ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিয়া মির্জা: ছেলেদের শেখান, ‘না’ মানে না


দিয়া মির্জা: ছেলেদের শেখান, ‘না’ মানে না

মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি ছেলেদেরও ছোটবেলা থেকে শেখাতে হবে—‘না’ মানে না। অভিনেত্রী দিয়া মির্জা মনে করেন, ব্যক্তিগত সীমারেখা, সম্মতি, অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান এবং প্রত্যাখ্যান মেনে নেওয়ার শিক্ষা ছেলেদের জন্যও অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি বার্তায় ছেলেদের বড় করার বিষয়ে নিজের চিন্তাভাবনা তুলে ধরেন দিয়া। নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে তিনি এ বিষয়ে কথা বলেন।

দিয়া প্রশ্ন করেন, মেয়েদের কিভাবে নিরাপদে থাকতে হবে, তা বারবার শেখানো হয়। কিন্তু ছেলেদের কী শেখানো হচ্ছে? তার মতে, শুধুমাত্র মেয়েদের সতর্ক করে দেওয়ার পরিবর্তে ছেলেদের এমনভাবে বড় করা প্রয়োজন, যাতে তারা অন্য কারো জন্য ক্ষতির কারণ না হয়।

আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’

নিজের ছেলে অভিয়ান আজাদ রেখিকে বড় করার ক্ষেত্রেও দিয়া এসব বিষয়কে গুরুত্ব দেন। তার কাছে যত্ন, সম্মান, সহমর্মিতা ও সদয় আচরণ শুধুমাত্র কথার বিষয় নয়; এগুলো শিশুর প্রতিদিনের শিক্ষার অংশ হওয়া উচিত।

অন্যের ব্যক্তিগত পরিসর ও সীমারেখাকে সম্মান করার বিষয়টিও দিয়ার কাছে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, কেউ অস্বস্তিতে পড়লে তার ইঙ্গিত বুঝতে শেখা এবং সেই অনুযায়ী নিজের আচরণ পরিবর্তন করাও ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো প্রয়োজন।

সম্মতির বিষয়টি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিয়া। তার মতে, কেউ সরাসরি ‘না’ বলেনি মানেই সেখানে সম্মতি রয়েছে—এমন ধারণা সঠিক নয়। কোনো সম্পর্ক বা ঘনিষ্ঠতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্বতঃস্ফূর্ত ও স্বচ্ছন্দ সম্মতি থাকা জরুরি।

প্রত্যাখ্যান মেনে নেওয়ার শিক্ষার ওপরও দিয়া জোর দিয়েছেন। কেউ কারো প্রতি আগ্রহ দেখাল না কিংবা কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করলেই সেটিকে অপমান হিসেবে নেওয়া উচিত নয়। অন্যের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং তার ইচ্ছাকে সম্মান করাও পরিণত হওয়ার শিক্ষার অংশ বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: সাত বছরেই ১২ ভাষায় দক্ষ গজনি অভিনেত্রীর মেয়ে, ঘরে নেই টিভি-মোবাইল!

দিয়ার মতে, এসব মূল্যবোধ বড় হওয়ার পর শেখানোর চেয়ে ছোটবেলা থেকেই পরিবারের মধ্যে চর্চা করা বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা পরিবার ও আশপাশের মানুষের আচরণ দেখেও শেখে। তাই সম্মান, সহমর্মিতা এবং অন্যের সীমারেখার প্রতি শ্রদ্ধাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন।

২০২১ সালের ১৪ মে পুত্রসন্তানের মা হন দিয়া মির্জা। ছেলে অভিয়ান আজাদ রেখিকে বড় করার অভিজ্ঞতার মধ্য দিয়েও সন্তানকে এসব মূল্যবোধ শেখানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন অভিনেত্রী।

নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে নানা আলোচনা ও উদ্বেগের মধ্যে দিয়ার এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। তার বার্তার মূল কথা, শুধু মেয়েদের নিরাপদ থাকার শিক্ষা নয়, ছেলেদেরও ছোটবেলা থেকেই অন্যের ইচ্ছা, সম্মতি ও ‘না’কে সম্মান করতে শেখানো প্রয়োজন।

আরও পড়ুন: জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিদেশযাত্রা নিষিদ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই চিন্তা করছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই চিন্তা করছে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয় নিয়ে এখনো কোনো চিন্তা করছে না। আন্তর্জাতিক সংস্থাগুলোর, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভি, অনুমোদন পেলে সরকার এই বিষয়ে বিবেচনা করবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চলতি বছর ডেঙ্গু মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সব জেলা সদর এবং উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ প্রয়োজনীয় সব ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে। বর্তমানে কোনো সংকটের পরিস্থিতি নেই।’

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই। তিনি একইসাথে উল্লেখ করেছেন যে, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনাও নেই। তবে অপরাধ দমনে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চলমান যৌথ অভিযানকে আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল, তার মধ্যে এই বক্তব্য এসেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সারা দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা করছে না। একইভাবে ২০০২ সালে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান পরিচালনার কথাও সরকার ভাবছে না। নতুন বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলেও তিনি জানান।

তবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশব্যাপী অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান যৌথ অভিযানকে আরও জোরদার করা হবে।

এর আগে সরকার মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অবৈধ সিসা বারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানোর পরিকল্পনা প্রকাশ করেছিল। এই ধরনের অভিযানে পুলিশ, গোয়েন্দা ও অপরাধ তদন্ত-সংশ্লিষ্ট ইউনিটসহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, গত কয়েক দিনে রাজধানীতে অপরাধী চক্রের তৎপরতা এবং বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনার পর ‘ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এমন কোনো অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, "ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।"

তিনি বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের "শুভারম্ভ ফলক" উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ করা আ.লীগের অস্থিরতা সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে কোনো অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।"

তিনি আরো বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি সদর দপ্তর স্থাপন করা হবে সুষ্ঠু, পরিকল্পিত জায়গায়, একটি প্রপার লোকেশনে। সেই স্বপ্ন আজকে আমাদের পূরণ হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ দশমিক ৪৫ একর অর্থাৎ প্রায় ১১ বিঘার মতো জায়গা বরাদ্দ পেয়েছি আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য। আমরা এখানে আনসারের সদর দপ্তর নিয়ে আসার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করব। এত বড় আনসার-ভিডিপির মতো একটি ফোর্সের জন্য খিলগাঁওয়ে জায়গা সংকুলান হয় না।

মন্ত্রী জানান, বাংলাদেশের ব্যাটালিয়ন আনসারের সংখ্যা ২০ হাজারের মতো। অঙ্গীভূত আনসারের সংখ্যা হচ্ছে ৬০ হাজার। মোট ৮০ হাজারের এই ফোর্সের বাইরে রয়েছে ভিডিপি। ৩৫ হাজার দলনেতা ভিডিপির অধীনে আবার ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে ভিডিপির। সংখ্যার দিক থেকে রেগুলার এবং ইরেগুলার সব মিলিয়ে এটি সবচেয়ে বড় ফোর্স। আনসার ব্যাটালিয়নের অঙ্গীভূত সদস্যরা বাদে রেগুলার ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের চাহিদা অনুযায়ী কাজ করে। তবে তাদের আবাসন সংকট এখনও রয়ে গেছে। যারা সেন্ট্রালি এখানে ডিউটি করেন, তারা রাতের জন্য আবাসনের জায়গা ঠিকমতো খুঁজে পান না। এজন্য আমরা এখানে সেন্ট্রালি একটি ডরমেটরির ব্যবস্থা করব। তাদের আবাসনের জন্য ব্যারাক নির্মাণসহ সুযোগ-সুবিধা সৃষ্টি করব।

আজকের দিনটি আনসার ব্যাটালিয়নের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হয়েছে। যাতে সারাদেশে আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করা যায়, উন্নতি করা যায় এবং আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারিত করা যায়। আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক কিছু অর্জন রয়েছে এবং আনসার ব্যাটালিয়নের সম্পর্কে গর্ব করার মতো অনেক জায়গা আছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই ব্যাটালিয়ন আরও সামনের দিকে এগিয়ে যাবে। রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা রক্ষা করার জন্য ভিডিপিসহ অন্যান্য অঙ্গীভূত আনসার কাজ করে, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। তাদের আর্থিক সহযোগিতার জন্য সরকার সবসময় চেষ্টা করছে। তাদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে, এগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা ল এনফোর্সার্স, বিভিন্ন এজেন্সি আছে, তারা সবাই সমন্বিতভাবে একটি অপারেশন পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এই জায়গায় আনসার ব্যাটালিয়নও থাকবে, পুলিশ, বিজিবি, এসআরবি সহ অন্যান্য ফোর্স থাকবে। সকলেই সমন্বিতভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের মতো হীন অপরাধ দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত উদ্যোগ সবসময় রয়েছে, যা এখনও চলছে এবং সামনে আরও জোরদার করা হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কারো কারো দায়িত্ব অবহেলা লক্ষ্য করা গেছে। এজন্য আমরা যেগুলো আমাদের সামনে আসছে, নজরে আসছে, তদন্তে আসছে, সেগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে। ক্ষেত্রবিশেষে আমরা শুধু তাদের প্রত্যাহার করেই ক্ষান্ত হচ্ছি না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্রিমিনাল অফেন্স হলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা হচ্ছে। এই বার্তা আমরা সব জায়গায় পৌঁছে দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ কাজের উদ্বোধন করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল হামিদ, প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সুধীজন।
ছাদ ঢালাইয়ের উদ্বোধন উপলক্ষে প্রেসক্লাবের সাংবাদিকরা ভবনের উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অতিথিরা মধুপুর প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%