ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পাল্টাপাল্টি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে


পাল্টাপাল্টি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে

ফেনীতে একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী দুই জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।

জানা গেছে, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা করেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা করেন।

স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মো. সুমন এবং স্বামীর পরিবারের পক্ষ থেকে করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো: হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার আহ্বান জানান।
 
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব মেডিকেল কলেজে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সব মেডিকেল কলেজে ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ

দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সংসদে জানিয়েছেন।

তিনি বুধবার সংসদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের এক নোটিশের জবাবে এ কথা বলেন।

সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয় ও পুনর্বাসন সহায়তা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপিএ এর ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’ এর তথ্য তুলে ধরে নিপুণ রায় বলেন, দেশে ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন এবং ৬২ শতাংশ ভুক্তভোগী কখনো তাদের অভিজ্ঞতা কারো কাছে প্রকাশ করেননি।

তিনি প্রশ্ন করেন, ‘একজন নারী যদি ঘরেও নিরাপদ না হন, একটি কন্যাশিশু যদি পরিচিত পরিবেশেও নিরাপদ না থাকে, তবে আমরা তাকে স্বাধীনভাবে বাঁচার কোন সাহস দেব?’

জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথমে আটটি পুরনো মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছিল। পরে আরো ছয়টি নতুন মেডিকেল কলেজে চালু করা হয়। বর্তমানে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে। এসব সেন্টারে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক সহায়তা, পুনর্বাসন এবং সমাজে পুনর্বাসনের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি সেন্টারে ২২ জন করে জনবল থাকার কথা। এর মধ্যে চারজন চিকিৎসক, ছয়জন নার্স, চারজন পুলিশ কর্মকর্তা, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন আইন কর্মকর্তা, একজন কম্পিউটার অপারেটর এবং আরো সহায়ক জনবল থাকার কথা।’

মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এসব মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চাহিদা মেটানো ও সেবার পরিধি আরো বিস্তৃত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্তমানে ৯৫টি ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেল’ রয়েছে, এর মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু আছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত ৮১ হাজার ৯২৮ জনকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯ হাজার ৭৬৭ জন, যৌন নির্যাতনের শিকার ৩১ হাজার ৫৯৬ জন এবং অগ্নিদগ্ধ ৫৬৫ জন সেবা পেয়েছেন।

‘সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৬৪ জেলা এবং দেশের প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল বা সেন্টার চালু করা।’

মন্ত্রী বলেন, ‘আগে এই কার্যক্রম ওয়ান স্টপ ক্রাইসিস সেল নামে ছিল, পরে ‘মাল্টি-সেক্টরাল অ্যাপ্রোচ’ হিসেবে পরিচালিত হয়েছে। এখন নতুনভাবে ‘কুইক রেসপন্স টিম’ বা কিউআরটি কার্যক্রম নেওয়া হয়েছে, যাতে ঘটনা ঘটার পর দ্রুত ভুক্তভোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানো যায় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা যায়।’

নিপুণ রায় বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ১০৯ সম্পর্কে সচেতনতা এখনো কম। জরিপে দেখা গেছে, মাত্র ২২ দশমিক ৩ শতাংশ নারী ১০৯ হেল্পলাইনের কথা জানেন এবং অনেক নারী কোথায় অভিযোগ জানাতে হবে, সেটিও জানেন না।

এই সচেতনতার ঘাটতি দূর করতে মন্ত্রণালয় কী পদক্ষেপ নেবে এবং মাঠ পর্যায়ে ১০৯ ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্পর্কে তথ্য পৌঁছে দিতে সময়সীমাভিত্তিক কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চান নিপুণ রায়।

জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এ বিষয়ে জনসচেতনতা বা গণআন্দোলন তৈরি করতে সরকার কাজ করছে।

‘শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব নয়। সরকারি দল, বিরোধী দল, সংসদ বাইরের রাজনৈতিক ও সামাজিক শক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকসহ সবাইকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে সচেতনতা কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

১০৯ হেল্পলাইনের কর্মীদের বেতন না পাওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘কল সেন্টারের নম্বর হচ্ছে ১০৯। সেখানে সবাই কাজ করছে, কিন্তু তারা বছরের পর বছর বেতন পাচ্ছে না। এবার উদ্যোগ নিয়েছি, থোক বরাদ্দ দিয়ে তাদের বেতন চালু করার জন্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সাপোর্ট করলেন মিন্টু মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে সৌদিকে সাপোর্ট করলেন মিন্টু মিয়া

মো. মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার তিনি দল পরিবর্তন করে সৌদি আরব জাতীয় ফুটবল দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবর্তনের ক্ষেত্রেই তিনি দুধ দিয়ে গোসল করেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়ার পবিত্র মাজার খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে একটি সেভেন আপের বোতলে দুধ ভরে সৌদি আরবের সমর্থকেরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে সৌদি আরব দলে নিয়ে আসেন।

এই সময় মিন্টু মিয়া নিজেকে পবিত্র বলে ঘোষণা করে ব্রাজিল দল ত্যাগ করেন। গোসলের শেষে তার সতীর্থরা সৌদি আরব জাতীয় দলের জার্সি পরিয়ে স্থানীয়দের নিয়ে সৌদি আরবের পক্ষে একটি আনন্দ মিছিল করেন।

সৌদি আরবের সমর্থক মিন্টুর বন্ধুরা জানিয়েছেন, তারা স্থানীয় বাজার থেকে প্রতি লিটার খাটি গরুর দুধ ৮০ টাকা দরে দুই লিটার দুধ সেভেন আপের বোতলে ভরে সবার সামনে মিন্টুর মাথায় ঢেলে তাকে গোসল করিয়েছেন। এই ঘটনায় এলাকার সবাই হাসির মুখরিত হয়ে ওঠেন। অনেকে এই ঘটনাকে পাগলামি বলে আখ্যায়িত করেন।

দল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের নতুন সমর্থক মো. মিন্টু মিয়া জানান, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফুটবল বিশ্বে একটি জনপ্রিয় ও পরাশক্তি দল। তবে তারা একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে আমি আজীবন সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাব।’ নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি বৃহস্পতিবার (১১ জুন) সকালে ৫০০ ফুট দৈর্ঘ্য সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদিয়ানী, হিযবুত তাওহীদ ও ইসকন নিষিদ্ধের দাবি খতমে নবুওয়তের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


কাদিয়ানী, হিযবুত তাওহীদ ও ইসকন নিষিদ্ধের দাবি খতমে নবুওয়তের

দেশে ইসলামি মূল্যবোধ সংরক্ষণ, মুসলমানদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণ এবং ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ১১ দফা দাবি জানিয়েছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের মানুষের ঈমান, আকীদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিবৃতিতে তিনি দাবি করেন যে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলিম জনগোষ্ঠীর ঈমান ও আকিদা সংরক্ষণের জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়েছে।

সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, কাদিয়ানী সম্প্রদায়ের প্রচার-প্রকাশনা বন্ধ করা, হিযবুত তাওহীদসহ 'ভ্রান্ত' সংগঠন এবং ইসকনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি।

এছাড়া ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং কুরআন-সুন্নাহ অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন, ইসলামবিরোধী প্রচারণা বন্ধ করা, ইসলামি মূল্যবোধবিরোধী সংস্কৃতির বিস্তার রোধ করা, ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল করা, ভাস্কর্য নির্মাণ বন্ধ করা, মসজিদ-মাদরাসার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ওয়াজ মাহফিলে প্রশাসনিক বাধা অপসারণের দাবিও জানান তিনি।

বিবৃতিতে নাটক, সিনেমা এবং গণমাধ্যমে দাড়ি-টুপি, হিজাব কিংবা ধর্মীয় পোশাককে নেতিবাচক বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের বিরোধিতা করা হয়েছে। একই সাথে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মান্তকরণ কার্যক্রমের অভিযোগ তুলে সংশ্লিষ্ট এনজিও ও খ্রিস্টান মিশনারিদের কর্মকাণ্ড তদন্ত ও বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “এসব দাবি দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের দাবি।” তিনি আরও জানান, সরকার যদি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে দেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনগণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তবে বিবৃতিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ, দাবি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিষয়ে কোনো স্বাধীন যাচাই বা সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর কিংবা অভিযুক্ত সংগঠনগুলোর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%