ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক


জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ব্যক্তিগত স্বার্থের তুলনায় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ এবং দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত প্রত্যাশা ও লক্ষ্য গড়ে তুলতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর ৪৫তম বিসিএস (আনসার) ক্যাডারের ১৯ জন নবীন কর্মকর্তা বাহিনীর সদর দপ্তরে উপস্থিত হন। এ উপলক্ষে মহাপরিচালক তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে অনুষ্ঠিত স্বাগত ও পরিচিতিমূলক সভায় নবীন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং বাহিনীর ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বৃহত্তম জনসম্পৃক্ত শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনী ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার এবং ভিডিপি-টিডিপি সদস্যদের নিয়ে গঠিত। প্রতিটি স্তরের সদস্যের দায়িত্ব ও ভূমিকা আলাদা হলেও জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে তাদের সম্মিলিত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি করতে এই বিশাল সাংগঠনিক শক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। মহাপরিচালক বলেন, প্রত্যেক ব্যক্তির চিন্তা, প্রত্যাশা ও উপলব্ধি আলাদা, এবং কর্মজীবনের লক্ষ্য ও অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। তবে ব্যক্তিগত প্রত্যাশাকে বাহিনীর প্রাতিষ্ঠানিক লক্ষ্য, আদর্শ ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সাংগঠনিক উৎকর্ষ অর্জন এবং জাতীয় স্বার্থে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা, জনকল্যাণ, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নেও বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদস্যদের যথাযথভাবে সম্পৃক্ত করে এসব ক্ষেত্রে আরও কার্যকর অবদান রাখার সুযোগ রয়েছে।

নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, বাহিনীর প্রতিটি সদস্যের সক্ষমতা, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুসংগঠিত, দক্ষ ও জনবান্ধব বাহিনী গড়ে তুলতে হবে। মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা, তাদের প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতা বোঝা এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করতে হবে।

দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: ধামইরহাটে বিদ্যুৎ তারে ট্রাকের আগুন নেভাতে বিজিবির তৎপরতা

সভায় নবীন কর্মকর্তাদের বাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে নিজেদের জ্ঞান, মেধা ও কর্মদক্ষতা কাজে লাগানোর আহ্বান জানানো হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় অবদান আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তীর্ণ সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর বিপরীতে ১৫ লাখ আসন, উচ্চশিক্ষায় সংকট নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


উত্তীর্ণ সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর বিপরীতে ১৫ লাখ আসন, উচ্চশিক্ষায় সংকট নেই

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকটের সম্ভাবনা নেই।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহের সমন্বয়ে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর জন্য ভর্তির সুযোগ রয়েছে, যা এইচএসসিতে উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে দ্বিগুণেরও বেশি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, এর মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসস’কে জানিয়েছেন, এ বছর পাস করা শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে। তিনি বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, যেখানে এ বছর পাস করেছে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব মানদণ্ড ও নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

তিনি আরও যোগ করেন, ‘উচ্চশিক্ষার জন্য আসন সংকট থাকবে না। শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে।’

ইউজিসি জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ৬১টি সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি আসনের মধ্যে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এগুলোর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে মোট আসন রয়েছে ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে সরাসরি আসন সংখ্যা ৬৩ হাজার ৬৫৬টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬,১২৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩,৯৫৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪,০৩৩টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১,৮৪৮টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২,৫১৫টি এবং অন্যান্য সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য আসন রয়েছে।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১,৩০৯টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯৩১টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১,২৩৫টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১,১০৫টি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৮০টি আসন রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১,০৩৪টি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি আসন রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে সিংহভাগ আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহে রয়েছে, যেখানে আসন সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪২ হাজার ৪৩৪টি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে ১১ হাজার ৫৫টি আসন রয়েছে। অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।

ইউজিসি জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৫,১০০টি, ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬,০০১টি, ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি, ২৮টি বেসরকারি ডেন্টাল কলেজে ১,৪৯০টি এবং আর্মড ফোর্সেস মেডিকেলে মোট ৩৭৫টি আসন রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, সার্বিকভাবে দেশে বিপুল পরিমাণ আসন উদ্বৃত্ত থাকলেও শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ৬৩ হাজার ৬৫৬টি আসন এবং সরকারি মেডিক্যাল কলেজগুলোর জন্য। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় তারা মূলত প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রতিযোগিতায় অংশ নেবে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দেশের ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছুটা শিক্ষার্থী সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিন লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিন লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছেন সাকিব বেপারী (২১) নামে এক মোটরসাইকেল চালক। রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মা বাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহত সাকিব রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত আলিম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি রায়পুরের লামচর রায়পুর কারমতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বাসের চাপায় সাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। নিহতের পরিবারকে থানায় মামলা করতে বলেছি, কিন্তু তারা আসেননি। তারা মামলা করবেন না। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজিনাজ হাসপাতাল ও রেডিসনের মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সাজিনাজ হাসপাতাল ও রেডিসনের মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাজিনাজ হাসপাতাল লিমিটেড এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায়, রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে হোটেলের কর্মীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে এবং তাদের সুস্বাস্থ্য ও কল্যাণে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী মন্তব্য করেন, "মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।" তিনি আরও বলেন, উভয় প্রতিষ্ঠান নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, "আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং টিম এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে সাজিনাজ হাসপাতাল মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" বর্তমানে হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক ও বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, "সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে হাসপাতালের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।" তিনি জানান, অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়াবে।

অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, পরিচালক (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপক (এইচআর) মো. সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আরেফিন ও আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি।

রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মেজর (অব.) আমিনুল হক, মেজর (অব.) গৌতম রায়, মো. রায়হান চৌধুরী ও জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালী পুটিবিলা মাদরাসার অধ্যক্ষের এমপিও বাতিল, ৭৮ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


মহেশখালী পুটিবিলা মাদরাসার অধ্যক্ষের এমপিও বাতিল, ৭৮ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. আমীর হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁর নাম এমপিও শিট থেকে স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ৭৮ লাখ ১২ হাজার ৭৫৭ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। চিঠিতে অধ্যক্ষ আমীর হোসেনের ইনডেক্স নম্বর C315268 উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ২০১০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ১৫ বছর ৮ মাসের মধ্যে তিনি সরকারি কোষাগার থেকে ৭৮ লাখ ১২ হাজার ৭৫৭ টাকা বিধিবহির্ভূতভাবে উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এ অর্থ সরকারি কোষাগারে ফেরত গ্রহণ এবং অধ্যক্ষের বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরীদের একটি পত্র এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) অডিট প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রশাসনিক কার্যক্রম ও অধ্যক্ষের ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে নানা অভিযোগ ও আলোচনা চলছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা মাদরাসাটির আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় সচেতন মহলের কাছে।

তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%