ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বহিষ্কার


সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বহিষ্কার

সাভার পৌর ছাত্রদলের বিতর্কিত সভাপতি আরমান হোসেন বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনার ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বার্তায় তাঁকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, পূর্বে ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে সাভারের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ একাধিক অপকর্মের অভিযোগ ওঠে, যা ছাত্রদলের জন্য তীব্র সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: নিলামের নামে টেংরাগিরি বনে জীবিত গাছ লুট, আলামত মুছতে গোড়ায় আগুন

তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে, বিশেষ করে সাভারের রেডিও কলোনি এলাকায় ঘটে যাওয়া ডাব কান্ড উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ৫ম সমাবর্তনের অনলাইন পোর্টাল উদ্বোধন, আবেদন ১০ নভেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


ইবিতে ৫ম সমাবর্তনের অনলাইন পোর্টাল উদ্বোধন, আবেদন ১০ নভেম্বর থেকে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধনের জন্য একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এই পোর্টাল উদ্বোধন করেন।

সভায় সমাবর্তন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মামুন আল রশীদ, সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান উল্লেখ করেন, "পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে পারবেন।" উপকমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠকে অধ্যয়নরত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি সাধ্যমতো কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীরাও সমাবর্তনের অংশগ্রহণ করে সনদ গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ বর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৬ থেকে পোর্টালটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


নীলফামারীতে ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নলিত চন্দ্র (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ভ্যানচালক চান মিয়া (৪৫) এবং যাত্রী আজগার আলী (৩৫) গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

রোববার দুপুরের দিকে আনুমানিক ২টার সময় জলঢাকা-ডিমলা সড়কের গোলনা দীঘিরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নলিত চন্দ্র জলঢাকা উপজেলার খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুক চন্দ্রের পুত্র।

প্রত্যক্ষদর্শী এবং থানার সূত্রে জানা যায়, চান মিয়ার ভ্যানটি গোলনা বাজার থেকে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে, ফলে ভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নলিত চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রংপুরে যাওয়ার পথে নলিত চন্দ্র মারা যান।

এ ঘটনায় জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক এবং হেলপার পলাতক রয়েছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, ছাত্রদল থেকে ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


ঢাবি ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, ছাত্রদল থেকে ৩ জন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অল্প সময়ের ব্যবধানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরপরই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ হল, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এসব ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

‎

আটক ব্যক্তিরা হলেন মো. জেহাদুল করিম (৪১), মো. সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। থানায় পাওয়া তাঁদের পরিচয়সংবলিত তালিকা অনুযায়ী, জেহাদুল করিমের গ্রামের বাড়ি নাটোর জেলায়। ঢাকায় তাঁর বর্তমান ঠিকানা মতিঝিলের ফকিরাপুল। সোহেল রানার গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তালিকায় তাঁর বর্তমান ঠিকানাও পুঠিয়া উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নাজমুস সাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। ঢাকায় তাঁর বর্তমান ঠিকানা লালবাগ।

‎

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। এ ছাড়া জগন্নাথ হলের রবীন্দ্র ভবনসংলগ্ন এলাকা, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

‎

প্রক্টরিয়াল টিমের সদস্য ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎

‎টিএসসি থেকে দুজনকে আটক করে ছাত্রদল

‎

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে এবং সেখান থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, জগন্নাথ হলের রবীন্দ্র ভবনসংলগ্ন এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক জোবায়ের আলী।

‎

ঘটনার বর্ণনা দিয়ে জোবায়ের আলী দৈনিক ইনকিলাবকে বলেন, ‘জগন্নাথ হলের রবীন্দ্র বিল্ডিংয়ের পাশে আকস্মিক বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। ৩০ মিটার দূরে আমি দাঁড়িয়ে ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনে ফিরেই দেখি একজন দৌড়ে পালাচ্ছে। পরে আমি দৌড়ে গিয়ে তাকে ধরে শাহবাগ থানায় নিয়ে আসি।’

‎

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

‎

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

‎

এদিকে, একের পর এক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার ব্যস্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটায় শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

‎

প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ। তবে বিস্ফোরণের ঘটনায় সংগঠনটির সংশ্লিষ্টতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহকে পাঁচ দিনের কারাবন্দী থাকার পর মুক্তি প্রদান করেছে। তিনি গত সপ্তাহে আলজাজিরার হয়ে ইসরাইলের নির্বাচন সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করেছিলেন।

আবু শেহাদেহর আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আদালাহর আইনজীবী হাদিল আবু সালেহ অভিযোগ করেছেন যে, ফিলিস্তিনি হওয়ার কারণে তাদের রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

তিনি আলজাজিরাকে বলেন, “এখন শুধু বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণেই তাদের বক্তব্যকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের যখন নিজেদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে বলা হয়, তখন ইসরাইলি ব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধের সন্দেহে পরিণত করে।”

আবু সালেহ জানান, গভীর রাতে ১৫ জন ইসরাইলি কর্মকর্তা আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগ আনা হয়েছে। আবু সালেহর ভাষায়, ইসরাইলের ফৌজদারি আইনে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশেষ করে যখন বিষয়টি তার সাংবাদিকতাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তখন অভিযোগটির গুরুত্ব আরো বেড়ে যায়।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%