ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার শিবতলা এলাকার শ্রী দুর্গা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবতলার শ্রী দুর্গা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও পরিচালনায় স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী অজিত দাসসহ সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে আনুমানিক পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের ছয় মাস পরও বদলায়নি ছাতিয়াইনের মানুষের ভাগ্য, বেহাল ছাতিয়াইন–রতনপুর সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন প্রতিবেদক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


নির্বাচনের ছয় মাস পরও বদলায়নি ছাতিয়াইনের মানুষের ভাগ্য, বেহাল ছাতিয়াইন–রতনপুর সড়ক

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও মাধবপুরের ছাতিয়াইন থেকে রতনপুর সড়কের বেহাল দশার কোনো পরিবর্তন হয়নি—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, রোগী ও যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের অতিরিক্ত ভাঙাচোরা অবস্থার কারণে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছে না। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় কোথায় কতটা গভীর গর্ত রয়েছে, তা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

বিশেষ করে অসুস্থ রোগী ও প্রসূতি রোগীদের এই সড়ক দিয়ে হাসপাতালে নেওয়ার সময় দুর্ভোগ চরমে ওঠে। স্থানীয়দের দাবি, ঝাঁকুনির কারণে রোগীদের শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। বৃষ্টির সময় বিভিন্ন যানবাহন গর্তে আটকে যাওয়া কিংবা উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

শুধু সড়কের দুরবস্থাই নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের খরচেও। সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ফলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে মাধবপুর-চুনারুঘাট আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম ফয়সাল নির্বাচনের পর ছাতিয়াইন–রতনপুর সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর প্রায় ছয় মাস পার হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

অন্যদিকে, সংসদ সদস্যের নিজ এলাকা নোয়াপাড়াসহ বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের কাজ হতে দেখা গেলেও ছাতিয়াইন–রতনপুর সড়কটি কেন সংস্কারের আওতায় আসছে না—এ প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

তাদের দাবি, একটি গুরুত্বপূর্ণ জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগকে আর উপেক্ষা না করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।

স্থানীয়দের প্রশ্ন—নির্বাচনের আগে প্রতিশ্রুতি, নির্বাচনের ছয় মাস পরও যদি কাজ শুরু না হয়, তাহলে ছাতিয়াইনের মানুষের ভাগ্য বদলাবে কবে?

তবে এ বিষয়ে সংসদ সদস্য এস এম ফয়সাল ও সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা দুই হারে ক্ষুদ্ধ বাফুফে, চাকরি হারালেন বাংলাদেশের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


টানা দুই হারে ক্ষুদ্ধ বাফুফে, চাকরি হারালেন বাংলাদেশের কোচ

বাংলাদেশি ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন জেরাড জোন্স। 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশ দলের মূল পর্বে খেলার আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা তৃতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে। এরই মধ্যে বাংলাদেশ কোচ জেরাড জোন্স চাকরি হারিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একইসাথে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে জেরাড জোন্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হবে।

 

 

উক্ত ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে হারের পর সিরিয়া ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু সেই ম্যাচেও বাংলাদেশ দল বাজেভাবে পরাজিত হয়েছে। তাই বাফুফে কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা

সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা

‎‎ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (CMSME)

‎এবং নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সিলেটে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা থেকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটসের সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে নারী উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

‎

‎বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রশিক্ষণ হলে ট্রাস্ট ব্যাংক পিএলসির লিড ব্যাংক হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিলেট মহানগরের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‎

‎প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমদ খান।

‎

‎প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, হিসাবরক্ষণ ও আর্থিক প্রক্ষেপণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের উপযোগিতা, ঋণ গ্রহণের প্রক্রিয়া, তহবিলের সঠিক ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

‎

‎বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ এসএমই বিজনেস অফিসার মো. আনোয়ার ফারুক তালুকদার, বাংলাদেশ ব্যাংক সিলেটের এসএমইএসপিডির যুগ্ম-পরিচালক হুমায়রা জাহান রুপু এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের রিজিওনাল হেড, এসএমই ব্যাংকিং ডিভিশনের মো. মনিরুল ইসলাম।

‎

‎অনুষ্ঠানের প্রথম পর্বে নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের নিবন্ধন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনার মাধ্যমে দ্বিতীয় পর্বের কার্যক্রম শেষ হয়।

‎

‎সুনামগঞ্জ থেকে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের নেতৃত্ব দেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা। তাঁর সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মোছা. আলপিনা আক্তার এবং উদীয়মান তরুণ নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার তমা।

‎

‎শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণকে জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‎

‎

‎এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা বলেন, "নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা ও অর্থায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, সুনামগঞ্জের নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুন। নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭:০০ টা থেকে ৭:৪০ টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে নাচোল থানাধীন কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বিজলীপাড়া এলাকার মৃত সমিজুল ও মোসাঃ তহিনুর বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত উদ্ধারকৃত আলামতসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%