০১:২৯ এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন মার্কেটিং বিভাগের এবং ১০ জন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে দুটি আলাদা র্যাগিংয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলো বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে শোকজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মার্কেটিং বিভাগের শোকজপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন এস এম সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১৪তম ও ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা পৃথক দুটি ঘটনায় র্যাগিংয়ের শিকার হয়।
ওই দুই ঘটনায় মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জড়িত ছিল। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগগুলো তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডের সভায় ২৪ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন