০৯:০৪ পি.এম
রংপুর মেট্রোপলিটন পুলিশ চুরি যাওয়া বিদ্যুৎ বিভাগের তারসহ বিপুল পরিমাণ চোরাই তামার তার উদ্ধার করেছে। এ তথ্যটি গতকাল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, রংপুর নগরীতে গত কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিলো। এ পরিস্থিতিতে গোয়েন্দা বিভাগ তৎপরতা শুরু করে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার পুত্র উকিল মিয়াকে আটক করা হয়।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
এই অভিযানের সময় ট্রাকে ভাংরী মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উকিল মিয়া তামার তার ও পাইপগুলো ভাংরী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে সাতমাথায় তার নিজের আস্তানায় রাখতেন। পরে তিনি সেই মালগুলো ঢাকার বাবু বাজারে পাঠিয়ে দিতেন। গতকাল ট্রাকে করে মালামাল পাঠানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করেছি এবং তামার তার চুরি চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন