ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকুন্দিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট


পাকুন্দিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি প্রবাসীর বাড়িতে চুরির একটি গুরুতর ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী, চোরেরা নগদ ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামদী গ্রামের সৌদি প্রবাসী সজিব মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সজিবের মা রেখা বেগম জানান, রোববার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা কৌশলে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তিনি বলেন, "আমার ছেলে সজিবের একটি মোটরসাইকেল ঘরে ছিল। মোটরসাইকেলটি নেওয়ার সময় একটি শব্দ হয়। ওই শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়।" চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। তিনি আরও জানান, উঠে দেখে ঘরের আলমিরা ও ওয়্যারড্রোবে ড্রয়ার ভাঙ্গা। মেঝেতে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। পরে খোঁজ নিয়ে দেখেন আলমিরার ভিতরে রাখা নগদ ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নেই।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান এ বিষয়ে বলেন, "খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাভেদের জীবনের কঠিন সময়: ‘আমি এ ভাবে মরে যাওয়ার জন্য তো জন্মাইনি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জাভেদের জীবনের কঠিন সময়: ‘আমি এ ভাবে মরে যাওয়ার জন্য তো জন্মাইনি’

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের জীবন শুরু হয়েছিল বেশ কঠিন পরিস্থিতির মধ্যে। আজকের পরিচিতি ও সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের কাহিনী। এমন একটি সময় ছিল, যখন টানা তিন দিন খাবার জোটেনি তার। জীবনযাত্রার সেই কঠিন সময়কে স্মরণ করে জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি।

আনন্দবাজারের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শাবানা সামাজিক যোগাযোগমাধ্যমে জাভেদের একটি পুরোনো ছবি পোস্ট করে জানান, ১৯৬৪ সালের ৪ অক্টোবর, মাত্র ১৯ বছর বয়সে বোম্বে সেন্ট্রাল স্টেশনে পৌঁছেছিলেন জাভেদ। তার পকেটে ছিল মাত্র ২৭ নয়া পয়সা, কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন।

কিন্তু স্বপ্নের পথে চলা মোটেও সহজ ছিল না। তাকে কখনও ফুটপাতে, কখনও রেলস্টেশনে, আবার কখনও কোনো স্টুডিওর চত্বরে রাত কাটাতে হয়েছে। অর্থের অভাবে একসময় টানা তিন দিন খাবার জোটেনি। তখন তার পরনে ছিল শুধু সেই সময়ের পোশাকটুকু।

এত প্রতিকূলতার মধ্যেও জাভেদ হাল ছাড়েননি। শাবানা জানান, জীবনের একেবারে ভেঙে পড়ার মুহূর্তে তিনি নিজেকেই সাহস দিয়েছিলেন। তখন নিজেকে বলেছিলেন, “আমি এ ভাবে মরে যাওয়ার জন্য তো জন্মাইনি। এই দিন বদলাবে।”

জাভেদের সেই আত্মবিশ্বাস পরবর্তী সময়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করে। চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। পরে হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

শাবানা তার লেখায় ১৯৬৪ সালের তরুণ জাভেদের সঙ্গে ২০২৬ সালের জাভেদের তুলনা করেছেন। তার বার্তা হলো, অনেক বড় যাত্রা প্রায় শূন্য থেকে শুরু হয়। হাতে হয়তো অর্থ বা সুযোগ থাকে না, কিন্তু একটি স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে নিতে পারে।

জাভেদের জীবনের এই গল্প তুলে ধরে শাবানা লেখেন, তিনি যদি শূন্য থেকে উঠে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, তাহলে অন্যরাও নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। তার আহ্বান হলো—কঠিন সময় এলেও কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়।

ব্যক্তিগত জীবনেও জাভেদ আখতারকে ঘিরে নানা আলোচনা রয়েছে। শাবানাকে বিয়ের আগে চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান—জোয়া আখতার ও ফারহান আখতার। পরে তাদের বিচ্ছেদ ঘটে। ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন জাভেদ।

চার দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন জাভেদ ও শাবানা। মতের অমিল থাকলেও তাদের সম্পর্কের ভিত বন্ধুত্ব—এমন কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন শাবানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেম ও অর্থের জেরে ছাত্রদল নেতা জিসানকে হত্যা করেছে দুর্বৃত্তরা: পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


প্রেম ও অর্থের জেরে ছাত্রদল নেতা জিসানকে হত্যা করেছে দুর্বৃত্তরা: পুলিশ

কক্সবাজারের চকরিয়া এলাকায় ছাত্রদল নেতা ইশফাতুল ইসলাম জিসান (২৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক এবং আর্থিক লেনদেনের কারণে বিরোধের জেরে ভাড়াটে লোক দিয়ে অপহরণের পর পরিকল্পিতভাবে জিসানকে হত্যা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে থানায় সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করে পুলিশ। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি উল্লেখ করেন, ‘ছাত্রদল নেতা জিসান হত্যায় জড়িত পরিকল্পনাকারী, অর্থদাতা এবং অন্যান্য সহযোগীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই চালক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা হত্যার রহস্যও আদালতকে জানিয়েছে।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন, যিনি কাল্লু ড্রাইভার হিসেবে পরিচিত, এবং অপহরণে ব্যবহৃত নোয়া গাড়ির চালক জিসাত মিয়া, যিনি শওকত ড্রাইভার নামে পরিচিত, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার বাহাদুর আলমের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন ওসি মো. আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাকারার মাইজ কাকারা এলাকা থেকে কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশফাতুল ইসলাম জিসানকে একটি সাদা রঙের নোয়া গাড়িতে তুলে অপহরণ করা হয়। এরপর ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চকরিয়ার খুটাখালীর মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জিসানের বড় ভাই কাইচার হামিদ বাদী হয়ে প্রেমের সম্পর্কের রেজিয়া সুলতানা, তার চার প্রবাসী ভাই বিএনপি নেতা জকরিয়া, নাজিম উদ্দিন, মিজানুর রহমান ও মিনহাজ উদ্দিন, বেগম নাজিম, একে তারেকসহ সাতজনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে হামলা, ইবি সাংবাদিকদের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


রাবিতে হামলা, ইবি সাংবাদিকদের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য সাংবাদিকরা। তারা সাংবাদিক মারধরে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে এবং জড়িতদের বিচার দাবি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো পৃথক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার, ভয়ভীতি দেখানোর, হেনস্তা করার বা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি রাখে না। দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানি হওয়া স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তারা আরও বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিতা-মাতাকে অবহেলা করা সন্তানদের ঠিকানা হবে জাহান্নামে: পীর গোলামুর রহমান আশরাফ শাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


পিতা-মাতাকে অবহেলা করা সন্তানদের ঠিকানা হবে জাহান্নামে: পীর গোলামুর রহমান আশরাফ শাহ

বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীর আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ (মু.জি.আ) মন্তব্য করেছেন যে, পিতা-মাতার ভরণপোষণ না করে যারা সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের ঠিকানা হবে জাহান্নামে।

তিনি উল্লেখ করেন, পিতা-মাতা সন্তানের লালন-পালনে যে ত্যাগ স্বীকার করেন, তা পৃথিবীর অন্য কেউ করতে সক্ষম নয়। পিতামাতা যদি বদ নজরে হু শব্দ করেন, তাহলে সন্তানের দুনিয়া ও আখেরাত উভয়ই বরবাদ হয়ে যায়। বর্তমানে কিছু উচ্চ শিক্ষিত ব্যক্তি দেখা যায়, যারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বড় বড় দালান-কোটা কিংবা বিলাসী জীবনযাপন করে, পিতা-মাতার কথা ভুলে যান। যুব সমাজকে এ বিষয়ে এগিয়ে এসে সমাজ থেকে এই প্রথা দূর করতে হবে।

তিনি আরও বলেন, জন্মদাতা পিতামাতাকে অবহেলা করা সন্তানদের আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যারা এই ধরনের কাজে জড়িত, তাদের স্থান হবে জাহান্নামে। তিনি সকলকে পিতা-মাতাকে লালন-পালন করার এবং মা-বাবার পরিপূর্ণ হক আদায় করার জন্য আহ্বান জানান।

রবিবার রাতে রাউজান উত্তর হলদিয়া চাঁনতলী বাড়ী জামে মসজিদে হযরত হাফেজ বজলুর রহমান স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মোঃ আমির খসরুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সেলিম রেযা নূরী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেতাগী আঞ্জুমানে রহমানিয়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী এস এম রেজাউল করিম বাবর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিছ আনসারি। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা হাসান রেযা আজিজী, ইয়াছিন আরাফাত, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রাসেল, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ হাসান।

পরে নবাগত কমিটির সকল সদস্য প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ করেন। মিলাদ, মোনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%