ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ১১০৪


সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ১১০৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত হাম এবং হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৫৫ জন। ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫১০ জন।

আরও পড়ুন: জয়পুরহাটে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ পাচারকারী

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৪ জন, এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৩৯২ জন।

১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু ঘটেনি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা

২২ অক্টোবর তারিখে একটি নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করা হয়েছে, ফলে এবারের দুর্গাপূজায় দেশের জনগণ ৫ দিনের ছুটি উপভোগ করবে।

এছাড়া, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুদান চাওয়ার আবেদন করলেও, প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা আতাউল: ‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


মাওলানা আতাউল: ‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’

মাওলানা আতাউল বারী আলকাদেরী মন্তব্য করেছেন যে, "চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে।" এই বক্তব্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এই দাবি করেন। ভিডিওতে আতাউল বারী উল্লেখ করেন, "রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল।" এরপর তিনি বলেন, "রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।"

তিনি আরও বলেন, "এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল।"

নিজের দাবির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, "হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।"

বক্তব্যের শেষে তিনি যোগ করেন, "সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন।"

এদিকে আতাউল বারীর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন দাবি হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বক্তব্যটি নিয়ে হাস্যরসও করছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার একজন স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে তিনি এর আগে আলোচনায় এসেছেন।

স্থানীয়দের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিএসইসি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায়, আজ কার্যক্রমের প্রথম দিনে ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে মোট ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ চেক বিতরণ কার্যক্রম চলেছে। বিনিয়োগকারীদের সুবিধা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একই সময়সূচিতে চেক বিতরণ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের জন্য অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাপ্য অর্থ ফেরত এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসকের অজ্ঞাতে বিটোপিয়া গ্রুপের সংবাদ সম্মেলন, বেসিসের সহায়ক কমিটি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


প্রশাসকের অজ্ঞাতে বিটোপিয়া গ্রুপের সংবাদ সম্মেলন, বেসিসের সহায়ক কমিটি স্থগিত

প্রশাসককে অবহিত না করে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আয়োজনের দুই দিন পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে ২২ সেপ্টেম্বরের স্মারকের ভিত্তিতে গঠিত সহায়ক কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা চিঠিটি বেসিসের প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সহায়ক কমিটির পক্ষ থেকে বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট পরিচালনা, ব্যক্তিগত পরিচয় ও তথ্য ব্যবহার, অর্ডার ও রিভিউ ব্যবস্থাপনা এবং কর্মী ও ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়।

তবে বেসিসের প্রশাসক খদিজা নাজনিন সংবাদ সম্মেলনের বিষয়ে পূর্বে কিছু জানতেন না বলে দাবি করেছেন। এ কারণে কমিটির সংবাদ সম্মেলন আয়োজনের এখতিয়ার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে বেসিসের প্রশাসক খদিজা নাজনিন জানিয়েছেন, তিনি সংবাদ সম্মেলনের বিষয়ে অবগত ছিলেন না এবং সাংবাদিকের কাছ থেকেই এ বিষয়ে জানতে পেরেছেন। তিনি ইঙ্গিত দেন, যদি সহায়ক কমিটির সদস্যরা তার সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিতে থাকেন, তবে তিনি পদত্যাগের বিষয়টি বিবেচনা করতে পারেন।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. জুয়েল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রশাসক বিষয়টি জানেন এবং সবকিছু সম্পর্কে অবগত। শনিবার হওয়ায় তিনি উপস্থিত ছিলেন না এবং কমিটির সদস্যরা তার পক্ষেই কথা বলছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। ২৬ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ফেরদৌস আলমের সঙ্গে সাংবাদিকদের বাক্যবিনিময় ঘটে। এক সাংবাদিকের প্রশ্নে আপত্তি জানিয়ে ফেরদৌস আলম তাকে সাংবাদিকতা শেখার পর প্রশ্ন করতে বলেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন শেষে বিষয়টি নিয়ে আবার কথা-কাটাকাটি হয়।

পরে ওই সাংবাদিক অভিযোগ করেন, বেসিস কার্যালয় থেকে বের হওয়ার সময় ফেরদৌস আলম তার চলার পথে বাধা দেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করেন।

বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ ও তার জবাব

২৬ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে বিটোপিয়া গ্রুপ ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট পরিচালনা, ব্যক্তিগত পরিচয় ও তথ্য ব্যবহার, অর্ডার ও রিভিউ ব্যবস্থাপনা এবং কর্মী ও ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এ ছাড়া এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মার্কেটপ্লেসের নীতিমালা লঙ্ঘনের অভিযোগও করা হয়।

তবে বিটোপিয়া গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগগুলো যথাযথভাবে যাচাই না করেই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। তাদের দাবি, সংবাদ সম্মেলনের পেছনে একটি পূর্ববর্তী ঘটনা রয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সাংবাদিক পরিচয়ে দুই ব্যক্তি বিটোপিয়া গ্রুপের কার্যালয়ে এসে ‘টাইমস পিআর’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জনসংযোগ কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেন। বিটোপিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই দুই ব্যক্তির একজন নিজেকে দৈনিক কালবেলার এবং অন্যজন প্রথম আলোর সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিন মাসের জন্য পিআর কার্যক্রম পরিচালনার বিনিময়ে তাদের পক্ষ থেকে ৬০ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

বিটোপিয়া জানায়, এত বড় অঙ্কের অর্থে পিআরের কাজ করাতে তারা আগ্রহী নয় বলে জানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, ওই ঘটনার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে।

বিটোপিয়ার আরো অভিযোগ, ওই ঘটনার ধারাবাহিকতায় বেসিসের সহায়ক কমিটির কয়েকজন সদস্যকে দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসব প্রসঙ্গে বিটোপিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনির হোসেন বলেন, কোনো অভিযোগ থাকলে যথাযথ প্রক্রিয়ায় তা যাচাই করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, সাংবাদিক পরিচয়ে বিটোপিয়া কার্যালয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা এবং পিআর প্রস্তাবের বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। ওই প্রস্তাবে রাজি না হওয়ার পর নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

মনির হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা যথাযথভাবে তদন্ত করা হোক। আমরা সব তথ্য-প্রমাণ দিতে প্রস্তুত। কিন্তু কোনো একটি পক্ষের বক্তব্যের ভিত্তিতে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বা অভিযোগ তোলা হলে প্রকৃত তথ্য সামনে আসবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%