে মারা গেছে। বুধবার সকালে ঘটে এই ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আক্কাস মিয়ার জমজ দুই ছেলে ইকরাম ও আকরাম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তাদের হাতে থাকা খেলনা বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে যায়।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় আক্কাস মিয়ার পরিবারসহ পুরো মেরকুটা উত্তরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে উঠেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পারিবারিক ব্যবসা বিষয়ক গবেষণায়।

জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইন্ডেক্স ২০২৬’ এ ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই র‌্যাঙ্কিংটি প্রকাশিত হয়েছে।

ঢাবি’র জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের লক্ষ্যে পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় এ সূচক তৈরি করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরের ওপেন অ্যালেক্সে সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের অবস্থানকে বিবেচনায় নেওয়া হয়েছে।

ওপেন অ্যালেক্স একটি বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও তথ্যের উন্মুক্ত এবং বিনামূল্যের তথ্যভান্ডার ও নলেজ গ্রাফ। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র‌্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত ওয়াইফু ফাউন্ডেশন জার্মানির উইটেন শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ের কাজ করে।

এ অর্জন সম্পর্কে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, "পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবি’র স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে। আমরা গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাবি’কে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে আমরা গুরুত্ব দিয়ে কাজ করে যাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


টঙ্গীতে মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে মাছের প্রজেক্টের আশপাশের এলাকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণে এক বিএনপি নেতাকে চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানিয়েছেন, এ সময় তার মাছ বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় শুভ ও সোহান নামে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

আহত শেখ নজরুল ইসলাম (৪৭) টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি মৃত সিরাজুল হক বাচ্চুর পুত্র।

নজরুল ইসলাম অভিযোগ করেছেন, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের মাছের প্রজেক্ট দেখাশোনা করতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছে। এর আগে তিনি ওই এলাকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে আবারও মাদক সেবন ও বিক্রিতে বাধা দিতে গেলে শুভ ও সোহান তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে হামলাকারীরা তার কাছে থাকা মাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে যায়।

নজরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেছেন, "ঘটনাটি আমি শুনেছি। আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে: অর্থ উপদেষ্টা

রাজবাড়ী, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যার ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ কমে যাওয়ার কারণে কর্মসংস্থানের সংকট বেড়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে নানা ধরনের প্রক্ষেপণ তুলে ধরেছে, বলেও জানান তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তথ্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি নিয়ে যে প্রক্ষেপণ উপস্থাপন করেছে, সেখানে একটি মৌলিক বিষয় উপেক্ষিত হয়েছে। সেটি হলো, প্রয়োজনীয় সংস্কার না করা হলে প্রবৃদ্ধি আরও কম হবে।

সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে যাতে মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার যুগান্তকারী কয়েকটি সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%