০৪:৫৬ পি.এম
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি, পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকালে মূর্তি উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন হলেন, উপজেলার কুসুম্বা ধুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং অপরজন পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে সুজন রায় (৩৪)।
আরও পড়ুন: জাহাজভাঙা শিল্পের নিয়ম শিথিলের সিদ্ধান্তে বাপার উদ্বেগ প্রকাশ
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে উপজেলার ধুরইলে যৌথ অভিযান পরিচালনা করে মূর্তিসহ পাচারকারীদের আটক করে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লক্ষ ১০ হাজার টাকা।
উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসংবলিত কষ্টি পাথরের মূর্তিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন