ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানে ১ হাজার ৮০০ মানুষের দড়ির টানে সরানো হলো ৩৬০ টনের ঐতিহাসিক দুর্গ


জাপানে ১ হাজার ৮০০ মানুষের দড়ির টানে সরানো হলো ৩৬০ টনের ঐতিহাসিক দুর্গ

জাপানের আওমোরি প্রশাসনিক অঞ্চলে একটি বিরল ঘটনা সম্প্রতি ঘটেছে। সেখানে গত সপ্তাহের শেষ দিকে ‘সো-রে, সো-রে’ ধ্বনিতে মুখরিত হয়ে প্রায় ১ হাজার ৮০০ মানুষ একত্রিত হন। তারা দড়ি ও রোলারের সাহায্যে ৩৬০ টন ওজনের একটি দুর্গকে টেনে সরিয়েছেন। হিরোসাকি দুর্গের টাওয়ারটি সংস্কারকাজের অংশ হিসেবে এর মূল অবস্থানের দিকে দুই মিটারের বেশি সরানো হয়েছে।

একটি শক্তিশালী ভূমিকম্পের কারণে দুর্গের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে মেরামতের জন্য টাওয়ারটি সাময়িকভাবে সরানো প্রয়োজন হয়। গত শনি ও রবিবার ৮০ জনের একটি দল পালাক্রমে ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে এটিকে রোলারের ওপর দিয়ে সরান। শনিবার টাওয়ারটি ১ দশমিক ১৩ মিটার এবং রবিবার ১ দশমিক ০৯ মিটার সরানো হয়। ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে না ফেলার জন্য মূলত ‘হিকিয়া’ নামক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এই কার্যক্রমে অংশ নিতে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ছিল। হিরোসাকি সিটির পার্ক ও সবুজায়ন বিভাগের প্রধান কেনসুকে হায়াসাকা দ্য গার্ডিয়ানকে বলেন, গত দুই দিনে আমরা প্রায় আট হাজারটি আবেদন পেয়েছিলাম। অর্থাৎ নির্ধারিত সংখ্যার প্রায় চার গুণ আবেদন পড়েছিল, তাই সবাই অংশ নিতে পারেননি। তিনি আরও জানান, আবেদনকারীরা শুধু শহর থেকে নয়, জাপানের বিভিন্ন এলাকা এবং বিদেশ থেকেও ছিলেন; দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকেও বেশ ভালো সংখ্যক মানুষ আবেদন করেছিলেন।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

হিকিয়া পদ্ধতি ব্যবহারের কারণ জানিয়ে হায়াসাকা বলেন, দুর্গের টাওয়ারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ হিসেবে স্বীকৃত হওয়ায় আমরা এটি খুলে আলাদা করিনি। আমরা হিকিয়া ব্যবহার করেছি।

২০২৪ সালের ডিসেম্বরে দেয়ালটির কাজ শেষ হবে। এ সময় এর ২ হাজার ১৮৫টি পাথর আগের অবস্থানে পুনরায় সাজানো হবে। হিরোশিমা থেকে আসা ৬১ বছর বয়সী মোতোহারু নাকাতা বলেন, আমি ১১ বছর আগেও এটি টেনেছিলাম। আবারও অংশ নিতে পারাটা খুবই আবেগের। একটি দুর্গ টানার সুযোগ আর কোথাও পাওয়া যাবে না—এটি দারুণ ছিল।

মানুষের হাতে দুর্গ সরানোর কাজ আগস্টের শেষ পর্যন্ত চলবে। এতে প্রায় ৪ হাজার ১০০ মানুষ অংশ নিয়ে টাওয়ারটি মোট পাঁচ মিটার সরাবেন। বাকি প্রায় ৭৩ মিটার পথ যন্ত্রের সাহায্যে সরানো হবে। সুশিগারু গোত্রের কেন্দ্র হিসেবে পরিচিত দুর্গটি ১৬১১ সালে নির্মিত হয়। ১৬২৭ সালে আগুনে পোড়ার পর ১৮১০ সালে এটি পুনর্নির্মাণ করা হয়। চেরি ফুল ফোটার মৌসুমে এখানে প্রতি বছর প্রায় ২০ লাখ দর্শনার্থী আসেন।

সংস্কারকাজের জন্য টাওয়ারটি কয়েক বছর বন্ধ থাকবে। হায়াসাকা বলেন, মূল ভিত্তির ওপর ফিরিয়ে নেওয়ার পর টাওয়ারটি সংরক্ষণের কাজ শুরু হবে এবং পুরো স্থাপনাটি ঢেকে দেওয়া হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমরা আশা করছি ২০৩৩ সালে এটি আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া যাবে।

আরও পড়ুন: ৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছিল যেসব উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ এম


ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছিল যেসব উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা, যা মানুষের মনে স্থায়ী দাগ ফেলে। উদ্ভাবন ও উন্মোচনের পাশাপাশি অনেকের জন্ম ও মৃত্যু ঘটে। প্রতিদিনের এই ঘটনার মধ্যে কিছু ঘটনা বিশেষভাবে গুরুত্ব পায় এবং ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

বুধবার (২৬ আগস্ট) এক নজরে দেখা যাক তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা।

ঘটনাবলি

১৩০৩ সালে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখল করেন।

১৭৬৮ সালে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন দেয়।

১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু ঘটে।

১৯১৪ সালে জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।

১৯২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃতি লাভ করে।

১৯২৭ সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯৪৩ সালে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ মুক্তি পায়।

১৯৭০ সালে সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।

২০০৫ সালে বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্ম

১৮৬৯ সালে জন্মগ্রহণ করেন দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনিকার ও সম্পাদক।

১৮৭৩ সালে মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালে জন্মগ্রহণ করেন ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।

১৮৮৫ সালে বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স জন্মগ্রহণ করেন।

১৯১০ সালে জন্মগ্রহণ করেন মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দ্য মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী।

১৯২০ সালে জন্মগ্রহণ করেন ভানু বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা।

১৯৫১ সালে জন্মগ্রহণ করেন এডওয়ার্ড উইটেন, ফিল্ডস পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করেন মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৯১ সালে জন্মগ্রহণ করেন ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

মৃত্যু

১৭২৩ সালে জন্মগ্রহণ করেন আন্তেনি ভান লিউভেনহুক, ওলন্দাজ বিজ্ঞানী ও অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক।

১৯১০ সালে জন্মগ্রহণ করেন উইলিয়াম জেমস, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।

১৯৬১ সালে জন্মগ্রহণ করেন চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।

১৯৮২ সালে জন্মগ্রহণ করেন সুশোভন সরকার, প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।

১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

২০০৩ সালে জন্মগ্রহণ করেন বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।

২০০৬ সালে জন্মগ্রহণ করেন সুবোধ রায়, স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।

২০২১ সালে জন্মগ্রহণ করেন গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিকশিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ এম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের সোনার গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত নতুন করে কোনো দাম পরিবর্তনের ঘোষণা না আসায় সোনা একই দামে বিক্রি হচ্ছে।

এর আগে, ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরিতে সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২০ আগস্ট সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরির সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর থাকবে। তবে সোনার গহনা ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে নকশা ও কাজের ধরন অনুযায়ী আলাদাভাবে মজুরি যোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ এম


আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার(২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এই তথ্যটি মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এই কারণে উল্লিখিত সময়ে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট, উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের অন্তর্ভুক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। কর্তৃপক্ষ এই সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের সময় বজ্রবৃষ্টির সাথে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস প্রদান করেছে। এই কারণে পাঁচটি অঞ্চলের নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির পূর্বাভাসে স্বাক্ষর করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%