ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পুনরুজ্জীবনে তৎপর মধ্যস্থতাকারীরা


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পুনরুজ্জীবনে তৎপর মধ্যস্থতাকারীরা

গত জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, সে যুদ্ধ সাময়িকভাবে থামানোর জন্য যে চুক্তি হয়েছিল, তা আবারও ফিরিয়ে আনার জন্য বর্তমানে জোর তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণা ঘোষণার পরে সেই ১৪ দফার ‘ইসলামাবাদ চুক্তি’ পুনরুজ্জীবিত করার জন্য মাঠে নেমেছেন মধ্যস্থতাকারীরা।

রবিবার এক ভিডিও সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান গাশগাভি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা এখন চুক্তিটি পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তারা জানেন, বর্তমান পরিস্থিতির মূল চাবিকাঠি হলো হরমুজ প্রণালি। এ নিয়ে মতবিনিময় এখনও অব্যাহত রয়েছে।

বর্তমানে প্রস্তাব নিয়ে ধারণা দেন গাশগাভি। তিনি বলেন, অনবরত মতবিনিময় ও আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেন। ইরানের উপসাগরীয় প্রতিবেশী কাতার এবং পূর্বের প্রতিবেশী পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা স্মারক সই হয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা হওয়ায় এটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

এই চুক্তিটি হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা এবং বৃহত্তর চুক্তির জন্য তেহরান ও ওয়াশিংটনের কূটনীতি পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেছিল। চুক্তির মধ্যে এমনকি লেবাননে ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসানের আহ্বানও ছিল। কিন্তু পরবর্তীতে শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের ফলে চুক্তিটি ভেস্তে যায়।

অন্যদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা দ্রুত যুদ্ধ শেষের চুক্তিতে পৌঁছানোর শর্তে ওয়াশিংটন ও ইসরায়েল আপাতত ইরানে নতুন হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, চুক্তির রূপরেখায় পৌঁছানোর জন্য তিনি হামলা স্থগিত রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালির খোলা বা বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ এম


হরমুজ প্রণালির খোলা বা বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

হরমুজ প্রণালিতে এক নতুন নৌপথ চালুর পরিকল্পনা করছে ইরান ও ওমান, যা বিদ্যমান উত্তর বা দক্ষিণ রুট বাদ দিয়ে গড়ে তোলা হবে। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ বজায় রাখার লক্ষ্যে একটি যৌথ সমঝোতায় পৌঁছানোর খবর পাওয়া গেছে তেহরানের পক্ষ থেকে।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, "প্রণালিতে নতুন বিকল্প পথের ব্যপারে উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে।" এর আগে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে জানিয়েছেন যে, ওমানের সঙ্গে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রস্তাবিত নতুন রুটটি কেমন হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির ওপর কার্যত একক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। স্বাভাবিক সময়ে, বিশ্বব্যাপী ব্যবহৃত খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও, পরবর্তীতে পারস্পরিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে সংঘাত আবারও ছড়িয়ে পড়ে।

ইসমাইল বাগাই আরও বলেন, "ওমানের সঙ্গে নতুন রুটের সমঝোতার ওপর হরমুজ প্রণালি খোলা বা বন্ধ থাকা নির্ভর করছে না।" মার্কিন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ-অবরোধ এবং বৈরী আচরণের কারণেই বর্তমানে প্রণালিটি বন্ধ রয়েছে। তিনি এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ এম


গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদকে ঘিরে আরব-আমেরিকানদের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। তাদের বিশ্বাস, যদি তিনি জয়ী হন, তবে এটি একটি ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে গণ্য হবে। কিন্তু তার বিরুদ্ধে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) কোটি কোটি ডলার ব্যয় করে প্রচারণা চালাচ্ছে।

মিশিগানের ডিয়ারবর্ন শহর, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আরব-আমেরিকান জনগোষ্ঠী অবস্থান করছে, সেখানে আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন ক্রমশ প্রকট হচ্ছে। সমর্থকদের মতে, এল-সায়েদ যুক্তরাষ্ট্রের অর্থ বিদেশের যুদ্ধে ব্যয় না করে, বরং স্বাস্থ্যসেবা, আবাসন ও স্থানীয় উন্নয়নের জন্য বিনিয়োগ করতে চাইছেন।

মিশিগানের স্থানীয় অধিকারকর্মী সুহাইলা আমেন মন্তব্য করছেন, ফিলিস্তিন ও লেবাননে দীর্ঘদিনের যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ আরব-আমেরিকানদের মনে গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, ‘আবদুল এল-সায়েদের জয় হলে, এটি ঐতিহাসিক হবে। এ থেকে প্রমাণিত হবে যে, যুক্তরাষ্ট্রের সকল রাজনীতিবিদ ইসরায়েলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেন না।’

মিশিগানের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এল-সায়েদের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। তিনি প্রকাশ্যে ইসরায়েলপন্থী অবস্থানের জন্য পরিচিত। এআইপ্যাক এবং অন্যান্য ইসরায়েলপন্থী সংগঠন হ্যালি স্টিভেন্সের পক্ষে ৫ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে।

অন্যদিকে, মিসরের বংশোদ্ভূত চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুল এল-সায়েদ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কর্মকাণ্ডকে 'গণহত্যা' বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ বিদেশের যুদ্ধে ব্যয় হওয়া উচিত নয়, বরং দেশের জনগণের কল্যাণে ব্যয় হওয়া উচিত।

এল-সায়েদের সমর্থনে রয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (এওসি) এবং অন্যান্য প্রগতিশীল নেতা। অন্যদিকে, হ্যালি স্টিভেন্সকে সমর্থন জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।

বিশ্লেষকদের মতে, মিশিগানের এই নির্বাচন কেবল একটি সিনেট আসনের লড়াই নয়; বরং ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ বিভক্তির প্রতীক হিসেবেও আবির্ভূত হয়েছে।

প্রচারণার সময় আবদুল এল-সায়েদকে ধর্ম এবং জাতিগত পরিচয় নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে। তবে তিনি বলেছেন, ভোটাররা তার নাম বা ধর্মের ওপর গুরুত্ব না দিয়ে, বরং তার নীতি এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকেই মূল বিষয় হিসেবে দেখতে পারছেন।

আসন্ন মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারি ফল নির্ধারণ করবে, নভেম্বরে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে কে লড়বে তা। অনেক বিশ্লেষকদের মতে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের জন্য ডেমোক্র্যাটদের পক্ষে মিশিগানের এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর অবস্থান আর গ্রহণযোগ্য নয়: ইউরোপিয়ান লিগস প্রধানের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৩ এম


ইনফান্তিনোর অবস্থান আর গ্রহণযোগ্য নয়: ইউরোপিয়ান লিগস প্রধানের মন্তব্য

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির ব্যর্থ পরিকল্পনার ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব বর্তমানে আর গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান লিগসের সভাপতি ক্লডিয়াস শ্যাফার।

রবিবার, সুইস সংবাদপত্র সোনটাগসসাইটুং-কে দেওয়া সাক্ষাৎকারে শ্যাফার বলেন, ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলোকে না জানিয়েই ইনফান্তিনো এই পরিকল্পনা এগিয়ে নিয়েছিলেন। এ অবস্থায় যেকোনো প্রতিষ্ঠান বা সংস্থার জন্য এর "একমাত্র পরিণতি" হওয়া উচিত নেতৃত্বের জবাবদিহি।

ইনফান্তিনোর বর্তমান অবস্থান ফিফা সভাপতির জন্য কতটা অগ্রহণযোগ্য হয়ে পড়েছে এমন প্রশ্নের জবাবে শ্যাফার উল্লেখ করেন, “কোনো প্রতিষ্ঠানে কেউ যদি সবার অজান্তে এমন বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেন, তাহলে সাধারণত সেটিই তার জন্য স্বাভাবিক পরিণতি হয়ে দাঁড়ায়।”

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিক বিক্রির পরিকল্পনাটি ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। শেষপর্যন্ত শুক্রবার ইনফান্তিনো ঘোষণা করেন, ফিফা এই পরিকল্পনাটি বাতিল করেছে।

এরপর শনিবার ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথা জানায়।

শ্যাফার, যিনি সুইস ফুটবল লিগের প্রধান নির্বাহীও, বলেন, এই প্রস্তাব থেকে বোঝা যাচ্ছে যে ফিফার মূল লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের আর্থিক লাভ নিশ্চিত করা। এজন্য ভবিষ্যতে বৃহত্তর ও অধিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা থাকছিল।

তিনি বলেন, “এখানে কেবল আর্থিক সুবিধার কথা চিন্তা করা হয়েছে, অন্যান্য সব বিষয় পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেন, ইউরোপিয়ান লিগস এই পরিকল্পনার বিরোধিতা করেছে, কারণ এটি আন্তর্জাতিক ফুটবল সূচিতে আরও বেশি ম্যাচ যুক্ত করবে, যা ইতোমধ্যেই ব্যস্ত সূচির মধ্যে থাকা জাতীয় লিগগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

শ্যাফারের দাবি, পরিকল্পনা সম্পর্কে ফিফা কাউন্সিল সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাও আগাম কিছুই জানত না। তিনি মন্তব্য করেন, “আমি বিস্মিত হয়েছি যে, এই বিষয়ে সভাপতি একাই সিদ্ধান্ত নিয়ে এগিয়েছেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ এম


গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন সংক্রান্ত কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়া সাথেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভিড়ানোর জন্য ইংলিশ ক্লাব আর্সেনাল জোরালো তৎপরতা শুরু করেছে।_

২০২৭ সালে চুক্তি শেষ হতে যাওয়া এই উইঙ্গারকে লন্ডনে নিয়ে আসতে, প্রথাগত বেতন কাঠামো ভেঙে বিপুল অর্থ বিনিয়োগ করতেও পিছপা হচ্ছে গানার্স কর্তৃপক্ষ।_

ইমেজ রাইটস এবং চুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে অবিশ্বাস্য এক প্রস্তাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে উত্তর লন্ডনের ক্লাবটি।_

তবে এই গুঞ্জনের আবহের মধ্যেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরত আসা জোসে মরিনহো জানিয়েছেন—লম্বা বিরতি শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তার এই পোস্টার বয়।_

বিশ্বকাপ পরবর্তী লম্বা ছুটি শেষে, দলের তারকাদের ফিরে পাওয়ার প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘সবাইকে একত্রে না পাওয়াটা চিন্তার বিষয়। আমি অন্তত তিন সপ্তাহ পূর্ণ স্কোয়াড নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যা সম্ভব হচ্ছে না। সোমবারই (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম ও বার্নার্দো দলে যোগ দিচ্ছে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফুটবলাররাও ধীরে ধীরে ফিরে আসবে।’_

এদিকে, রিয়ালের দায়িত্ব গ্রহণ করার পর, নিজের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে মরিনহোর দল।_

এনদ্রিক এবং একাডেমির তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়ার গোলের মাধ্যমে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও, রবের্তো পিকোলি এবং মোইসে কিনের গোলে সমতায় ফিরে আসে ইতালিয়ান ক্লাবটি।_

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মরিনহো বলেন, ‘দলকে আজ তিনটি ভিন্ন ভিন্ন রূপে দেখেছি—সতেজ, ক্লান্ত এবং মারাত্মক ক্লান্ত। প্রথমার্ধে দল দুর্দান্ত খেলেছে, ব্যবধান আরও বড় হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের শারীরিক শক্তির মোকাবেলায় আমাদের অনভিজ্ঞ তরুণেরা কিছুটা ভুগেছে। তবুও মারাত্মক ক্লান্ত অবস্থাতেও দলের যেভাবে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, তা সত্যিই প্রশংসনীয়।’_

নতুন সাইনিং ডেনজেল ডামফ্রিস এবং ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিকের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এই পর্তুগিজ কোচ। মাত্র তিন দিনের অনুশীলনের পর, ৭০ মিনিটের বেশি সময় ধরে তাদের পারফরম্যান্সকে ক্লাবের প্রতি নিবেদনের প্রমাণ হিসেবে দেখছেন তিনি।_

সূত্র: গোল ডটকম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%