ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রূপপুরের বিদ্যুৎ কবে পাওয়া যাবে, জানালেন মন্ত্রী


রূপপুরের বিদ্যুৎ কবে পাওয়া যাবে, জানালেন মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কবে মিলবে, সে সম্পর্কে তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পাবনার ঈশ্বরদীতে নির্মীয়মান এই কেন্দ্র থেকে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে মন্ত্রী জানালেন। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য দেন।

প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ, যেটি নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে আছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর ঠিক পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি এবং নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই মূলত জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন করা হবে।

তিনি আরও জানিয়েছিলেন, চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে আহমাদুল্লাহর সমালোচনা ও সতর্কতা

মন্ত্রী বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরো সুসংহত হবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত দুর্ঘটনায় ১৪ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সৌদি আরবে  তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত দুর্ঘটনায় ১৪ নিহত

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার রোববার (২৮ জুন) বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় ঘটে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়েই তদন্ত শুরু হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে, হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছিল।

এদিকে, সৌদি আরামকো গত শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে প্রায় চার মাস বন্ধ থাকার পর আবারও অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রফতানি কার্যক্রম শুরু করেছিল।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে।

তবে এই দুর্ঘটনার বিষয়ক বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ফলে নতুন করে উত্তেজনার আবহের মধ্যে কোরীয় উপদ্বীপে আবার অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। গত সপ্তাহে সমরাস্ত্রের যে সক্ষমতা বাড়াতে উত্তর কোরিয়ার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, তার পরেই দক্ষিণ কোরিয়াও আধুনিক ড্রোন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে চির বৈরী দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বন্দর নগরী নামফোতে ৫ হাজার টন শ্রেণীর একাধিক বহুমুখী ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ ‘চো হাইওন’ এর কমিশনিং অনুষ্ঠানে কিম জং উন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে প্রস্তুত করার সংকল্প ঘোষণা করেন। ৫ হাজার টনের দুটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর উত্তর কোরিয়া এখনও ১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা করছে।

এরপর একদিন পর, গত বৃহস্পতিবার, কিম জং উনের উপস্থিতিতে, উত্তর কোরিয়া উন্নত সংস্করণের রকেট আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা পুনরায় করেছে। এটি দেশটির পাঁচ বছর মেয়াদি প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

কিম বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে কেবল শক্তি দিয়ে আধিপত্য বজায় রাখলেই সার্বভৌমত্ব ও রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব। তাই প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা আমাদের জাতীয় কৌশলের সর্বোচ্চ অগ্রাধিকার।’ এর আগে এ মাসের শুরুতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম তৈরির নতুন একটি কারখানা জনসমক্ষে এনেছে।

উত্তর কোরিয়ার এই আগ্রাসী সামরিক তৎপরতা উদ্বেগের সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়ায়। তবে দক্ষিণ কোরিয়া নীরব থাকেনি। শুক্রবার (২৬ জুন) তাদের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা উত্তর কোরিয়াকে মোকাবিলা করার উদ্দেশ্যে দ্রুত ড্রোন ও পাল্টা-ড্রোন সক্ষমতা বৃদ্ধি করবে। এর অন্তর্ভুক্ত রয়েছে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’কে প্রশিক্ষণ দেওয়া। একই সঙ্গে সম্মুখসারির ইউনিটগুলোতে বিপুলসংখ্যক চালকবিহীন আকাশযান (ড্রোন) মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ-ব্যাক জানান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং মেরিন কোরের ব্যবহারের জন্য ২০২৯ সালের মধ্যে ১ লাখ ১০ হাজার ড্রোন তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু পরে এই সংখ্যা সংশোধন করে প্রায় ৬০ হাজারে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে প্রায় ১১ হাজার ড্রোন ২০২৬ সালেই যুক্ত হবে।

তিনি আরও উল্লেখ করেন, ড্রোন সীমিত সংখ্যক বিশেষ ইউনিটে থাকবে না। প্রতিটি সৈনিকের জন্য এটি রাইফেলের মতো দ্বিতীয় সরঞ্জাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সামরিক শাখায় এই ব্যবস্থা চালু করা হবে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সিউল চীনা যন্ত্রাংশের পরিবর্তে শতভাগ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং জাপানি উপনিবেশ থেকে কোরিয়া উপদ্বীপ মুক্ত হওয়ার পর থেকেই একটি নতুন জটিলতা শুরু হয়। বিশ্বের দুই পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়ার দুই অংশে নিজেদের নিয়ন্ত্রণ জারি করে। উত্তর অংশের নিয়ন্ত্রণে আসে সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ অংশ যুক্তরাষ্ট্রের কব্জায় চলে যায়। ১৯৪৮ সালের আগস্টে প্রতিষ্ঠিত হয় রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, এরপর পরবর্তী মাসে প্রতিষ্ঠা হয় ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া। প্রতিষ্ঠার পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্ক বৈরী হয়ে রয়েছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সালের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমেছিল, কিন্তু কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। তাই দুই কোরিয়া এখনো কাগজে কলমে যুদ্ধে লিপ্ত। মাঝে মাঝে শান্তি আলোচনা বা দুই কোরিয়াকে একত্র করার উদ্যোগ নেওয়া হলেও সেগুলো সফল হয়নি। বরং অনেক সময় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দক্ষিণ কোরিয়া বর্তমানে জনসংখ্যা হ্রাসের কারণে চাপের মুখে রয়েছে। ফলে দেশটির সেনাবাহিনীকে সামরিক সক্ষমতা বজায় রাখার স্বার্থে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং চালকবিহীন প্রযুক্তিতে আরও বেশি নির্ভর করতে হচ্ছে।

সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও নষ্ট চাল ব্যবহার করে কাচ্চি প্রস্তুত করার অভিযোগে বগুড়ার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ের এই রেস্টুরেন্টে।

অভিযানের সময় দেখা যায়, রেস্টুরেন্টটিতে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য ও রান্নার সরঞ্জাম রাখতে বাধ্য করা হয়েছে। ফ্রিজের ভেতরের জায়গায় কাঁচা মাছ-মাংসের সঙ্গে সঙ্গে খোলা অবস্থায় রাখা ছিল টক দই ও বিভিন্ন মসলাজাতীয় খাবার।

এছাড়া রান্নাঘর এবং স্টোর রুমে নষ্ট ও ফাংগাসযুক্ত বাসমতি চাল ব্যবহার করে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি রান্নাঘর ও স্টোর রুমের বিভিন্ন স্থানে ইঁদুরের অবাধ বিচরণ এবং খাদ্য সরবরাহের সরঞ্জামের ওপর এগুলোর মলমূত্র পড়ে থাকতে দেখা যায়। এসব অপরাধের জন্য কাচ্চি ডাইন কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং বগুড়া র‌্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৮ জুন) এ বিষয়টি জানিয়ে এক ব্রিফিং করেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ন পুলিশ কমিশনার ফারুক হোসেন।

ফারুক হোসেন বলেন, জনমনে ভয় ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর চেষ্টা চলছে। তিনি জানান, ডিএমপি এলাকার মধ্যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

এদিকে, বিকেলে আবারো এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনও বিষয়টি উল্লেখ করেছেন।

শামীমা পারভীন বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি ভিত্তিহীন।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

তিনি জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, ‘রাজনৈতিক রঙ জড়ানো কতিপয় স্বার্থন্বেষী মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে পুলিশ অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম পরিচালনা করছে।’

শামীমা পারভীন আরও বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজের কোনো ঘটনা পুলিশ জানে না।

সুমন ও রনি নামে দুজনের মরদেহের মৃত্যু আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের ঘটনার সাথে এক নয়। সুমন ও রনির মৃত্যু অন্যভাবে ঘটেছে।’

এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা চলছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%