ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির প্রতিবাদ


যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি এক বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগকে এই ঘটনার জন্য দায়ী করে অবিলম্বে তাদের বিচারের দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, "যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে উল্লেখ করেন, "এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।"

এনসিপির এই আহ্বায়ক দেশে-বিদেশে সক্রিয় এই নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, "জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এ ছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।"

সবশেষে, বিরোধীদলীয় চিফ হুইপ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

এই বিশেষ দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথিদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউরজ্জামান, উপজেলা খাদ্র নিয়ন্ত্রক সাইদুর রহমান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন অফিসার আব্দুল কুদ্দুছ, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। এর পর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিবেশনায় ভূমিকম্প এবং অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েটে সরিয়েছিলেন শিক্ষার্থীরা, এবার চুয়েটে আটকে রাখলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


কুয়েটে সরিয়েছিলেন শিক্ষার্থীরা, এবার চুয়েটে আটকে রাখলেন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ২৫ ঘণ্টা ধরে তার অফিসে অবরুদ্ধ রয়েছেন। গতকাল সোমবার চুয়েট ছাত্রদলের একাধিক নেতা ও কিছু সাবেক ছাত্রের সহায়তায় তালা ভেঙে ২১ দিন পর তিনি দপ্তরে প্রবেশ করেন। এরপর শিক্ষার্থীরা নতুন তালা দিয়ে আবারও তাকে অবরুদ্ধ করে রাখেন।

সেই সময় থেকে বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই সংযোগবিহীন অবস্থায় রাত কাটাতে বাধ্য হয়েছেন উপাচার্য এবং তার সঙ্গীরা। এর আগে গত বছরের এপ্রিলে অধ্যাপক শেখ শরীফুল আলমকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্দোলনের মুখে সরে যেতে হয়েছিল। ১৮ মাস পর তিনি আবারও আন্দোলনের মুখে পড়লেন।

জানা যায়, সোমবার সকাল ৮টায় উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ভবন ছেড়ে যাওয়ার জন্য সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়ায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সময়ে সময়ে খাবার ও নাস্তা পাঠাচ্ছেন। সোমবার দিনভর আন্দোলনকারীরা তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। বিকেলে মদুনাঘাটসহ একাধিক স্থানে চুয়েটের শিক্ষার্থীদের বাসে হামলার অভিযোগ ওঠে উপাচার্যের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে একই দিন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

রাতভর পাহারা দিয়ে, খিচুড়ি খেয়ে আন্দোলন চালিয়ে যান তারা। রাউজানের সহকারী কমিশনার (ভূমি) অংছিনু মারমা শিক্ষার্থীদের কাছে বিদ্যুৎ ও পানি সংযোগের অনুরোধ করলেও তারা প্রত্যাখ্যান করেন।

জানা যায়, গত বছরের এপ্রিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের তৎকালিন ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপ-উপাচার্য শেখ শরীফুল আলমকে সরে যেতে হয়েছিল। চলতি বছরের ২১ সেপ্টেম্বর ৫৬ দিনের মাথায় চুয়েটের ভিসি অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়। তবে কেন তাকে সরানো হয়েছে সে বিষয়ে সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। একই প্রজ্ঞাপনে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর আন্দোলন শুরু হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে তাকে প্রত্যাখ্যান করে আগের ভিসি আবু সাদাতকে বহালের দাবি জানিয়ে আসছেন।

দুই পক্ষের দুই চাপ

চুয়েটে আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও নতুন ভিসি ভিন্ন চাপ সৃষ্টি করেছেন। নিয়োগের ২১ দিন পরও ক্যাম্পাসে যেতে না পেরে প্রথমে কয়েকজন সাবেক ছাত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে ১০৮৭ জন শিক্ষক ও কর্মচারীর সেপ্টেম্বরের বেতন বন্ধ করে দেন। এ নিয়ে ব্যাংকে চিঠিও দিয়েছিলেন তিনি। তবে সোনালী ব্যাংক ঘেরাওয়ের মধ্য দিয়ে বেতন-ভাতা আদায় করতে সক্ষম হন আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীরা। পরে ১২ সেপ্টেম্বর চুয়েট ছাত্রদলের কয়েকজন নেতা ও সাবেক শিক্ষার্থী এবং বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে যান শেখ শরীফুল আলম। সকাল ৮টায় আনসার সদস্যকে সাধারণ শিক্ষক পরিচয় দিয়ে প্রবেশ করলেও পরে ছাত্রদলের নেতাদের সহযোগিতায় তালা ভেঙে কক্ষে ঢুকেন। এরপর উত্তপ্ত হয়ে ওঠে চুয়েটের পরিস্থিতি।

বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্নের চাপ আন্দোলনকারীদের

উপাচার্য প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে ঘিরে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নির্ধারিত সময়ে ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা বিদ্যুৎ, পানি ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এভাবে রাতভর অন্ধকারে কাটে উপাচার্যসহ তার সঙ্গে থাকা ১১ জনের।

পাল্টাপাল্টি আবেদন আহ্বান

চুয়েটের ভিসি গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষার্থীদের কাছ থেকে পদত্যাগ প্রসঙ্গে কোনো আবেদন আসেনি। লিখিত আবেদন আসলে তিনি বিবেচনা করবেন। তবে বাসে হামলায় তার হাত নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, "আমি অবরুদ্ধ ও অমানবিক অবস্থায় আছি। আমার তো হামলার প্রশ্নই আসে না।" অপর দিকে শিক্ষার্থীরা বলছেন, তালা খোলার জন্য কোনো লিখিত আবেদন আসেনি। আবেদন আসলে বিবেচনা করব।

চুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থী মোহাম্মদ হিশাম বলেন, "আমরা নিয়মিত খাবার পাঠাচ্ছি। কিন্তু কয়েকবার তিনি খাবার গ্রহণ করেননি। পরে ডিবি পুলিশের মাধ্যমে তিনি খাবার আনিয়েছেন। আমাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে। তালাও খোলা হবে না।"

এম এইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। র‍্যালি ও আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রিপন আহমেদ ও নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমান প্রমুখ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ১১ নাবিক নিখোঁজ, ৫ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ১১ নাবিক নিখোঁজ, ৫ জন উদ্ধার

কৃষ্ণসাগরের বুলগেরিয়ার উপকূলের নিকটে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবে যাওয়া জাহাজ থেকে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, ওই জাহাজের আরও ১১ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছে। অন্য জাহাজটি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ড্রোনের আঘাতে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। হামলার উৎস এখনও অজ্ঞাত বলে জানানো হয়েছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ জানিয়েছেন, এ ঘটনায় জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, ঠিক এক সপ্তাহ আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার একটি জাহাজ ডুবে গিয়েছিল এবং অন্য জাহাজটি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছিল।

আজকের হামলার ঘটনায় প্রধানমন্ত্রী রাদেভ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে সহায়তা চাওয়া হবে।

রাদেভ আরও বলেন, হামলার জন্য দায়ী কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ‘দায় নির্ধারণের মতো স্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ এখনো নেই। তবে যুক্তি বলছে, এর ফলে রুশ ফেডারেশন লাভবান হচ্ছে।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার রিয়েন এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর উত্তেজনা বৃদ্ধির আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, বুলগেরিয়ার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে জাহাজের নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

ভন ডার লিয়েন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন বুলগেরিয়ার পাশে রয়েছে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে পোল্যান্ডের ওয়ারশতে চলমান নিরাপত্তা ফোরামে অংশ নিয়েছেন ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের এড মিলিব্যান্ড, জার্মানির ইয়োহান ওয়াডেফুল এবং ইউক্রেনের আন্দ্রি সিবিহা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%