০৭:১৪ পি.এম
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলানে (Tomblaine) এক বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে বিমানে থাকা সবাই নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে।
রোববার (২৮ জুন) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ১০ জন যাত্রী এবং ১ জন পাইলট রয়েছেন।
এএফপির প্রকাশিত প্রতিবেদনে, ফ্রান্সের মেউর্থ-এ-মোজেল বিভাগের প্রিফেক্ট ইভ সেগি জানিয়েছেন, বিমানটির বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোট ১১ জনের মৃত্যু সংঘটিত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং প্লেনটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রিজভী: বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ
স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম জানিয়েছে, দুর্ঘটনার পর মেউর্থ-এ-মোজেল বিভাগের বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পুলিশ অনুরোধ করেছে।
অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার টম্বলেন শহরে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা ১০ জন যাত্রীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন বলেও প্রশাসন জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন