ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুর বিআরটিএ অভিযান: চার দালালকে আটক করে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত


মিরপুর বিআরটিএ অভিযান: চার দালালকে আটক করে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিসে অভিযান পরিচালনা করে চার দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই অভিযানটি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।

অভিযানটি বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩ এর অধীনে অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে বিআরটিএ ঢাকা মেট্টো-১ সার্কেলের প্রাঙ্গণ থেকে চার দালালকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে ১৫ (পনেরো) দিন এবং অন্য তিনজনকে এক মাস করে সাজা দেওয়া হয়।

আরও পড়ুন: নরসিংদী বেলাবোতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মো. শাওন, মো. ইউসুফ মল্লিক, মো. আবুল কালাম ও মো. আশিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের হামলার কারণে স্থগিত ফিফা-ই ফাইনালস ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


হুতিদের হামলার কারণে স্থগিত ফিফা-ই ফাইনালস ২০২৬

সৌদি আরবে সাম্প্রতিক হুতিদের হামলার প্রেক্ষাপটে ফিফা ও সৌদি ই-স্পোর্টস ফেডারেশন ফিফা-ই ফাইনালস ২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের আসর জেদ্দায় ১৬ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন এই হামলার দায় স্বীকার করেছে। এটি সৌদি আরবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচিত হচ্ছে।

ফিফা-ই ফাইনালস হলো ফিফার অফিসিয়াল ই-স্পোর্টস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এখানে বাস্তব মাঠে ফুটবল খেলা হয় না, বরং খেলোয়াড়রা ভিডিও গেমে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এতে সাধারণত ফিফার লাইসেন্সপ্রাপ্ত ফুটবল ভিডিও গেম, বর্তমানে ইএ স্পোর্টস এফসি সিরিজের গেম, প্রতিযোগিতামূলকভাবে খেলা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ই-স্পোর্টস খেলোয়াড় ও দল এতে অংশগ্রহণ করে।

বিশ্বব্যাপী ভিডিও গেম প্রতিযোগিতাটির আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, “অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তারা আরও উল্লেখ করেন, “ফিফা-ই ফাইনালস সম্পর্কে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”

সৌদির নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর শনিবার জাপান ও ব্রাজিল তাদের ই-স্পোর্টস দল টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে।

নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনগুলোও চাপের মধ্যে রয়েছে।

আগেই প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট সিক্স কিংস স্ল্যাম অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে। অন্যদিকে, এশিয়ান ট্যুর গলফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মাসে রিয়াদে অনুষ্ঠিতব্য সৌদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, প্রয়োজন হলে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করতে প্রস্তুত। বর্তমানে টুর্নামেন্টটি আগামী বছরের ৭ জানুয়ারি রিয়াদ, জেদ্দা ও আল-খোবারে শুরু হওয়ার সূচি রয়েছে।

কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) জানিয়েছে, তারা এ বিষয়ে এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এক বিবৃতিতে কেএফএ বলেছে, “আমরা সৌদি আরবের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

সর্বশেষ এশিয়ান কাপও এক বছর পিছিয়ে গিয়েছিল। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চীন স্বাগতিকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কাতার ২০২৪ সালের শুরুর দিকে টুর্নামেন্টটি আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে বাজে আচরণের জন্য শাস্তি পেলেন আফসার জাজাই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে বাজে আচরণের জন্য শাস্তি পেলেন আফসার জাজাই

আবুধাবিতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার জন্য জাজাইকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

জাজাই আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশে জাজাই ছিলেন না। তিনি দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন।

অনফিল্ড আম্পায়াররা জাজাইকে মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে জাজাই অনফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করেন। এটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। ফলে তিনি শাস্তির মুখে পড়েছেন।

তিরস্কার পাওয়ার পাশাপাশি জাজাইয়ের আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।

জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আম্পায়ার আহসান রাজা, আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি।

ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি জাজাই মেনে নিয়েছেন। এজন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি অপরাধের প্রকৃতি অনুযায়ী এক বা দুই ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা ও সংস্কার প্রধানমন্ত্রীর নির্দেশে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা ও সংস্কার প্রধানমন্ত্রীর নির্দেশে

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন ও গাছপালার যথাযথ পরিচর্যা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার জন্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজায়ন এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এছাড়া, সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখতে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক ডা. বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের শারীরিক অবস্থার পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি সাইফুলের চিকিৎসার সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে, ডা. বিটু সাইফুলের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথাও বলেন।

এদিকে, নিজের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। তিনি তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে খান সাইফুলের অসুস্থতার খবর সামনে আসে। বিষয়টি জানার পর থেকেই ডা. মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে তদারকি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিক্যাল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%