ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র


গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন সংক্রান্ত কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়া সাথেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভিড়ানোর জন্য ইংলিশ ক্লাব আর্সেনাল জোরালো তৎপরতা শুরু করেছে।_

২০২৭ সালে চুক্তি শেষ হতে যাওয়া এই উইঙ্গারকে লন্ডনে নিয়ে আসতে, প্রথাগত বেতন কাঠামো ভেঙে বিপুল অর্থ বিনিয়োগ করতেও পিছপা হচ্ছে গানার্স কর্তৃপক্ষ।_

ইমেজ রাইটস এবং চুক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে অবিশ্বাস্য এক প্রস্তাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে উত্তর লন্ডনের ক্লাবটি।_

আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ

তবে এই গুঞ্জনের আবহের মধ্যেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরত আসা জোসে মরিনহো জানিয়েছেন—লম্বা বিরতি শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তার এই পোস্টার বয়।_

বিশ্বকাপ পরবর্তী লম্বা ছুটি শেষে, দলের তারকাদের ফিরে পাওয়ার প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘সবাইকে একত্রে না পাওয়াটা চিন্তার বিষয়। আমি অন্তত তিন সপ্তাহ পূর্ণ স্কোয়াড নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যা সম্ভব হচ্ছে না। সোমবারই (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম ও বার্নার্দো দলে যোগ দিচ্ছে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফুটবলাররাও ধীরে ধীরে ফিরে আসবে।’_

এদিকে, রিয়ালের দায়িত্ব গ্রহণ করার পর, নিজের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে মরিনহোর দল।_

এনদ্রিক এবং একাডেমির তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়ার গোলের মাধ্যমে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও, রবের্তো পিকোলি এবং মোইসে কিনের গোলে সমতায় ফিরে আসে ইতালিয়ান ক্লাবটি।_

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মরিনহো বলেন, ‘দলকে আজ তিনটি ভিন্ন ভিন্ন রূপে দেখেছি—সতেজ, ক্লান্ত এবং মারাত্মক ক্লান্ত। প্রথমার্ধে দল দুর্দান্ত খেলেছে, ব্যবধান আরও বড় হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের শারীরিক শক্তির মোকাবেলায় আমাদের অনভিজ্ঞ তরুণেরা কিছুটা ভুগেছে। তবুও মারাত্মক ক্লান্ত অবস্থাতেও দলের যেভাবে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, তা সত্যিই প্রশংসনীয়।’_

নতুন সাইনিং ডেনজেল ডামফ্রিস এবং ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিকের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এই পর্তুগিজ কোচ। মাত্র তিন দিনের অনুশীলনের পর, ৭০ মিনিটের বেশি সময় ধরে তাদের পারফরম্যান্সকে ক্লাবের প্রতি নিবেদনের প্রমাণ হিসেবে দেখছেন তিনি।_

সূত্র: গোল ডটকম

আরও পড়ুন: পল্টন হত্যাকাণ্ড মামলার নথি গায়েবের অভিযোগ জামায়াতের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন ঠেকাতে ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ করছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ এম


অভিবাসন ঠেকাতে ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ করছে স্পেন

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত অঞ্চল সেউটায় চলতি সপ্তাহের শুরুতে ১০ হাজারেরও বেশি অভিবাসীর অনুপ্রবেশ ঘটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার সীমান্ত সমুদ্রে ৫০০ মিটার দীর্ঘ একটি প্রতিরোধক বাঁধ বা ব্যারিয়ার স্থাপন করেছে।

শনিবার স্পেনীয় কর্তৃপক্ষ জানায়, এই অনুপ্রবেশের ঘটনায় সাঁতরে পার হওয়ার সময় ডুবে যাওয়া এবং ব্রেকওয়াটার ব্যারিয়ার অতিক্রম করতে গিয়ে সৃষ্ট হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৬৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবারে হঠাৎ করে সেউটায় ৫০,০০০ থেকে ৬০,০০০ অভিবাসীর অনুপ্রবেশ একটি চরম মানবিক সংকট তৈরি করেছে। এর ফলে ইউরোপ ও বিশ্বজুড়ে অভিবাসন বিতর্ক নতুন করে উসকে উঠেছে। যদিও অনুপ্রবেশকারীদের একটি বড় অংশ ইতোমধ্যেই মরক্কোয় ফিরে যেতে বাধ্য হয়েছে।

মেডিটেরেনিয়ান সাগরের প্রবেশদ্বার এবং জিব্রাল্টার প্রণালিতে অবস্থিত সেউটা ১৫৮০ সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে অভিবাসীদের জটলা বেঁধে আকস্মিক অনুপ্রবেশের দৃশ্য সামনে আসার পর স্পেনের ডানপন্থী ও উগ্র-ডানপন্থী বিরোধীরা দেশটির সমাজতান্ত্রিক সরকারের কড়া সমালোচনা শুরু করেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকার কড়া অভিবাসনবিরোধী নীতির বিপরীতে স্পেনের বর্তমান সরকার ২০২৬ সালের আগে আসা অবৈধ শ্রমিকদের আইনি বৈধতা দেওয়ার নীতি গ্রহণ করেছিল।

সেউটা সংকটের পর ইউরোজোনের কিছু নেতা স্পেনকে সীমান্তমুক্ত ‘শেনজেন’ এলাকা থেকে সাময়িক বহিষ্কারের দাবি তুললে এর তীব্র প্রতিক্রিয়া জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

তিনি বলেন, ‘এ ধরনের দাবি কুসংস্কার, ভুয়া খবর, অজ্ঞতা বা রাজনৈতিক স্বার্থ থেকে অনুপ্রাণিত।’

সানচেজ আরও উল্লেখ করেন, সংকট সত্ত্বেও ইতালি বা গ্রিসের তুলনায় স্পেনে অবৈধ অনুপ্রবেশের হার গত কয়েক বছরে বেশ কম ছিল।

শনিবার সকালে কয়েকজন অভিবাসী সেউটার তারাজাল সৈকতে সাঁতরে পৌঁছালে স্প্যানিশ সামরিক বাহিনী তাদের আটক করে সীমান্তে ফেরত পাঠায়। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দেন, ‘আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমরা অনমনীয়।’

দুদেশের ভারী নিরাপত্তা সত্ত্বেও কীভাবে এমন অনুপ্রবেশ সম্ভব হলো এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ স্বরাষ্ট্রমন্ত্রী মরক্কোর সরকারের প্রতিরক্ষায় কথা বলেন।

তিনি জানান, যৌথ মূল্যায়নের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতার কারণেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে স্পেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তিনি স্পষ্ট করেন, ‘মরক্কো সেউটা বা স্পেনের জন্য কোনো হুমকি নয়, তারা আমাদের বিশ্বস্ত সহযোগী।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কারাকোরামে তুষারধস

দুই দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ এম


দুই দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নিখোঁজ হওয়ার পর দুই দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় তার মরদেহ পাওয়া গেছে। একই সাথে আরও তিনটি মরদেহের উপস্থিতি লক্ষ্য করা গেলেও সেগুলোর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৪৩ বছর বয়সী নেপালি বংশোদ্ভূত ব্রিটিশ পর্বতারোহী নির্মল পুরজা একজন বিশ্বখ্যাত অভিযাত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি আট হাজারি পর্বতশৃঙ্গ জয় করে তিনি একটি বিশ্বরেকর্ড স্থাপন করেন। তার ওই অবিশ্বাস্য অভিযাত্রা নিয়ে নির্মিত নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল’ তাকে বিশ্বজুড়ে আরও অধিক পরিচিত করে তোলে।

গত বুধবার ব্রড পিক অভিযানে ১০ সদস্যের একটি বহুজাতিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন নির্মল পুরজা। বৃহস্পতিবার তুষারধসের পর দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে জানা যায়, ওই দুর্ঘটনায় দলের সব সদস্য প্রাণ হারিয়েছেন।

নির্মল পুরজার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও বিশ্বের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। প্রিন্স উইলিয়াম তাকে শুধুমাত্র একজন কিংবদন্তি পর্বতারোহী নয়, বরং একজন অসাধারণ সাবেক সেনাসদস্য হিসেবেও স্মরণ করেছেন।

নির্মল পুরজা, যিনি ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক সদস্য, মৃত্যুর আগে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে বিনা অক্সিজেনে বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গ দুবার জয়ের নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে অভিযানে নেমেছিলেন। কিন্তু তার সেই দুর্দান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই কারাকোরামের ব্রড পিকে তার জীবনাবসান ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার মুখে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০১ এম


সমালোচনার মুখে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ঘোষণা দিয়েছেন যে, চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য জনসম্মুখের কাজ ও উপস্থিতি থেকে বিরতি নেবেন। একই সঙ্গে এই ঘোষণা দিয়েছেন, তিনি লন্ডনে মঞ্চস্থ হতে যাওয়া জনপ্রিয় মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ থেকেও সরে দাঁড়াচ্ছেন।

আরিয়ানার মুখপাত্র জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে যিনি জনসমালোচনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার নজরদারির সম্মুখীন হচ্ছেন, তার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সফরটি সুন্দরভাবে সম্পন্ন করার পর তিনি স্বাস্থ্যকর ও স্বাভাবিকভাবে কিছুদিন বিশ্রাম নিতে চাচ্ছেন।

২০২৭ সালে লন্ডনের বার্বিকান থিয়েটারে মঞ্চস্থ হওয়ার কথা ছিল স্টিফেন সন্ডহাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’। যেখানে ‘উইকেড’ ছবির সহশিল্পী জনাথন বেইলির সঙ্গে অভিনয় করার কথা ছিল আরিয়ানার। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে যে, নাটকটি নির্ধারিত সময়েই মঞ্চস্থ হবে এবং আরিয়ানার পরিবর্তে নতুন শিল্পী নেওয়া হবে।

সম্প্রতি আরিয়ানা তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ প্রকাশ করেছেন। অ্যালবামের শিরোনাম গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন কমে যাওয়া ও স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এর আগে ২০২৪ সালের এক সাক্ষাৎকারে আরিয়ানা বলেছিলেন, কিশোরী বয়স থেকে মানুষ তাকে মন্তব্য এবং সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, “১৬–১৭ বছর বয়স থেকেই আমাকে পরীক্ষাগারের নমুনার মতো দেখা হয়েছে। আমার চেহারা, শরীর, পোশাক সবকিছু নিয়ে মানুষ মন্তব্য করেছে। মানুষের শরীর বা চেহারা নিয়ে মন্তব্য করা শুধু অস্বস্তিকর নয়, বরং সবার জন্যই ক্ষতিকর।”

এছাড়া, তিনবারের গ্র্যামি জয়ী এই শিল্পীর ‘ইটারনাল সানশাইন’ সফরের শেষপর্ব আগামী আগস্টে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। লন্ডনের ও–টু এরিনায় টানা ১০টি কনসার্টের পর ১ সেপ্টেম্বর তার এই বিশ্ব সফর শেষ হবে। এরপরই তিনি জনসম্মুখের কাজ থেকে বিরতিতে চলে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা, জারি জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৩ এম


দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা, জারি জরুরি সতর্কতা

দক্ষিণ কোরিয়ায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

কেএমএ (কোরিয়া মেটিওরোলজিকাল অ্যাডমিনিস্ট্রেশন) জানিয়েছে যে, ইয়াংসানে টানা পঞ্চম দিনের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এছাড়া ডেগু, বুসানসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।

তীব্র দাবদাহের কারণে কর্তৃপক্ষ ২০টিরও বেশি স্থানে জরুরি সতর্কতা জারি করেছে। মানুষকে সব ধরনের খোলা জায়গার কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরো সতর্ক করেছে যে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) ছাড়া ঘরের ভেতরে অবস্থানও বিপজ্জনক।

আবহাওয়া বিভাগ পরামর্শ দিয়েছে যে, মানুষ যেন দ্রুত শীতল পরিবেশে আশ্রয় নেয়। পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া উচিত।

চরম গরমের কারণে অনেক মানুষ শপিং মল, ক্যাফে ও অন্যান্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নিচ্ছেন। রাজধানী সিউলের এক বাসিন্দা মন্তব্য করেছেন, “বাইরে থাকার মতো কোনো পরিস্থিতিই নেই। তাই বাসা বা এসি থাকা জায়গাতেই থাকতে হচ্ছে।”

তীব্র তাপপ্রবাহের প্রভাব খেলাধুলাতেও পড়ে। অতিরিক্ত গরমের কারণে চাংওন শহরে দক্ষিণ কোরিয়ার পেশাদার বেসবল লিগের একটি ম্যাচ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে।

কেএমএ-এর তথ্য মতে, গত পাঁচ বছরে দেশে বছরে গড়ে তাপপ্রবাহের দিনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১৯ দিনে পৌঁছেছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে তাপপ্রবাহসহ চরম আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। চলতি বছরে প্রশান্ত মহাসাগরে এল নিনো-র প্রভাবও এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%