০৭:৪৭ পি.এম
রংপুরের গঙ্গাচড়ায় একটি গৃহবধূকে ধর্ষণের মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে হিসেবে পরিচিত। বুধবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূকে মুখে চেপে ধর্ষণ করে হাবিবুর রহমান। এই ঘটনার সময় ওই গৃহবধূ যখন মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করে, তখন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকিয়ে রাখে। তারপর বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়। এই ঘটনার পর ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী থানায় মামলা করতে গেলে হাবিবুর আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে র্যাব হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী উল্লেখ করেছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন