ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাইবার আইন সংশোধনের আহ্বান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে


সাইবার আইন সংশোধনের আহ্বান, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়ার, বিচারিক তদারকি নিশ্চিত করার এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর আইনি সুরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘সাইবার সুরক্ষা আইন: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি উত্থাপন করেন।

আসন্ন নারী ও শিশু নির্যাতন দমনকে সামনে রেখে প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে নারী ও শিশুর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধ প্ল্যাটফর্মের সচিবালয় হিসেবে ব্লাস্ট এই সভার আয়োজন করে।

টেক গ্লোবাল ইনস্টিটিউট-এর কান্ট্রি হেড ফৌজিয়া আফরোজ সংবাদপত্রে প্রকাশিত তথ্য উল্লেখ করে জানান, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সাইবার-সংক্রান্ত আইনে ৭ হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ২১ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। তিনি এসব আইনের অসম প্রয়োগ এবং খসড়ায় অপরাধের অস্পষ্ট সংজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দণ্ডবিধিতে মানহানির বিধান বিদ্যমান থাকায় সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে এই বিধান বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নারী ও শিশুর সুরক্ষা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞদের পরামর্শে সম্পৃক্ত করার এবং তাদের মতামত সংশোধনীতে অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনের প্রায়োগিক দিক তুলে ধরে তদন্তের ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, প্রমাণ সংগ্রহে পুলিশের সাক্ষরতা বৃদ্ধি এবং সংবেদনশীল সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। ডিজিটালি রাইট লিমিটেড-এর নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী তার সমাপনী বক্তব্যে খসড়াটি পুনরায় পর্যালোচনার আহ্বান জানান। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

সভায় ব্লাস্ট-এর পক্ষে স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন ব্লাস্ট-এর এডভোকেসী ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মাহবুবা আক্তার এবং সভাটি সঞ্চালনা করেন ব্লাস্ট-এর প্রোগ্রাম স্পেশালিষ্ট ও সাইবার সাপোর্ট উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম-এর ফোকাল পারসন মনীষা বিশ্বাস। পরিশেষে, সভার পক্ষ থেকে প্রস্তাবিত খসড়াটি পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের মেধা, উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনটির নতুন ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় গাজীছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।

ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রাকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর তিনি সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। এই সময় নবনির্বাচিত নেতারা ইমাম-ওলামাদের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় ও সামাজিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরায়রা উল্লেখ করেন, ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযান চলাকালে দেখা যায়, শিশুখাদ্যে চিনির পরিবর্তে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।

এছাড়া, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ সঠিকভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদ ও বিশ্লেষণ সনদ দেখাতে পারেনি।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং তাৎক্ষলিকভাবে আদায় করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ ঘটনাস্থলেই জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পালানোর সময় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পালানোর সময় যুবক আটক

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পালানোর চেষ্টা করার সময় একজন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মো.

মাজহারুল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টার সময় শহীদ বাকি সড়ক থেকে তালতলা মার্কেটের দুই নম্বর গেটের দিকে আসছিলেন ওই যুবক। তিনি রাস্তার ডান পাশে অবস্থিত ‘বাটা’ শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।

এরপর পালানোর চেষ্টা করার সময় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩ বছরে সংসার শেষ, ছন্দা শর্মার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


১৩ বছরে সংসার শেষ, ছন্দা শর্মার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর একটি বাসা থেকে পুলিশ ছন্দা শর্মা কান্তা (৩৭) নামে এক কলেজশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে। সোমবার রাতে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা স্বামীকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। ১৩ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের সংসার নিমিষেই শেষ হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে স্ত্রী তাকে বাসার জন্য বাজার করে আনতে বলেন। রাত ৮টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি মলয়। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে স্ত্রীর মরদেহ দেখতে পান।

স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার বেলা ৩টার দিকে ছন্দার বড় ভাই মনোজ শর্মা খুলশী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, এক স্বজনের মাধ্যমে বোনের খবর পেয়ে ছোট ভাই রাজেশ শর্মাকে সঙ্গে নিয়ে তিনি বাসায় যান। ছন্দার মৃত্যুর ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।

ছন্দার স্বামী মলয় শর্মা বলেন, সন্ধ্যায় বাসায় ফেরার সময় স্ত্রী বাজার নিয়ে যেতে বলেছিলেন। বাসায় ফিরে স্ত্রীর মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%