০৭:৪৯ পি.এম
বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক হয়েছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই মোটরসাইকেল।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বুধবার (১০ জুন) সকালে থানায় মামলা দায়ের করার পর দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকের প্রক্রিয়ায় আটক সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা হচ্ছেন- বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার মো. রনি হাওলাদার, রনসেন এলাকার মেহেদী হাসান, মোংলা উপজেলার দিগরাজের মো. সজীব আহমেদ জয়, ব্যাংক রোডের মো. আব্দুল আলিমের ছেলে মো. সাজেদুল ইসলাম এবং বুড়িরডাঙ্গার মো. নাজমুল শেখ, সঙ্গে ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকার তানভীর হোসেন শাওন।
আরও পড়ুন: শিবগঞ্জে বালুর ভেতর থেকে উদ্ধার নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানিয়েছেন, সম্প্রতি মোংলা বন্দরের প্রাণিসম্পদ কোয়ারান্টাইন স্টেশনের অফিস সহকারী শেখ আল-আমিন ও একই এলাকার বাসিন্দা মার্কিন জোয়াদ্দারের দুটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রনি এ গাড়িগুলো অন্যত্র বিক্রি করে দেয় বলে গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত ও নিশ্চিত করা হয়। পরে রনিকে নিয়ে মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোংলা ও রামপাল উপজেলার নানা এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের মোট ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে ওই চোরদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের জিম্মায় থাকা ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন