ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত


মিরসরাইয়ে বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা শাখার উদ্যোগে সভাটি সংগঠনের ঐক্যকে সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের জনপ্রিয় নেতা জনাব নুরুল আমিন এমপি। তিনি বক্তব্যে দলের শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন দিদারুল আলম মিয়াজী, সাবেক সফল আহ্বায়ক, বারইয়ারহাট পৌরসভা বিএনপি, মো. গাজী নিজাম উদ্দিন, সাবেক সদস্য সচিব, মিরসরাই উপজেলা বিএনপি, জনাব আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, সালাউদ্দিন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।

উক্ত মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার ১ থেকে ১৬ নম্বর ইউনিয়নের বিএনপি, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষভাগে বিএনপির মূল আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙনে তলিয়ে যাওয়া ৫ বছরের শিশুর মৃতদেহ দুই দিন পর মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


নদীভাঙনে তলিয়ে যাওয়া ৫ বছরের শিশুর মৃতদেহ দুই দিন পর মিলল

বরিশালের মেহেন্দীগঞ্জে কীর্তনখোলা নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলতলা এলাকার ঘটনাটি ঘটে, যেখানে নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার সময় কীর্তনখোলা নদী থেকে বরিশাল সদর নৌ পুলিশের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে মরদেহটি। পরিচয় শনাক্ত করার পর নিশ্চিত হওয়া যায়, এটি গত শনিবার নদীতে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর ৫ বছর মরদেহ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে নিয়ে যান। এ সময় তার পাঁচ বছরের শিশুসন্তান আব্দুল্লাহ নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীভাঙনের কারণে পায়ের নিচের মাটি ধসে পড়ে শিশুটি নদীতে তলিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের পাশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


তারেক রহমানের পাশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে দেশ গড়ার যে আশা দেখিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশে বাকস্বাধীনতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত "তারুণ্যের, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।

তিনি সরকারের সমালোচনা করেন, কিন্তু গুম হওয়ার আশঙ্কা এখন আর নেই জানিয়ে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থানের বিষয়ে সবাইকে সময়মতো সতর্ক থাকতে আহ্বান জানান।

অন্যদিকে, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এসময় তিনি বলেন, তারেক রহমান নতুন করে দেশ গড়ার যে আশা দেখিয়েছেন, তা বাস্তবায়নে সকলকে তার পাশে থাকতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে শিক্ষা খাতে বিদ্যমান এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

এসময় আলাল আইন মানার প্রবণতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ওয়াশরুম ব্যবহারের বিষয়েল এক শিক্ষার্থীকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে একই হলের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষার্থী মারধরের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, নারী অতিথিরা ওয়াশরুমে থাকায় বাধা দিয়েছে, যার ফলে ২ জনের মধ্যে কেবল উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর পারস্পরিক বিরোধের অভিযোগ ওঠায় প্রকৃত ঘটনা উদঘাটনে হল প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রবিবার (২০ জুলাই) রাত ১২টার সময় বিজয় একাত্তর হলের গেস্টরুম সংলগ্ন ওয়াশরুমের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আহমেদ শাহরিয়ার নীড় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তিনি বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনার পর বিচার চেয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নীড়।

লিখিত অভিযোগে আহমেদ শাহরিয়ার নীড় উল্লেখ করেন, ‘তিনি গেস্টরুম-সংলগ্ন ওয়াশরুম ব্যবহার করতে গেলে মাহফুজ তাকে বাধা দেন এবং অন্য ওয়াশরুম ব্যবহার করতে বলেন। অন্যগুলো তালাবদ্ধ থাকার কারণে তিনি ফিরে আসলে মাহফুজ ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। অভিযোগ অনুযায়ী, মাহফুজ তাকে বলেন, ‘তুই আজকে সারা রাত মুতবি না। এখানে দাঁড়িয়ে থাকবি। আমি তোর সিনিয়র, আমি তোর বাপ।’ এ ছাড়া তাকে রুমে গিয়ে ‘গেস্টরুম’ করার হুমকি দেওয়া হয় এবং এক পর্যায়ে শারীরিকভাবে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন মাহফুজ। নীড়ের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

মারধরের অভিযোগ এবং ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন আবদুল্লাহ আল মাহফুজ।

তিনি বলেন, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবল দেখতে ক্যাম্পাসের কয়েকজন নারী শিক্ষার্থী গেটম্যানের অনুমতি নিয়ে হলপাড়ায় আসেন। তারা ওই ওয়াশরুমটি ব্যবহার করছিলেন। এ সময় নীড় তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কিন্তু তিনি জোর করে ভেতরে যেতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মারধরের অভিযোগ সঠিক নয় দাবি করে মাহফুজ বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরদিন ভোরে কয়েকজন তার কক্ষে গিয়ে মারধরের চেষ্টাও করে। প্রকৃত ঘটনা জানতে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানান।

ঘটনার আংশিক প্রত্যক্ষদর্শী হিসেবে রাশেদ নামে এক শিক্ষার্থী হলের অভ্যন্তরীণ গ্রুপে জানান, তিনি অভিযুক্ত মাহফুজকে গালাগাল ও হুমকি দিতে শুনেছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী জানান, তারা অনুমতি নিয়ে ওয়াশরুম ব্যবহার করার সময় এক শিক্ষার্থী জোর করে প্রবেশ করতে চান। অপেক্ষা করতে বললে তিনি উত্তেজিত আচরণ করেন, যা থেকে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান এবং প্রয়োজনে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার কথা বলেন।

অভিযুক্ত মাহফুজের বিষয়ে ঢাবি ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ‘মাহফুজের সঙ্গে ছাত্রশিবিরের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই। ডাকসু নির্বাচনের সময় তিনি সাদিক কায়েমকে সমর্থন করেছিলেন মাত্র।’ ছাত্রশিবির সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সার্বিক বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, ‘ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে বিধায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪-৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি জানান, সিসিটিভি ফুটেজে শব্দ না থাকার কারণে এবং ঘটনার কিছু অংশ ওয়াশরুমের ভিতরে ঘটায় তা দেখে পুরো ঘটনাটির স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তদন্ত কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী সঙ্গে। এ সময় ৭০ এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভের এই সংঘর্ষে ৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে, এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের নিজস্ব সূত্রের মাধ্যমে।

সূত্রগুলোর দাবি, বিক্ষোভ চলাকালীন সংঘর্ষ এবং সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধাসামরিক বাহিনীর সদস্যরা সহ ৫০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর দায়ের করা হচ্ছে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য এবং পুরো ঘটনার ক্রম নির্ধারণে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও খতিয়ে দেখা হচ্ছে, বলে পুলিশের সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%