ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহ জেলা পরিষদ ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে


ময়মনসিংহ জেলা পরিষদ ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। রবিবার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন ও এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা।

সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, '২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।'

আরও পড়ুন: পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

তিনি আরো বলেন, জনগণের অর্থের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো এবং মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। এই বাজেটের আওতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

বাজেট সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন।

এর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম।

এছাড়াও ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন: জামালপুরে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৩৯ কোটি ৮৩ লাখ টাকার এই বাজেট পাস হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান আরও উন্নত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়ায় নিম্নমানের সড়ক সংস্কার, হাত দিয়েই উঠে আসছে কার্পেটিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


আগৈলঝাড়ায় নিম্নমানের সড়ক সংস্কার, হাত দিয়েই উঠে আসছে কার্পেটিং

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন একটি সড়কের সংস্কারের কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। কাজটি শেষ হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই মানুষের হাতের স্পর্শে সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করেছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রয়োজনীয় নিয়ম অনুসরণ না করা এবং বৃষ্টির পর কার্পেটিং করার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও এলজিইডি সূত্রে তথ্য পাওয়া গেছে যে, আগৈলঝাড়া উপজেলার মাহিলাড়া-আম্বুলা-ছয়গ্রাম-পয়সারহাট সড়কের বাগধা ইউনিয়নের তালবাড়ী এলাকার ৫৪০ মিটার সড়ক সংস্কারের জন্য ২০২৫ সালের октোবরে ২৪ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকার মো. আসাদুজ্জামানের মালিকানাধীন মেসার্স সরদার ট্রেডিং দরপত্রের মাধ্যমে কাজটি পায়। পরবর্তীতে, একই বছরের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে যে, মূল ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে স্থানীয়ভাবে কাজটি অন্য একজনের কাছে হস্তান্তর করা হয়। পরে সংশ্লিষ্টরা প্রকৌশলগত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করেই সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করেন। স্থানীয়দের দাবি, বৃষ্টির পরপরই সড়কে কার্পেটিং করা হয় এবং অঞ্চলের মানুষ আপত্তি জানালেও তা মূলত আমলে নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, কাজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও হাত দিয়ে টান দিলেই পিচ ও পাথরের আস্তরণ উঠে আসছে। এতে করে সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কার্পেটিংয়ের আগে রাস্তা যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। এমনকি কোথাও কোথাও ময়লা ও ধুলাবালির ওপর কার্পেটিং করা হয়েছে।বি.এ সবের পাশাপাশি, প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহারের কারণে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

ওই সড়কে নিয়মিত চলাচলকারী ভ্যানচালক আহসান ইসলাম, বরকত আলী ও আবুল কালাম সরদার বলেন, ‘সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ও দায়িত্বহীন কর্মকর্তার কারণে সেই উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে না। রাস্তার কাজ যদি সঠিকভাবে হতো, তাহলে কয়েক দিনের মধ্যেই এভাবে কার্পেটিং উঠে যেত না।’

তারা আরো যোগ করেন, ‘জনগণের করের টাকায় উন্নয়নকাজ হলেও সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা ও তদারকির অভাবে নিম্নমানের কাজ হয়েছে।’ তাঁরা দ্রুত তদন্ত করে দায়ীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কাজ বাস্তবায়নের দায়িত্বে থাকা জাকির মোল্লা বলেন, ‘বৃষ্টির সময় এক গাড়ি মালামাল আনা হয়েছিল। তখন আমি কাজ না করার জন্য বলেছিলাম। কিন্তু প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ চালিয়ে যেতে বলেন। তাঁদের নির্দেশে কাজ শেষ করা হয়েছে। এখন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমি কাজ শুরু করে সেখান থেকে চলে এসেছি। পরে কী হয়েছে তা আমার জানা নেই। যেখানে কার্পেটিং উঠে গেছে, সেখানে পুনরায় কাজ করে সমস্যার কারণ খতিয়ে দেখা হবে।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ‘কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য বরিশাল এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে আসবেন। এখন পর্যন্ত কাজের কোনো বিল পরিশোধ করা হয়নি। অনিয়মের সত্যতা পাওয়া গেলে এবং ত্রুটি সংশোধন না করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিম্নমানের কাজ অপসারণ করে নতুনভাবে মানসম্মত সংস্কারকাজ সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


পুলিশ প্রশাসনে রদবদল, বদলি ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

সরকার পুলিশে বড় ধরনের রদবদল করেছে। সংস্থাটির ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোশাররফ হোছাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। দীর্ঘ সময় পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট দু’টির প্রধানের পদ ফাঁকা ছিল।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী পৌরসভার প্রাক-বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


পটুয়াখালী পৌরসভার প্রাক-বাজেট ঘোষণা

পটুয়াখালী পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরে ১০৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৫০ টাকার প্রাক-বাজেট ঘোষণা করেছে। আজ রোববার দুপুরে পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী পৌর প্রশাসক ও উপসচিব জুয়েল রানা। বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক বলেন, নাগরিকদের মতামত ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত বাজেট প্রণয়ন করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৫০ টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে আয়ের প্রস্তাব করা হয়েছে ১০ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বাজেটে জনস্বাস্থ্য ট্রাস্টের আওতায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও গভীর নলকূপ স্থাপনের জন্য ৬০ লাখ টাকা এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বাজেটের ওপর মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। তারা জনসম্পৃক্ততা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং নাগরিক সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাকে বিয়ে করছেন ‘জওয়ান’ সংগীত পরিচালক?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


কাকে বিয়ে করছেন ‘জওয়ান’ সংগীত পরিচালক?

 

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউ।

এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন অনিরুদ্ধের পিসেমশাই ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্র। তার মন্তব্যের পর থেকেই শোরগোল শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াইজি মহেন্দ্র ইঙ্গিত দেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিরুদ্ধ ও কাব্য।

এনডিটিভির প্রতিবেদনের অনুযায়ী তিনি বলেন, ‘ও (অনিরুদ্ধ) খুবই শান্ত স্বভাবের ছেলে।

এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।’

মহেন্দ্র আরো দাবি করেন, অনিরুদ্ধের পরিবারের কাছ থেকেই তিনি বিষয়টি জেনেছেন। তার কথায়, ‘আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত।

ওরা বিয়ে করছে।’Rasha Thadani's Looks Are the Real Style Goals | Rasha Thadani's Looks Are  the Real Style Goals

তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আয়োজন হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তারপরও তার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক।

সাক্ষাৎকারে কাব্য মারানেরও প্রশংসা করেন ওয়াইজি মহেন্দ্র। তিনি বলেন, ‘ও কোনও সাধারণ মেয়ে নয়।

এত বড় একটি দল (হায়দরাবাদের আইপিএল টিম) সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।’

এই জুটিকে নিয়েও নিজের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘ওরা জুটি হিসাবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।’

অবশ্য অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। তখন আরও শোনা যায়, অনিরুদ্ধের আরেক পিসেমশাই, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলানিধি মারানের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনাও করেছেন।

তবে সে সময় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে অনিরুদ্ধ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।’

তবে বিয়ের খবর অস্বীকার করলেও কাব্য মারানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। এবারও নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের খবরে অনিরুদ্ধ কিংবা কাব্য—কেউই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে জল্পনা চললেও নিশ্চিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%