ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০


ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ৫০, আটক ৭০

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনী সঙ্গে। এ সময় ৭০ এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভের এই সংঘর্ষে ৫০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছে, এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের নিজস্ব সূত্রের মাধ্যমে।

সূত্রগুলোর দাবি, বিক্ষোভ চলাকালীন সংঘর্ষ এবং সহিংসতার ঘটনায় দিল্লি পুলিশ এবং নিরাপত্তায় নিয়োজিত আধাসামরিক বাহিনীর সদস্যরা সহ ৫০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আলাদা আলাদা এফআইআর দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য এবং পুরো ঘটনার ক্রম নির্ধারণে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও খতিয়ে দেখা হচ্ছে, বলে পুলিশের সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভকারীদের নজরদারির অভিযোগ, পুলিশকে তলব হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দিল্লিতে বিক্ষোভকারীদের নজরদারির অভিযোগ, পুলিশকে তলব হাইকোর্টের

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর বেআইনি নজরদারির অভিযোগে দিল্লি পুলিশকে তলব করেছেন হাইকোর্ট। আদালত জানতে চেয়েছেন, ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দিনরাত ভিডিও ও ছবি তোলার ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়েছে কি না।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। এই কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর সার্বক্ষণিক নজরদারির অভিযোগ এনে হাইকোর্টে একটি আবেদন করেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জেএনইউএসইউ) সাবেক সভাপতি আইশে ঘোষ।

সোমবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আন্দোলনকারীদের পক্ষে দাবি করা হয়, গত ২০ জুন থেকে কর্মসূচি শুরুর পর যন্তর মন্তরে একটি স্থায়ী নজরদারি টাওয়ার বসানো হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের খাওয়া, বিশ্রাম ও চিকিৎসা নেওয়ার মতো ব্যক্তিগত মুহূর্তগুলোর ছবি এবং ভিডিও ধারণ করা হচ্ছে। এমনকি বৃষ্টির সময় নারী আন্দোলনকারীদের পোশাক ভিজে গেলেও পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করেছে, যা মৌলিক অধিকারের লঙ্ঘন। ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে গোপনীয়তাকে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছিলেন।

আদালতে দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নজরদারির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কেবল যন্তর মন্তরের বিক্ষোভের ভিডিও রেকর্ড করা হচ্ছে, কোনো নজরদারি করা হচ্ছে না। তবে হাইকোর্ট এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। আদালত মঙ্গলবার(২১ জুলাই) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলা উত্তেজনার আবহের মধ্যে যুক্তরাষ্ট্র দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন অপারেশন’ তথা পরীক্ষামূলক কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কাঠামো বাস্তবায়নের প্রচেষ্টার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে।

এর আওতায় ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার পর লেবানিজ সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আজ ‘ত্রিপাক্ষিক কাঠামো’ অনুযায়ী এবং ‘লেবানন বিষয়ক সামরিক সমন্বয়কারী গোষ্ঠী’ দ্বারা তত্ত্বাবধানাধীন ফ্রাউন, স্রিফা ও জাওতার আল-গারবিয়া গ্রামে পাইলট জোন কার্যক্রম শুরু হয়েছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, উল্লিখিত তিনটি গ্রামের মধ্যে বর্তমানে দুটিতে কোনো ইসরায়েলি বাহিনী অবস্থান করছে না। গত মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তির অংশ হিসেবে লেবানিজ সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য দুটি পাইলট জোন নির্ধারণ করা হয়েছে; ফ্রাউন ও স্রিফা গ্রাম দুটি তার মধ্যে প্রথমটিতে অবস্থিত।

ওই পাইলট জোনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ছয়-মাইলব্যাপী ‘বাফার জোন’ বা নিরাপত্তা বলয়ের বাইরের দিকে অবস্থিত। দ্বিতীয় পাইলট জোনটি আইডিএফ-এর বাফার জোনের উভয় পাশে বিস্তৃত। জাওতার আল-গারবিয়া গ্রামটি ইসরায়েলের বাফার জোনের ভেতরে পড়েছে। সেখানে বর্তমানে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে।

পররাষ্ট্র দপ্তর ‘পাইলট জোন অপারেশন শুরু’ বলতে সুনির্দিষ্টভাবে কী বোঝাচ্ছে তা উল্লেখ করেনি; তবে সম্ভবত তারা ওই তিনটি গ্রামে লেবানিজ সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়টিকেই বোঝাচ্ছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মাইলফলকটি গত সপ্তাহে রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ফলস্বরূপ অর্জিত হয়েছে। এই কাঠামোগত চুক্তিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

গত মাসে লেবাননের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় পাইলট জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল সম্মত হলেও তারা এখনও তা করেনি। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকা থেকে সরে আসার বিষয়ে নির্বাচিত নেতাদের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পাননি।

সেনা প্রত্যাহারে ইসরায়েলের এই গড়িমসি লেবাননের সঙ্গে আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করেছে। লেবানন গত সপ্তাহে রোমে অনুষ্ঠিত আলোচনা বয়কট করার হুমকিও দিয়েছিল; তবে এ বিষয়ে অগ্রগতির আশ্বাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈরুতকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

তবে দ্বিতীয় জোন থেকে ইসরায়েলি বাহিনী কখন সরে আসা শুরু করবে তা অস্পষ্টই রয়ে গেছে, কারণ এ বিষয়ে কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি। পরিকল্পিত সেনা প্রত্যাহারের বিষয়ে মন্তব্যের জন্য আইডিএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্র সংস্কার হবে ৩১ দফার ভিত্তিতে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


রাষ্ট্র সংস্কার হবে ৩১ দফার ভিত্তিতে: মির্জা ফখরুল

সরকার গঠনের পাঁচ মাস পর, যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনের সহযোদ্ধাদের এই মিলন দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত নৈশভোজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পাঁচ মাস পর মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়া উচিত। দীর্ঘ আন্দোলনে একসঙ্গে থাকা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিক পরিবেশে মতবিনিময় করেছেন।

ব্রিফিংয়ের শুরুতে তিনি জুলাই ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অবসান ঘটানোর জন্য।

আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীদের অবদানও জাতি চিরদিন স্মরণ করবে।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের ভাতা প্রদান, খেলোয়াড়দের ভাতা চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামোর দায়িত্ব গ্রহণ করেছে। ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের সম্মতিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেছেন।

তিনি আরো জানান, জাতীয় ঐক্য ধরে রাখা, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমন্বয় জোরদারে প্রধানমন্ত্রী ভবিষ্যতেও নিয়মিতভাবে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।

জোট বদ্ধ ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই। আমি মনে করি, সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বৈঠকে ৪১ রাজনৈতিক দলের ১৮৪ জন সদস্য অংশগ্রহণ করে। তার মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও জমিয়তে ইসলাম অংশগ্রহণ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা,রাহুল গান্ধীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা,রাহুল গান্ধীর বার্তা

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অধিকারের দাবি তুলেছে।

তিনি নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা মোটেই ‘গণতান্ত্রিক’ নয় এবং এটি ভারতের সংস্কৃতিরও প্রতিফলন করে না। সরকার যেভাবে এই আন্দোলন দমন করেছে তার উপর তিনি কড়া সমালোচনা করেছেন।

সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত ত্রুটিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশটির শিক্ষामন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ ভবনের দিকে পদযাত্রা করার চেষ্টা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বে হাজার হাজার আন্দোলনকারী। এই সময়ে দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়।

একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীরা যা করছে তাতে কোনো ভুল নেই। সরকারের ও পুলিশের কার্যকলাপ অত্যন্ত ঘৃণ্য। এটি আচরণ করার যেভাবে হওয়া উচিত, তা নয়। শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা জনতান্ত্রিক নয়, এটি ভারতের পথ নয় এবং এটি গ্রহণযোগ্য নয়।

ভিডিও বার্তার পাশাপাশি দেশটির বিরোধীদলীয় এই নেতা পুলিশের দমনপীড়ন ও শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও পোস্ট করেছেন। দেশের অধিকাংশ মানুষ তরুণ উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, দিল্লির রাজপথে নেমে পড়া ছেলেমেয়ে কোনো অপরাধী নয়, তারা নিজেদের অধিকার দাবি করছে। একটি সম্মানজনক, ন্যায্য ও কার্যকর শিক্ষাব্যবস্থা পাওয়া তাদের অধিকার।

তরুণদের সমর্থনে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের অংশ হিসেবে টানা ২১ দিন অনশন করার পর গত শনিবার দেশটির মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরপরই ওই আন্দোলনের সূচনা ঘটে।

গত মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি করেছে সিজেপি। ভঙ্গুর শিক্ষাব্যবস্থা ও বেকারত্ব নিয়ে দেশে ব্যাপক ক্ষোভ জেগে ওঠায় প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে, যা ব্যাঙ্গাত্মক এক মন্তব্যের ফলে ককরোচ জনতা পার্টি গঠন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সিজেপি প্রশ্ন করেছে, “এটি কি কোনো যুদ্ধক্ষেত্র? পুলিশ কেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস হামলা চালাচ্ছে?”

দিল্লির পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের আন্দোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়াদিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

রাহুল গান্ধী আরও বলেন, তাদের দাবি যৌক্তিক, প্রধানমন্ত্রীর এসব দাবি মেনে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। দেশের শিক্ষাব্যবস্থা যেভাবে চলছে তা নিয়ে সকলে চরম বিরক্ত। আরএসএস যেভাবে শিক্ষাব্যবস্থাকে দখল করে নিয়েছে এবং একটিমাত্র সংস্থা যেভাবে সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। তরুণদের যে প্রতিবাদ তা স্বাভাবিক এবং তাদের এই প্রতিবাদকে শ্রদ্ধা করা উচিত।

সকালবেলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে যোগাযোগের পর সিজেপি জানিয়েছে, তাদের দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নিজেদের দাবি সংবলিত একটি চিঠি জমা দিয়েছেন।

মন্ত্রী জেপি নাড্ডা এই বৈঠকের কথা নিশ্চিত করে জানান, বৈঠকটি সৌহৃদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচনার প্রস্তাব আন্দোলনকারীদের পক্ষ থেকেই এসেছিল বলে তিনি দাবি করেন।

এক্সে দেওয়া পোস্টে নাড্ডা লেখেন, “আজ সকালে প্রথমবারের মতো আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকার যে আলোচনার প্রস্তাব এসেছে, সে জন্য দুপুর ১১টা ৫০ মিনিট থেকে আমাদের আলোচনা চলছে। বৈঠকটি খুব সৌহৃদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। তাদের প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে বিস্তারিত মৌখিক আলোচনা হয় এবং বিকেল ৪টার দিকে তারা আমার কাছে একটি লিখিত আবেদন জমা দেয়। আমি সকল আন্দোলনকারীকে তাদের অবস্থান কর্মসূচি শেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%