ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নৌকায় ভাসমান সবজির হাট, মৌসুমজুড়ে বেচাকেনা ৪ কোটি টাকার


নৌকায় ভাসমান সবজির হাট, মৌসুমজুড়ে বেচাকেনা ৪ কোটি টাকার

নদীর বুকে সারিবদ্ধ নৌকাগুলি। নৌকাগুলিতে সাজানো রয়েছে তাজা শসা, লাউ, করলা, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঝিঙে, বড়বটি—এমন সব ধরনের সবজি।

 

কৃষকদের চিৎকার এবং পাইকারদের দরদামে সকাল থেকেই চারপাশ মুখর হয়ে আছে।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া খালে শতবর্ষী ভাসমান সবজি হাটের দৃশ্য এটি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই ভাসমান সবজির হাট সপ্তাহে দুই দিন—রবি ও বুধবার বসে। কৃষকদের উৎপাদিত সবজি বিক্রির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

 

শুধু বাগেরহাট নয়, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা নৌকা ও ট্রলার নিয়ে এখানে আসেন সবজি কিনতে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গজালিয়া বাজারের পাশে গজালিয়া খালে ভাসমান হাটে বেচাকেনা চলে চার ঘণ্টা ধরে। এই সময়ে ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। পুরো মৌসুমে এই হাটে কেনাবেচার পরিমাণ প্রায় চার কোটি টাকার

 

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গজালিয়া খালে হাটের ব্যস্ততা শুরু হয়ে যায়। আশপাশের গ্রামের কৃষকরা নিজেদের জমিতে উৎপাদিত সবজি নৌকায় করে নিয়ে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে নৌকার সংখ্যা বাড়তে থাকে।

নৌকায় করে সবজি নিয়ে আসা কৃষকরা জানান, এই হাটে সরাসরি পাইকারদের কাছে সবজি বিক্রি করতে পারায় তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়া যায়। একই সঙ্গে দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকে।

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

পিরোজপুরের ব্যবসায়ী সালাম হালাদার বলেন, গজালিয়ার এই হাটে একসঙ্গে অনেক ধরনের টাটকা সবজি পাওয়া যায়। কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কেনার সুযোগ থাকায় আমরা এখান থেকে বড় পরিসরে বিভিন্ন সবজি সংগ্রহ করতে পারি। পরে এসব সবজি পিরোজপুরসহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করি।

বরিশালের ব্যবসায়ী সুলতান শেখ বলেন, গজালিয়া খালের ভাসমান হাটে নিয়মিত অনেক কৃষক সবজি নিয়ে আসেন। তাই অন্য জায়গার তুলনায় এখানে একসঙ্গে বেশি সবজি কেনা যায়। ভোর থেকে শুরু করে কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের বেচাকেনা হয়ে যায়। যোগাযোগব্যবস্থা ভালো হলে ব্যবসার পরিধি আরো বাড়বে।

স্থানীয়দের দাবি, শত বছরেরও বেশি সময় ধরে গজালিয়া খালে এই ভাসমান হাট চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় কৃষকরা এখানে নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে আসছেন। তাদের কাছ থেকে কেনা এসব সবজি নৌকা ও ট্রলারে করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা।

প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে এর সংযোগ বাড়ানো গেলে শতবর্ষী এই হাটটি দক্ষিণাঞ্চলের অন্যতম বড় সবজি বিপণনকেন্দ্র হয়ে উঠতে পারে বলে মন্তব্য স্থানীয়দের। এতে স্থানীয় কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে মনে করেন তারা।

আরও পড়ুন: মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব শেষ

স্থানীয় কৃষক রাজ্জাক মোল্লা জানান, তারা নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। হাটের দিনে নৌকায় করে সবজি নিয়ে আসেন। এখানে পাইকাররা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে নেন। ফলে তাদের উৎপাদিত পণ্য দ্রুত বিক্রি হয়ে যায় এবং পরিবহন খরচও তুলনামূলক কম পড়ে।

তবে সম্ভাবনাময় এই হাটে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, সড়ক এবং নৌকা-ট্রলার ভেড়ানোর জন্য নির্দিষ্ট অবকাঠামোর অভাবে কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের ভাষ্য, হাটটি অনেক পুরনো। এখানে প্রচুর সবজি চাষি ওঠে এবং অনেক ব্যবসায়ী আসেন। কিন্তু হাটে আসার সড়ক ভালো না। নৌকা ও ট্রলার ভেড়ানোর জন্যও ভালো ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বাড়ে।

তিনি বলেন, হাটের নির্দিষ্ট জায়গায় নৌকা ও ট্রলার নোঙরের ব্যবস্থা, সড়ক সংস্কার, পণ্য ওঠানামার সুবিধা এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে বেচাকেনা কয়েক গুণ বাড়তে পারে।

আরও পড়ুন: রুয়েটে জঙ্গল থেকে সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, গজালিয়ার ভাসমান সবজি হাটটি স্থানীয় কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কৃষকের উৎপাদিত সবজি দ্রুত পাইকারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। এতে কৃষক যেমন বাজার পাচ্ছেন, তেমনি ভোক্তার কাছে দ্রুত তাজা সবজি পৌঁছাচ্ছে।

উপপরিচালক জানান, চার ঘণ্টার এ হাটে বেচাকেনা হয় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি। আর পুরো মৌসুমে এই হাটে কেনাবেচা হয় প্রায় চার কোটি টাকার।

হাটের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে উপপরিচালক বলেন, হাটটির অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে উৎসাহিত করার পাশাপাশি বাজারজাত করার প্রক্রিয়া আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অণুশৈবালের প্রাদুর্ভাবে সুপেয় পানির সংকটে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


অণুশৈবালের প্রাদুর্ভাবে সুপেয় পানির সংকটে ইসরায়েল

ভূমধ্যসাগরে কয়েক মাইলজুড়ে ‘মাইক্রোঅ্যালগি’ বা অণুশৈবালের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে ইসরায়েলের বেশ কয়েকটি প্রধান লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এতে দেশটির পানীয় জলের প্রধান উৎস নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মাইক্রোঅ্যালগি হলো খুব ছোট জলজ জীব, যেগুলো খালি চোখে দেখা যায় না। সূর্যের আলো, কার্বন ডাই-অক্সাইড এবং পানিতে থাকা পুষ্টি উপাদান ব্যবহার করে এগুলো দ্রুত বেড়ে উঠতে পারে।

ইসরায়েলের জাতীয় পানি সংস্থা মেকোরোটের তথ্য অনুযায়ী, দেশের ছয়টি উপকূলীয় লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রের মধ্যে পাঁচটি রবিবার বন্ধ হয়ে যায়।

এসব কেন্দ্রে সমুদ্রের পানি পরিশোধন করে পানযোগ্য করা হয়। পরে কয়েকটি কেন্দ্র আংশিকভাবে চালু হলেও বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একটি কেন্দ্র পুরো সক্ষমতায় চলছিল। ৭৮ বছরের ইতিহাসে এবারই প্রথম দেশটি সুপেয় পানির সংকটে পড়েছে।

মেকোরোটের মুখপাত্র লিওন গুটম্যান জানান, ইসরায়েলে এর আগে এত বড় আকারে এমন ঘটনা দেখা যায়নি।

তবে তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৯৯ শতাংশ এলাকায় পানীয় জলের সরবরাহ স্বাভাবিক ছিল। ইসরায়েলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, দেশটি পানীয় জলের জন্য সমুদ্রের পানি পরিশোধনের ওপর অনেকটাই নির্ভরশীল। ইসরায়েল একটি শুষ্ক দেশ, যেখানে বড় নদী নেই এবং বৃষ্টিপাতও তুলনামূলক কম। বর্তমানে দেশটির পানীয় জলের অন্তত ৬৫ শতাংশ সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধনের মাধ্যমে আসে।

ইসরায়েলের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পানি গবেষণার সহযোগী অধ্যাপক এদো বার-জিভ বলেন, সপ্তাহের শুরুতে দেশটির উপকূলজুড়ে বিপুল পরিমাণ ভাসমান পদার্থ দেখা যায়। পরে বিজ্ঞানীরা পরীক্ষা করে নিশ্চিত হন, এর বড় অংশ মাইক্রোঅ্যালগি।

বার-জিভের ধারণা, শৈবালের এই বিস্তার অন্তত এক ডজন মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি নীল নদের বদ্বীপ এলাকা থেকে শুরু হয়ে সমুদ্রের স্রোতের সঙ্গে উত্তর দিকে ইসরায়েলের উপকূলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ বছর ধরে উপকূলের পানির মান পরীক্ষা করছেন বার-জিভ। তিনি বলেন, এত বড় আকারের শৈবালের বিস্তার তিনি আগে কখনো দেখেননি। ইসরায়েলের বেশিরভাগ লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ‘রিভার্স অসমোসিস’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রথমে পানির বড় কণা ও দূষিত পদার্থ সরানো হয়। এরপর বিশেষ ঝিল্লির মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। ওই ঝিল্লি লবণ, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষুদ্র কণা আটকে দিয়ে পরিষ্কার পানি তৈরি করে।

তবে পানিতে শৈবাল ও এর তৈরি বিভিন্ন পদার্থের পরিমাণ বেড়ে গেলে এসব ঝিল্লি দ্রুত নষ্ট বা অকার্যকর হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটার মিডল ইস্ট সেন্টারের পরিচালক মাইকেল ক্রিস্টোফার লো বলেন, পানিতে ভাসমান পদার্থের পরিমাণ বেশি হলে পরিশোধন ব্যবস্থা তা সামাল দিতে পারে না।

এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৮ ও ২০০৯ সালে ওমান উপসাগরে বড় ধরনের ক্ষতিকর শৈবাল বৃদ্ধির কারণে ওই অঞ্চলের কয়েকটি লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিশোধন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পানির ঘাটতি পূরণে সরকার বিকল্প ব্যবস্থা নিয়েছে। মেকোরোটের গুটম্যান জানান, গ্যালিলি সাগর থেকে পানি সরবরাহ বাড়ানো হয়েছে, ভূগর্ভস্থ পানির কূপ চালু করা হয়েছে এবং জাতীয় পানি মজুদ ব্যবহার করা হয়েছে।

কয়েকটি শহরে সাময়িকভাবে কিছু বিধিনিষেধও দেওয়া হয়েছে। এর মধ্যে বাগানে পানি দেওয়া ও সুইমিং পুলে পানি ভরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে যারা সেচের কাজে পানযোগ্য মানের পানি ব্যবহার করেন। পুনর্ব্যবহৃত পানি ব্যবহারকারী কৃষকেরা তুলনামূলকভাবে কম সমস্যায় পড়েছেন।

গুটম্যান বলেন, ঘটনাটি গ্রীষ্মকালে হওয়ায় পরিস্থিতি আরো কঠিন হয়েছে। কারণ এ সময় ইসরায়েলে পানির চাহিদা বছরের অন্য সময়ের তুলনায় সবচেয়ে বেশি থাকে। ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সামুদ্রিক বাস্তুবিদ তামার গাই-হাইম বলেন, পানিতে থাকা পুষ্টি, তাপমাত্রা, আলো, স্রোত ও পানির মিশ্রণের মতো পরিবেশগত বিষয়গুলো যখন শৈবালের দ্রুত বৃদ্ধির জন্য উপযোগী হয়ে ওঠে, তখন তাকে ‘ব্লুম’ বলা হয়।

মেকোরোটের মতে, এবারের শৈবাল বৃদ্ধির পেছনে বেশ কিছু অস্বাভাবিক পরিস্থিতি একসঙ্গে কাজ করেছে। এর মধ্যে ছিল একটি সামুদ্রিক ঝড়। ঝড়ের কারণে পানিতে ভাসমান পদার্থের পরিমাণ বেড়ে যায়। একই সময়ে সমুদ্রের পানির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যায়।

বার-জিভ বলেন, শৈবাল বা জেলিফিশের কারণে এর আগে পরিশোধন কেন্দ্র বন্ধ করতে হয়েছে। তবে উপকূলের বড় একটি অংশজুড়ে একই সময়ে একাধিক কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে।

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এর প্রভাব পড়ছে সমুদ্রেও। সমুদ্রের তাপমাত্রা বাড়ার পাশাপাশি স্রোতের গতিপথ পরিবর্তন হচ্ছে। শক্তিশালী ঝড়ের কারণে পয়ঃবর্জ্য ও সারসহ বিভিন্ন দূষিত পদার্থও সমুদ্রে মিশছে। এসব কারণে বড় আকারে শৈবাল বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, এবারের ঘটনা শুধু একটি সাময়িক সমস্যা নয়, এটি পানি নিরাপত্তা নিয়ে বড় একটি প্রশ্নও সামনে এনেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ ও খরা বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশ সমুদ্রের পানি পরিশোধনের ওপর বেশি নির্ভর করছে। তবে একটি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নতুন ঝুঁকিও তৈরি করতে পারে।

লো বলেন, এবারের ঘটনা দেখিয়েছে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় এ ধরনের ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা শুধু প্রাকৃতিক দুর্যোগকে ঝুঁকি হিসেবে দেখছেন না। সামরিক হামলা ও সাইবার হামলার আশঙ্কাও রয়েছে। উপসাগরীয় অঞ্চলে এর আগে লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র হামলার শিকার হয়েছে। বিভিন্ন দেশে হ্যাকাররাও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বার-জিভ বলেন, ‘লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রের আশপাশে তেল ছড়িয়ে পড়বে কি না, সেটি নয় বরং প্রশ্ন হলো, কখন এমন ঘটনা ঘটবে। তেল ছড়িয়ে পড়লে শৈবালের প্রাদুর্ভাবের তুলনায় এসব পরিশোধন কেন্দ্র দীর্ঘ সময় বন্ধ রাখতে হতে পারে। কারণ তেল পানির পরিশোধন ব্যবস্থার জন্য বড় ও দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি করতে পারে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কঠোরভাবে নির্মূলের নির্দেশ মন্ত্রী ফকির মাহবুব আনামের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কঠোরভাবে নির্মূলের নির্দেশ মন্ত্রী ফকির মাহবুব আনামের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম মন্তব্য করেন, স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে মাদক নির্মূল করতে হবে। তিনি বলেন, "আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দিবেন।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণের প্রচেষ্টা চালানো হচ্ছে। তরুণদের কর্মমূখী করার জন্য সারাদেশে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

আজ বিকেলে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাইকেল প্রদান ও আয়বর্ধক কাজের জন্য সেলাইমেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজী, চাইনিজ ও জাপানী ভাষা শিখতে হবে। তিনি উল্লেখ করেন, "জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির কর্মীর চাহিদা ব্যাপক।" তাদের ভাষা শিখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরো গতিশীল করার উদ্দেশ্যে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যাতে করে মধুপুরের মানুষ কর্মক্ষম ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান এড. মোঃ শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, সহ সভাপতি লিলি সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া, ৫ সেপ্টেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশের সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে আবাদি জমির অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


রাজবাড়ীতে আবাদি জমির অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
 
রাজবাড়ীর গোয়ালন্দে আবাদি জমির উন্মুক্ত অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে নবিরন নেছা (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং লাশ গুমের চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫) কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত রফিকুল গোয়ালন্দ ঘাট থানার আইনুদ্দিন প্রামানিক পাড়ার মৃত জলিল মৃধার ছেলে। 
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা, এডি শনিবার বিকেলে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া এলাকায় বসবাসকারী নবিরন নেছা (৫৫) দরিদ্রতার কারণে শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও নিজেই বর্গা জমিতে কৃষিকাজ করতেন। বৃদ্ধা নারী গত ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় বর্গা জমিতে কৃষিকাজ করতে যায়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় তার মেয়ে বাড়ির আশপাশ এবং সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে পাশের আখক্ষেতে থাকা প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার জমির পানিতে মেয়ে তার মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজনের সহায়তায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, হৃদরোগজনিত কারণে পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে জানতে পারেন অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধার জমির আখক্ষেতের চারপাশে অবৈধভাবে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে রাখে। ওই তারের প্রবাহিত বিদ্যুতের সংস্পর্শে এসে  মারা যায় এবং এই ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা লাশ ধানক্ষেত থেকে টেনে আখক্ষেতে রাখে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে আখক্ষেতের প¦ার্শে গর্ত খনন করে।
এ ঘটনায় মেয়ে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রকৃত ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানার বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫) কে অধিযাচনপত্র পাওয়ার ৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। 
উল্লেখ্য, মৃত নবীরন বেগম গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন মৃধা পাড়ার রহিম শেখের স্ত্রী। ওই নারী গত বুধবার (২সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে তার ধান ক্ষেতে যায়। তার ধান ক্ষেতের সাথেই ছিলো আঃ রফিকের আখ ক্ষেত, যা ছিলো চুরি এড়াতে বিদ্যুতের লাইন দিয়ে পরিবেষ্টিত। ওই নারী সেই তারের সংস্পর্শে আসলে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ঘটনাটি আখ ক্ষেতের মালিক আঃ রফিক দেখে নারীর লাশটি সেই ক্ষেতের আইলে গর্ত করে পুঁতে রাখে এবং আখের পাতা দিয়ে ওই স্থান ঢেকে রাখে। পরবর্তীতে বাড়িতে ফিরতে দেরি হলে নারীর পরিবার তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে তারা সেই নারীর হাত, পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা লাশ খুঁজে পায় তার পরিবার। এরপর থেকে আঃ রফিক নেতাদের ধরাধরি শুরু করেন। একপর্যায়ে সাবেক ওয়ার্ড বিএনপির নেতা আবু তালেব বিষয়টি আইনী ঝামেলা এড়াতে ৪ লক্ষ টাকা নিয়ে দেন সেই নারীর পরিবারকে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%