১১:০২ পি.এম
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন এবং এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরে নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান চালানো হয়।
পরে দুপুরে ভাতাইয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার ফলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন