ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’ মন্তব্যে ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা


‘কৃষ্ণ বাঁকা, রাম সোজা’ মন্তব্যে ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা

ভারতের আলোচিত ধর্মীয় প্রচারক ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত, সম্প্রতি হিন্দু দেবতা রাম এবং কৃষ্ণকে তুলনা করার পর ক্ষমা চেয়েছেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি দাবি করেছেন যে, তার বক্তব্যের একটি অংশ প্রচার করে ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এলাকায় রামকথা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ৩০ বছর বয়সী এই ধর্মীয় প্রচারক রাম ও কৃষ্ণের তুলনা করেন। সেখানে তিনি রামকে ‘সোজা’ এবং কৃষ্ণকে ‘বাঁকা’ হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্যের কারণে বিতর্কের সূত্রপাত ঘটে।

সমালোচনার মুখে দেওয়া এক ভিডিও বার্তায় ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, তিনি কখনোই রাম ও কৃষ্ণের মধ্যে বিভেদ তৈরি করতে চাননি। তিনি জানান, ভক্তিমূলক একটি পদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে পুরো বক্তব্য না শুনে ভিডিওর একটি অংশ দেখে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

তিনি উল্লেখ করেন, ‘আমি নিজেও ঠাকুরজির (কৃষ্ণ) ভক্ত। ব্রজভূমির প্রতি আমার গভীর অনুরাগ রয়েছে। প্রার্থনার সময় আমি ঠাকুরজির কাছে ব্রজে জীবন কাটানোর সুযোগ চাই।’

ধীরেন্দ্র শাস্ত্রী আরও দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল একটি প্রচলিত ভক্তিমূলক পদের ভাব ব্যাখ্যা করা। ওই পদে বাঁশি বাজানোকে খেলা এবং ধনুক চালানোকে গুরুতর বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। তার কথায়, কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রাম সোজাসাপটা, তার নাম, চেহারা ও চলাফেরাও সোজা। অন্যদিকে কৃষ্ণকে বাঁকা হিসেবে বর্ণনা করেন তিনি। কৃষ্ণের বাঁশি বাজানো নিয়েও কটাক্ষ করেন। মঞ্চে একজন বাঁশিবাদককে দেখিয়ে তিনি বলেন, বাঁশি বাজানো কোনো বড় বিষয় নয়; কিন্তু ধনুক চালানো আলাদা ব্যাপার।

এ বক্তব্যের প্রতিবাদ জানান বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি জানান, হিন্দু দেবতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর তুলনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও আপত্তিকর।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

বিতর্কের জবাবে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, তিনি কৃষ্ণের বিরোধী নন। বরং কৃষ্ণের জন্মভূমির দাবির পক্ষে বারবার কথা বলেছেন। তার ভাষ্য, কৃষ্ণের প্রতি তার নিজেরও ভক্তি রয়েছে। বক্তব্যের ব্যাখ্যা বা উপস্থাপনায় কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি

বলিউডের অভিনেত্রী সারা আলী খানের জীবনে ২০২০ সালে একটি কঠিন সময় উপস্থিত হয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকসংক্রান্ত তদন্তে তার নাম জড়িয়েছিল। সেই সময় সারার পাশে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ওরহান আওয়াতরামানি, যিনি ওরি নামে পরিচিত। তবে, বন্ধুর বিপদের সময়ে পাশে থাকলেও নিজের কঠিন পরিস্থিতিতে সারার কাছ থেকে সামান্য সহানুভূতি পাননি বলে অভিযোগ করেছেন তিনি। এই অভিমান থেকেই সারা ও তার মা অমৃতা সিংহের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছেন এই ইনফ্লুয়েন্সার।

সম্প্রতি, অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর অনুষ্ঠানে ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসে এসব কথা জানান ওরি। অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে কাছের কোনো ব্যক্তিকে আনফলো করার বিষয়ে প্রশ্ন করা হলে এক মুহূর্তও না ভেবে সারা ও তার মায়ের নাম উল্লেখ করেন তিনি।

ওরি বলেন, “আমি এ বিষয়ে খুব খোলাখুলিই বলি। সারার মা আমাকে খুব বকেছিলেন। তাই তাকেও অনুসরণ করা বন্ধ করে দিয়েছি।”

সারার সঙ্গে ছোটবেলা থেকেই বন্ধুত্ব ওরির। কলেজজীবনেও তাদের যোগাযোগ ছিল। প্রায় এক দশকের এই বন্ধুত্বে সারার জীবনের কঠিন সময়গুলোতে সব সময় পাশে ছিলেন তিনি। কিন্তু নিজের বিপদের সময়ে অভিনেত্রীকে পাশে পাননি। আর সেই অভিমান থেকেই বন্ধুত্ব ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওরি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে মাদকসংক্রান্ত তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সারাকে তলব করেছিল। সেই সময়ে সারা গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। ওই কঠিন পরিস্থিতিতেও তার পাশে ছিলেন বলে জানান ওরি।

তিনি বলেন, “আমরা তখন গোয়ায় ছিলাম। ও যখন এত বড় মামলায় জড়িয়ে পড়েছিল, আমি ওর সঙ্গে ছিলাম। কখনো ওর সঙ্গ ছাড়িনি।”

তবে পরবর্তী সময়ে নিজের জীবনের কঠিনতম পরিস্থিতিতে সারা আলী খানের কাছ থেকে সামান্য সহানুভূতি পাননি বলে অভিযোগ করেন ওরি। তিনি বলেন, একবারও ফোন করে তার খোঁজ নেননি অভিনেত্রী। জীবনে একবার তার পাশে সারার থাকার প্রয়োজন ছিল। কিন্তু তখনই তিনি উধাও হয়ে যান।

ওরির ভাষায়, “এত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, অথচ একবারও ফোন করল না। একবারও জানতে চাইল না, আমি কেমন আছি।”

এ ঘটনায় যে তিনি গভীরভাবে আঘাত পেয়েছিলেন, তাও জানিয়েছেন ওরি। তিনি বলেন, “সারা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন অনেকেই আমাকে ওর সঙ্গ ছেড়ে দিতে বলেছিল। কিন্তু আমি ওর পাশে ছিলাম। ওর মায়ের পাশেও দাঁড়িয়েছিলাম। আর যখন আমার পাশে দাঁড়ানোর প্রয়োজন হলো, তখন ও একটা ফোনও করতে পারল না।”

ওরি আরও জানান, চলতি বছরের গোড়ায় সারা আলী খানের সঙ্গে তার কথা হয়েছিল। সেই সময়ে অভিনেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, পুরনো সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। তবে এতকিছুর পরও সারা তার কাছে ক্ষমা চাননি বলেও দাবি করেন ওরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সঞ্চালনার দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

স্পিকার তাদের শপথবাক্য পাঠ করান, যা সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ বিধির আওতায় অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিরোধীদলকে সমালোচনা করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কারামুক্ত বীরমুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান তার বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।

আখতারুজ্জামান মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান, যেখানে তিনি মাসখানেক কারাবাসের পর সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক ছিলেন।

কারামুক্ত হওয়ার পর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াত নেতাকর্মীরা মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে আসেন। সেখানে জামায়াতের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরোধীদলীয় নেতা বলেন, "নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদলের সমালোচনা করছে সরকার।" তিনি জনগণের অধিকার রক্ষায় যেকোনো পরিস্থিতিতে সরব থাকার হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় উল্টে যাওয়া লোকাল বাসের নিচে চাপা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ডালাস পেট্রোল পাম্পসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামে। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা। দুর্ঘটনায় আহত রাজিয়া সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিক্ষার্থীরা রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় যাত্রী ওঠানোর জন্য ধীরগতিতে চলা চট্টগ্রামমুখী ৮ নম্বর রুটের একটি লোকাল বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ভারী লরি। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের নিচে চাপা পড়ে মাইশাসহ কয়েকজন মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে বাসের নিচ থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা ঘটানো লরিটি ‘কেডিএস লজিস্টিকস’-এর। লরিটির মালিকানা, চালকের পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

চার দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ: সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পাশাপাশি নিকটস্থ রেলপথের ওপর অবস্থান নেন। এতে ব্যস্ততম মহাসড়ক ও রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে চার দফা দাবি উত্থাপন করেছেন।

দাবিগুলো হলো—

১. দুর্ঘটনায় জড়িত লরি ও বাসের চালক ও মালিককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা।

২. বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ফুটওভারব্রিজ ও গতি নিরোধক ব্যবস্থা নিশ্চিত করা।

৩. নিহত মাইশার পরিবার এবং আহত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

৪. মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%