ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : এফবিসিসিআই’র প্রতিনিধিদল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শিবগঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য মো. আরিফ উদ্দিন ইতি, যিনি সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক।

সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলাম। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত দুরুল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোনা, সাবেক সভাপতি মামুনুর রশিদ, গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন, মো. সফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

মতবিনিময় সভায় প্রধান অতিথি আরিফ উদ্দিন ইতি তার বক্তব্যে উল্লেখ করেন, সফরের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রতিনিধিদল মাদ্রিদ, মালাগা, জেনেভা এবং প্যারিসের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একাধিক বৈঠক ও সেমিনারে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এফবিসিসিআই বাংলাদেশে ইউরোপীয় ব্যবসায়ীদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তুলে ধরেছে। প্যারিসে ফরাসি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাইরেও অন্যান্য পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন শিল্প সংযোগ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক বাজারকে ইউরোপীয় বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন উন্নয়নমুখী বিষয় নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য, আম এবং আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের বিষয়ে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীনগরে বী. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


শ্রীনগরে বী. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৫ অক্টোবর সোমবার জোহরের নামাজের পর শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর-দয়হাটায় গ্রামে তার নিজ এলাকা থেকে বিকল্পধারা বাংলাদেশ এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সময় মরহুম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলের পর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, ওয়াসিমুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা. আবু নোমান মো. আব্দুর রহিম, মোস্তফা সারোয়ার, গাজী শহীদুল্লাহ কামাল, সাইফুল ইসলাম মিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এই সময় অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে অবৈধ ড্রেজার দিয়ে জলাশয় ভরাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে অবৈধ ড্রেজার দিয়ে জলাশয় ভরাট

মুন্সীগঞ্জের ঐতিহাসিক জলাভূমি আড়িয়ল বিলকে রক্ষার লক্ষ্যে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের কঠোর সতর্কতা সত্ত্বেও জলাশয় ভরাটের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রভাবশালীদের সহযোগিতায় রাতের অন্ধকারে অবৈধ ড্রেজার ব্যবহার করে নির্বিচারে ভরাট করা হচ্ছে আড়িয়ল বিলের প্রাকৃতিক জলাশয় এবং কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় একটি বড় জলাশয় ভরাটের কাজ চলছে। উপজেলা ভূমি অফিস একবার অভিযান চালিয়ে ড্রেজারের কিছু পাইপ নষ্ট করলেও ভরাটকারী চক্রের কার্যক্রম থামেনি।

আড়িয়ল বিলের উত্তর পশ্চিম প্রান্তে বাড়ৈখালি এলাকার ১ একর ৭ শতক আয়তনের গভীর জলাশয়ের প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। বাকী অংশ ভরাটের কাজ চলছে দেদারছে। প্রতিরাতে বলগেটে বালু এনে সারারাত এখানে তা ফেলা হয় নির্বিঘ্নে। স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজারের শব্দে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে।

জলাশয়টি ভরাটের কাজ করছেন মোঃ রমজান নামে এক ব্যক্তি। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী আজাদ দেওয়ান ও বালু ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন। আজাদ দেওয়ান জানান, "আমাদেরকে বলা হয়েছিল ভূমি অফিস থেকে ভরাটের অনুমতি রয়েছে। কিন্তু ভূমি অফিস ড্রেজারের পাইপ উচ্ছেদ করার পর থেকে আমি আর এই কাজের সাথে নেই। এটা এখন মোঃ মকবুল করছে।"

মকবুল হোসেন জানান, "টাকার বিনিময়ে আমি রাতে ভরাট হওয়া মাটির ঘনফুট মেপে দিই মাত্র। এর বাইরে আমার কোন সম্পৃক্ততা নেই।"

বাড়ৈখালী ব্রিজ সংলগ্ন এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "রাতে একদিকে ড্রেজারে বালু ভরাট হচ্ছে, অপরদিকে কৃষি জমির মাটি কেটে ট্রলারে করে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।"

সেখানে উপস্থিত এক কলেজ ছাত্র জানান, "কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলেও মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।"

অবৈধভাবে বালু ভরাটকারী মোঃ রমজান বলেন, "আমি ভরাটের অনুমোদনের জন্য উপজেলায় আবেদন করেছি। কিন্তু তারা এখনো অনুমতি দেননি।" এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দেননি।

বাড়ৈখালী ইউনিয়ন ভূমি উপ সহকারী মোঃ নাসির উদ্দিন খান জানান, "একবার এখানে অভিযান চালানো হয়েছিল। এখন যেহেতু আবার চালু হয়েছে, বিষয়টি আমি ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। তারা যে সিদ্ধান্ত দেয় তা বাস্তবায়ন করবো।"

এই বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি

সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশের ভিত্তিতে, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে পদোন্নতি প্রদান করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, রোববার উপ সচিব আবু নাছেরের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনক্রমে তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

বর্তমানে মো. খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির পর তার নতুন পদবি হবে প্রধান প্রকৌশলী (সিভিল)।

এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


পাকুন্দিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি প্রবাসীর বাড়িতে চুরির একটি গুরুতর ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অনুযায়ী, চোরেরা নগদ ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামদী গ্রামের সৌদি প্রবাসী সজিব মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সজিবের মা রেখা বেগম জানান, রোববার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা কৌশলে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। তিনি বলেন, "আমার ছেলে সজিবের একটি মোটরসাইকেল ঘরে ছিল। মোটরসাইকেলটি নেওয়ার সময় একটি শব্দ হয়। ওই শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়।" চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। তিনি আরও জানান, উঠে দেখে ঘরের আলমিরা ও ওয়্যারড্রোবে ড্রয়ার ভাঙ্গা। মেঝেতে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। পরে খোঁজ নিয়ে দেখেন আলমিরার ভিতরে রাখা নগদ ৩৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নেই।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান এ বিষয়ে বলেন, "খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%