ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন


‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

‘সেদিন জমি দখল বা চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি এই কথা বলেন।

ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকার ঘুণ্টিঘর মাদকের আস্তানা হিসেবে গড়ে উঠেছে। বিষয়টি নিয়ে ঢাকার আইন-শৃঙ্খলা বৈঠকে একাধিকবার আলোচনা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের চেষ্টা করেও সফল হইনি।’

আরও পড়ুন: জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের অনুরোধে আমি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঢাকা-৬ আসনে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বিভিন্ন এলাকায় অভিযানে যাই। যা পুলিশসহ সংশ্লিষ্টদের পরে বিষয়টি জানাই। তারা পরে ঘটনাস্থল গিয়ে আমাদের সহযোগিতা করে।’

ইশরাক হোসেন আরো বলেন, ‘আগস্টে ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ওই এলাকায় প্রতিনিয়ত নানা অপরাধ সংঘটিত হয়। ওই দিন পূর্বনির্ধারিত অভিযান ছিল।’

সাবেক এ প্রতিমন্ত্রী জানান, ‘ওই দিন ঘটনাস্থলে পৌঁছালে ২০-৩০ জন মাদক কারবারি ছোটাছুটি করতে থাকে। কয়েকজন আমার গাড়ির দিকে ছুটে আসে। এ সময় আত্মরক্ষাতে আমার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি হাতে নিই। নিশ্চিত হই তাদের হাতে কোনো ধরনের অস্ত্র আছে কি না। তাদের হাতে কোনো অস্ত্র নেই নিশ্চিত হলে আমার অস্ত্রটি পকেটে রেখে দিই।’

তিনি বলেন, ‘সেদিন প্রায় ৪৫ মিনিটের অভিযানে কয়েকটি কক্ষে প্রবেশ করে পুলিশের সহযোগিতায় দেশীয় অস্ত্র, হেরোইনসহ নানা ধরনের মাদক উদ্ধার করি। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে।’

আরও পড়ুন: বরগুনায় নিরাপদ সড়ক দিবসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫১ লাখ টাকার চেক হস্তান্তর

বিএনপির এ নেতা অভিযোগ করেন, ‘রাতে বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও বিভিন্ন হেডলাইনে প্রকাশ করে আমার ও আমার দলকে বিব্রত করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় আমার নামে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে।’

তিনি জানান, ‘এক পর্যায়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করি। ইস্যুটি নিয়ে দল বিব্রত হওয়া আমি পদত্যাগ করতে চাই।’

ইশরাক হোসেন বলেন, ‘আমি সেদিন কোনো ভুল করিনি। শুধু আমার নিরাপত্তার জন্য কিছু সময় আমার অস্ত্রটি হাতে রেখেছিলাম।’

আরও পড়ুন: মণিরামপুরে ইনানীর অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৪ সদস্যকে দাফন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া  জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

বিশিষ্ট সমাজসেবক, হাতিয়া গ্রামের মাজের হাটির মরহুম গোলাপ মেম্বার সাহেবের যোগ্য সন্তান এবং জার্মান যুবদলের সাবেক সভাপতি জনাব আনহার মিয়া আসন্ন কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার মানুষের সেবা ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।

জনাব আনহার মিয়া জার্মান যুবদলের দায়িত্ব গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর লক্ষ্য, নির্বাচিত হলে কুলঞ্জ ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা। তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

📌 তাঁর উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার

✅শিক্ষার উন্নয়ন: এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা।

✅ রাস্তাঘাটের উন্নয়ন: ইউনিয়নের ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কার এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া।

✅ জনসাধারণের সেবা: সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইশরাকের হাতে অস্ত্র, মাদকবিরোধী অভিযানে পুলিশের ব্যর্থতা প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ইশরাকের হাতে অস্ত্র, মাদকবিরোধী অভিযানে পুলিশের ব্যর্থতা প্রমাণিত

ইশরাক হোসেনের হাতে অস্ত্র নিয়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানটি প্রমাণ করে যে, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। তারা পরামর্শ দিয়েছেন, মাদক নির্মূলে সীমান্তে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।

এনসিপি নেতারা সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে এনসিপি নেতারা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। মন্দিরে আসা ভক্ত ও অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়ে কঠোর সমালোচনা করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, অরক্ষিত সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবাহিত হচ্ছে। তাই সীমান্ত এলাকায় সরকারি নজরদারি বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি।

এনসিপি নেতারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন আদালত নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন আদালত নামঞ্জুর

একাধিক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালত সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসামি পক্ষ জামিনের জন্য আবেদন জানালে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনির হোসেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, আহমেদ জোবায়ের তার প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্বাক্ষর জালিয়াতি করে শেয়ার স্থানান্তর এবং জালিয়াতির কার্যক্রমে লিপ্ত হন। এছাড়াও, তিনি আরজেএসসি ফরম (১১৭) জালিয়াতি করেন। এর পাশাপাশি, ভুয়া কাগজপত্র তৈরি করে একাধিক ব্যাংক হিসাব খুলে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি পক্ষ সিআর মিস কেস ফাইল করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়লেন মাইকেল আথারটন ও নাসের হুসেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়লেন মাইকেল আথারটন ও নাসের হুসেইন

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার পর চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক প্রকাশিত ছয় সদস্যের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।

চলতি বছরের শুরুতে পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রচারিত হয়। এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। সাক্ষাৎকারে দুই ভাই পাকিস্তানের কারাগারে বন্দি ইমরান খানের শারীরিক অবস্থা ও তার প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তারা অভিযোগ করেন যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দিনে ২৩ ঘণ্টার বেশি সময় একটি ছোট কক্ষে একা রাখা হচ্ছে। তারা আরও দাবি করেন যে, অবহেলা ও বিচ্ছিন্নতার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এছাড়া, বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা না পাওয়ার অভিযোগও তোলেন তারা।

সাক্ষাৎকারটি প্রচারের পর পিসিবি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। লর্ডস টেস্ট চলাকালে পাকিস্তানি খেলোয়াড়দের মাঠে নামতে না দেয়ার হুমকি দেয়ার পাশাপাশি স্কাই স্পোর্টসের কাছে অভিযোগও জানায় বোর্ড। সাক্ষাৎকারটি পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভিতে প্রচার করা হয়নি।

২০২৪ সালে পাকিস্তানের সর্বশেষ ইংল্যান্ড সফরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন আথারটন ও হুসেইন। তবে এবারের ত্রিদেশীয় সিরিজে তাদের রাখা হয়নি।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের দৃষ্টিশক্তির ৭৫ শতাংশ নষ্ট হয়েছে বলে জানা গেছে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে সাবেক ক্রিকেটাররা পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%