ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭


রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭

রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ গত ২৪ ঘণ্টায় ৫ শতাধিক লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর থানায় এবং গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে। এতে সড়কে বাড়তি আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন এক রিকশাচালককে থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল বিকালে সৈয়দ আরোফিন তৌফিক নামে একজনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছে। রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী লেনের নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর তুরাগ থেকে মো. ফরিদুল ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি। আজ তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন: নারীদের স্বাবলম্বী হতে হবে, ঘরে বসে থাকলে চলবে না: আফরোজা আব্বাস

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ফরিদুল ইসলামের বাবার নাম মফিজ উদ্দিন মণ্ডল এবং মায়ের নাম লতিফা বেগম। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী। বর্তমানে তিনি তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন।

লালবাগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার হয়েছে। ঢাকার লালবাগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সোমবার গভীর রাতে লালবাগ থানাধীন নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্যও ছিলেন। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন: মামুনুল হক: পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন জন্ম হবে না

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝিনাইদহের নেতা বাসের আলম সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য। তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪১ জন, এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন: ১৩ বছরে সংসার শেষ, ছন্দা শর্মার মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার পেছনে মঙ্গলবার রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, খিলগাঁও থানার পেছনে কয়েকটি ভবন পরে বাটার শোরুমের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মাজহারুল নামে একজনকে আটক করা হয়েছে। আটক মাজহারুল নিজেকে রিকশাচালক পরিচয় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা শ্রীজিৎ রবির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ এম


অভিনেতা শ্রীজিৎ রবির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা

পকসো মামলার প্রেক্ষাপটে আদালত অভিনেতা শ্রীজিৎ রবির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে। তবে, অভিনেতা সেই রায়ের বিরুদ্ধে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আদালতের দেওয়া সাজা অনুযায়ী, অভিনেতাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে বিজয় সেতুপতি নজর কাড়লেন উপস্থাপক হিসাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে বিজয় সেতুপতি নজর কাড়লেন উপস্থাপক হিসাবে

আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় কালো পোশাকে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেতা। এমি-র মঞ্চে তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

বিজয় সেতুপতি। ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বললেন আয়ুষ্মান খুরানা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ এম


‘বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বললেন আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা শুধুমাত্র বক্সঅফিসে সাফল্যের সম্ভাবনা থাকলেই কোনও ছবিতে অভিনয় করতে রাজি হন না। তাঁর জন্য ছবির সঙ্গে নিজের ভাবনাচিন্তার মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মনে করেন যে, একটি ছবির বিষয়বস্তু এবং তার সঙ্গে তাঁর নিজস্ব চিন্তা-ভাবনা একত্রিত হলে তবেই সেই ছবিতে কাজ করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ের প্রস্তুতির মাঝে হৃদ্‌রোগে মৃত্যু বাংলাদেশের অভিনেতা সোহেল খানের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ এম


শুটিংয়ের প্রস্তুতির মাঝে হৃদ্‌রোগে মৃত্যু বাংলাদেশের অভিনেতা সোহেল খানের

মঙ্গলবার ২৪ নভেম্বর, বগুড়ায় অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে এসে তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেতার বয়স ছিল ৬৬ বছর।

প্রয়াত বাংলাদেশি অভিনেতা সোহেল খান। ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%