০১:৩৯ এম
পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ড্রোনের আঘাত, ‘অনিচ্ছাকৃত’ জানাল ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬ ০১:০৩
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় কিরাণা হিলসে একটি ভারতীয় ড্রোন পাকিস্তানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আঘাত হেনেছিল। তবে, ভারতীয় সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান জানিয়েছেন যে, হামলাটি ওই স্থাপনাকে লক্ষ্য করে করা হয়নি।
জেনারেল চৌহান বলেন, ইসরায়েলি প্রযুক্তির হারোপ ড্রোনটি সারগোদা ও তার আশপাশের এলাকায় পাকিস্তানের রাডার শনাক্তের কাজে ব্যবহৃত হচ্ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো লক্ষ্য না পাওয়ার ফলে কিরাণা হিলসের কাছে ড্রোনটির জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটি ওই এলাকায় আছড়ে পড়ে।
এক বছর পর এই ঘটনার বিষয়ে মুখ খুলেছে ভারতের সেনাবাহিনী।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে দেওয়া এক বক্তব্যে জেনারেল চৌহান উল্লেখ করেন, ‘ভারতী (এ কে ভারতী) সঠিকভাবে বলেছেন, আমরা কিরাণা হিলসকে লক্ষ্যবস্তু করিনি।’
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতী অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে জেনারেল চৌহান বলেন, ‘হামলার পূর্বে আমরা সারগোদা ও তার ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত কিরাণা হিলসে প্রচুর লোইটারিং মিউনিশন (আত্মঘাতী ড্রোন) পাঠিয়েছিলাম। এগুলো সারগোদা ও তার আশপাশের রাডার খুঁজছিল।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
এগুলোর একটি নির্দিষ্ট ফ্লাইং টাইম থাকে। সাধারণত, এগুলো দুই ঘণ্টা মতো আকাশে উড়তে পারে। এই সময়ের মধ্যে টার্গেট না পেলে এটি শেষ পর্যন্ত কোথাও না কোথাও গিয়ে আঘাত হানবে। সম্ভবত এটি তেমনই কোনো একটি পাহাড়ে গিয়ে আছড়ে পড়েছিল।’
সাবেক এ কর্মকর্তা আরও জানান, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্কার্দুতেও বিমান হামলার অনুমোদন দিয়েছিল ভারতীয় বিমানবাহিনী।
আরও পড়ুন: লাভরভ: ইউরোপের নেতারা রাজনৈতিক আত্মনিপীড়ক
কিন্তু, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে সেই মিশন বাতিল করা হয়।
জেনারেল চৌহান বলেন, ‘বিমানবাহিনী প্রধান আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি সারগোদায় হামলা চালাবেন কি না। আমি বলেছিলাম, এগিয়ে যান এবং আরও দুটি লক্ষ্যবস্তু চিহ্নিত করুন। তিনি যে স্থানগুলো বেছে নিয়েছিলেন, তার একটি ছিল স্কার্দু। আমরা অনুমতি দিয়েছিলাম, কিন্তু কিছু সময় পর স্কার্দুর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় তাঁদের পরিকল্পনা বদলে ভোলারিতে হামলা চালাতে হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন