ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চোর-ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। অভিযানের সময় ২৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ একটি নাম্বারপ্লেটবিহীন সিএনজিও জব্দ করেছে।

পুলিশের সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) শোভনের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে রামুর খুনিয়াপালংয়ের মো. আরাফাত (২৫) এবং টংয়ের ডোবা এলাকার মো. আক্তার কামাল (২০) আটক হন। তারা নাম্বারপ্লেটবিহীন একটি সিএনজি করে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশ জানায়। উপস্থিত সাক্ষীদের সামনে মদ ও সিএনজিটি জব্দ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ জন চোর-ছিনতাইকারী, ৪ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক সেবনকারী, ১ জন ধর্তব্য অপরাধে এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

গ্রেফতার হওয়া চোর-ছিনতাইকারীদের মধ্যে রয়েছেন—দক্ষিণ কলাতলীর রবিউল হাসান (২৭) ও তার পিতা আনোয়ার হোসেন আনু (৪৮), খুরুশকুলের মো. ইমরুল (২৫), চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা বর্তমানে কক্সবাজারে অবস্থানরত জাহাঙ্গীর আলম (৫৫) এবং ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মো. শাকিল (১৯)।

মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতারদের মধ্যে রয়েছেন—রামুর খুনিয়াপালংয়ের মো. আরাফাত (২৫), মো. আক্তার কামাল (২০), কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মো. আমির হোসেন (৫৮) এবং টেকপাড়ার ভাসমান বাসিন্দা মোহাম্মদ রাজু (২০)।

মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৈদ্যঘোনার আব্দু সালাম (৫০), ঈদগাহের পুকখালীর আবদুল্লা আল মামুন (২২) ও নতুন বাহারছড়ার মো. শাহ আলম (৪০)।

এছাড়া, ধর্তব্য অপরাধে নুর মোহাম্মদ প্রকাশ কালু (২১) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. কায়ছারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ এম


কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) টাঙ্গানিকা হ্রদে একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টাঙ্গানিকা প্রদেশের পরিবহণমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি জানিয়েছেন, নৌকাটিতে থাকা বাকি যাত্রীদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।

স্থানীয় মাপেরা গ্রামের নিকট নৌকাটি ডুবে যায়। জানা গেছে, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও পণ্য ছিল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআরসির কালেমি শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল নৌকাটি। চলাকালীন এটি ডুবে যায়।

উদ্ধার হওয়া যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত কঙ্গোর সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপিকে জানিয়েছেন, রাত ১টার দিকে যাত্রীদের ঘুম থেকে জাগানো হয়। তখন তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।

নৌকাটির ডুবির কারণ এখনও স্পষ্ট নয়। তবে, সাম্প্রতিক বছরগুলোতে ডিআরসিতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির নৌযানগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন করে এবং অনেক নৌকায় পর্যাপ্ত জীবনরক্ষাকারী জ্যাকেট নেই।

ডিআরসির বহু মানুষের জন্য নৌপথে যাতায়াতই সবচেয়ে সস্তা এবং সহজলভ্য যোগাযোগের মাধ্যম। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি হিসেবে ডিআরসিতে ১০ কোটির বেশি মানুষের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই।

কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় কঙ্গোলিজ নৌযান দুর্ঘটনার ঘটনা।

রেডিও ওকাপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি তোলার সময় কঙ্গোলিজ নৌযান এমভি প্যাসিফিকেতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় নৌযানটির ছয়জন কর্মী নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন।

এর আগে গত জুলাইয়ে মধ্য ডিআরসিতে রাষ্ট্রীয় পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু ঘটে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ গ্রহণ

গাজীপুরের মধ্যপাড়ায় একটি শতবর্ষী পুকুর, যা দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট ও অপরিচ্ছন্ন ছিল, পরিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রমটি সম্পন্ন হয়।

পুকুরটির পানিতে দীর্ঘকাল ধরে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে আশপাশের পরিবেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল। এর ফলে মশার প্রজননস্থল তৈরির আশঙ্কাও সৃষ্টি হয়েছিল। পুকুরটি পরিষ্কার করার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের ফলে পুকুরটির পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়ে উঠেছে। নিয়মিতভাবে পুকুর ও এর আশপাশের এলাকা পরিষ্কার রাখা হলে মশার বিস্তার কমানোর পাশাপাশি স্থানীয় পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

পুকুর পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, খান জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, মাহমুদ হাসান রাজু, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর, নাজমুল খন্দকার সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০২ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন।

আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান।

তিনি উল্লেখ করেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন ৫ স্বাস্থ্যকর অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ এম


কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন ৫ স্বাস্থ্যকর অভ্যাস

বিশ্বব্যাপী তুলনামূলকভাবে কম বয়সী মানুষের মধ্যে কোলন ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই রোগটি অনেক সময় শুরুতে নীরবভাবে অগ্রসর হয় এবং স্পষ্ট উপসর্গ দেখা দিতে সময় লাগে। তাই সূক্ষ্ম সতর্কসংকেতগুলো চিহ্নিত করা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, প্রতিদিনের কিছু স্বাস্থ্যকর অভ্যাস কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

কফি পান করুন

কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান বিদ্যমান। এগুলো কোষের ক্ষতি ও প্রদাহ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, কফি পানের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। একই সঙ্গে, কফি পানের ফলে সব ধরনের মৃত্যুর ঝুঁকি কমানোর সম্পর্কও পাওয়া গেছে।

পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করুন

ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার অন্ত্রে থাকা ক্ষতিকর উপাদানের সঙ্গে যুক্ত হয়ে সেগুলোকে কোলনের অভ্যন্তরীণ আবরণে ক্ষতিকর প্রভাব ফেলা থেকে রোধ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। সাধারণ দই, দুধ বা অন্যান্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার গ্রহণ করা যেতে পারে।

প্রক্রিয়াজাত মাংস কম খান

প্রতিদিন প্রক্রিয়াজাত মাংস খেলে কোলন ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রক্রিয়াজাত মাংসকে ‘গ্রুপ-১ কার্সিনোজেন’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। এর মানে হলো, এটি মানুষের ক্যানসারের কারণ হতে পারে—এমন যথেষ্ট প্রমাণ বিদ্যমান।

আঁশযুক্ত খাবার বেশি খান

আঁশসমৃদ্ধ খাবার হজম ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এই খাবারগুলো নিয়মিত মলত্যাগে সহায়তা করে, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। খাবারে শিম, মসুর ডাল, পূর্ণ শস্য, ফল, শাকসবজি, বাদাম ও বীজ অন্তর্ভুক্ত করা উচিত।

উপসর্গের অপেক্ষা না করে স্ক্রিনিং করুন

প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা কোলনে অস্বাভাবিকতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করে। ফলে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব হয় এবং রোগের অগ্রগতির ঝুঁকি কমানো যায়। বয়স বাড়ার সঙ্গে নিয়মিত পরীক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

চিকিৎসকরা বলেন, প্রাথমিক পর্যায়ের কোলোরেক্টাল ক্যানসারে অনেক সময় স্পষ্ট কোনো সতর্কসংকেত থাকে না। গড় ঝুঁকির প্রাপ্তবয়স্কদের ৪৫ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত। তবে পরিবারের কারও এ রোগের ইতিহাস বা অন্য কোনো ঝুঁকি থাকলে আরও কম বয়সে স্ক্রিনিং শুরু করার প্রয়োজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%