প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ সংগঠন যুবলীগের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত (৪৪) ঢাকায় গ্রেফতার হয়েছেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন-এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। শেখ আরাফাত ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের মোশারফ হোসেন বাদল শেখের ছেলে হওয়ায় এলাকাবাসীর মাঝে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আরাফাত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নিক্সন চৌধুরীর পক্ষে বক্তব্য দিতেন বলেও এলাকায় অভিযোগ রয়েছে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, শেখ আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনের মামলা, থানা ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন