ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা


৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ৮ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলছে আবহাওয়া দফতর। এ সময় ওইসব এলাকায় বৃষ্টি এবং বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে আবহাওয়া পূর্বাভাস দেয়া হয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এবার আফ্রিকার তিউনিসিয়ায় বিক্ষোভের ঘটনা

এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য জায়গাগুলোতে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, একই সময়ে ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে যে ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছরের শুরু থেকে মোট ৪২০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪৯৯ জন।

এর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু ঘটেনি।

চলতি বছরে ডেঙ্গুর কারণে সাতজন রোগীর মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১,০২,৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বেড়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বেড়েছে ২১ কোটি ৪২ লাখ টাকা

যানবাহনের কর ও ফি আদায় বৃদ্ধির কারণে সার্ভিস প্রোভাইডারের ব্যয় বাড়ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় কর ও ফি আদায়ের চলমান চুক্তির আওতায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের ভিত্তিতে বিআরটিএ’র যাবতীয় যানবাহন কর ও ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে (সিএনএস) সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী প্রতি ট্রানজেকশনে ৪৫.৩৫ টাকা হারে ৫ বছরে আনুমানিক ৪ কোটি ৫০ লাখ লেনদেনের জন্য মোট ২০৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য ব্যয় বাবদ ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকাসহ মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা।

এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১৬ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে, যানবাহন কর ও ফি আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রক্ষেপণ অনুযায়ী অতিরিক্ত ৪৫ লাখ ট্রানজেকশন যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা।

ফলে, মূল চুক্তির তুলনায় অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয় বাড়ছে, যা মোট চুক্তিমূল্যের প্রায় ৯.৮ শতাংশ।

ভ্যারিয়েশন প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের রেজিস্ট্রেশন ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবা সহজীকরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের কর ও ফি’র ওপর বিলম্বজনিত জরিমানা ছয় দফা মওকুফ করায় লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঢাকায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ভাঙ্গা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঢাকায় গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন যুবলীগের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত (৪৪) ঢাকায় গ্রেফতার হয়েছেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। শেখ আরাফাত ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের মোশারফ হোসেন বাদল শেখের ছেলে হওয়ায় এলাকাবাসীর মাঝে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আরাফাত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নিক্সন চৌধুরীর পক্ষে বক্তব্য দিতেন বলেও এলাকায় অভিযোগ রয়েছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, শেখ আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনের মামলা, থানা ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৪-এর বিশেষ টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের পরিচয় হলো: শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল-আমিন (২৫)।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানিয়েছেন, সম্প্রতি পল্লবীসহ মিরপুরের বিভিন্ন এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ অন্যতম।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, গত ২৩ মে সন্ধ্যায় জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িযোগে বাসায় ফেরার পথ অবধি পল্লবীর একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার কারণে ইমনসহ ৭-৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

র‍্যাবের দাবি, ‘ভইরা দে’ গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে, গোলাগুলি করে, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন করে এবং ইভটিজিংয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

র‍্যাব-৪ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যাব-৪ এর সাঁড়াশি অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%