০৫:৩১ পি.এম
সিরিয়া, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটো ধাঁচের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনা করছে। শনিবার বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’
সৌদি আরব যখন ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে, তখন সিরিয়ার এই আগ্রহ প্রকাশ পায়। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব।
আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?
চলতি মাসে হুতিদের একটি বড় হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এই পরিস্থিতিতে, রিয়াদ বিভিন্ন দেশের সমর্থন চাইছে হুতিদের হামলা মোকাবিলায়।
গত আগস্টে ইসলামের পবিত্রতম শহর মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
তবে, ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এখন পর্যন্ত পাকিস্তান ও তুরস্কের পক্ষ থেকে কোনো সামরিক অভিযান চালানোর ঘোষণা আসেনি।
সূত্র: আরব নিউজ
আরও পড়ুন: শিল্পী বব ডিলানের সঙ্গে পোপ লিও চতুর্দশের সাক্ষাৎ
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন