১১:০০ এম
মার্কিন কংগ্রেসম্যান রো খান্না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মন্তব্য করেন, নেতানিয়াহুর হাতে রয়েছে ‘ফিলিস্তিনি শিশুদের রক্ত’ বলে অভিযোগ করেছেন।
রো খান্না আরও বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা দায়মুক্তি নিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এই অভিযোগ তিনি সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক আলোকচিত্রী আক্রান্ত হওয়ার ঘটনার পর উত্থাপন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুইটি পোস্টে রো খান্না ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, হামলাকারীরা তাকে তুলে আছড়ে ফেলে এবং লাথি মারতে থাকে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে থানায় নেওয়ার পর মুসলিম যুবক বরজাহান শাহের মৃত্যু, ক্ষোভ ও বিক্ষোভ
ইসরাইলের বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের জন্য আহ্বান জানান খান্না। তিনি বলেন, ‘ইসরাইলকে দেওয়া যে সহায়তা বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, তা আমাদের বন্ধ করতে হবে এবং এসব অস্ত্র বিক্রিও থামাতে হবে।’
গত জুলাইয়ে নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। সে সময় খিরবেত জানুতা এলাকায় বসতি স্থাপনকারীরা তাকে এবং নিউ ইয়র্ক টাইমসের একজন আলোকচিত্রীকে আটকে রেখেছিল। খান্না জানান, সেই ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছিলেন।
নেতানিয়াহুকে উদ্দেশ্য করে খান্না বলেন, ‘নেতানিয়াহু, আপনিই মিথ্যাবাদী। ফিলিস্তিনি শিশুদের রক্ত আপনার হাতে।’
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ফ্রান্সের শাতো দ্য শঁতিলি জাদুঘরে ১০০ বছর পর প্রদর্শিত হবে বিরল গোলাপি হীরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন