হামিদুল ইসলাম দিরাই ও শাল্লা প্রতিনিধি
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা, মারধর ও চুরিসহ বিভিন্ন ধারায় দায়ের করা মামলার এজাহারে অন্তর্ভুক্ত আসামি মো. ইলিয়াছ মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিরাই থানাধীন ৬ নম্বর করিমপুর ইউনিয়নের সাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াছ মিয়া সাদিরপুর গ্রামের মো. আব্দুল জোব্বারের ছেলে।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাদিরপুর এলাকা থেকে মামলার এজাহারে অন্তর্ভুক্ত আসামি ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে দিরাই থানার এফআইআর নং-১৫, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর মামলা নং-১৮০-এর মামলায় বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এই প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
আজ সোমবার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উন্নয়ন-ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে এসব প্রার্থী নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত ৫৭ জনের মধ্যে ট্রেন এক্সামিনার পদে ৯ জন, ট্রেন কন্ট্রোলার পদে ১১ জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে ৪ জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৩৩ জন রয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল সনদ দাখিল করলে অথবা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
এছাড়া, নিয়োগের পরেও এসব তথ্যের কোনো অসত্যতা ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিল বা চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি মো. আলী আফজাল, ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায়, বাণিজ্য মন্ত্রণালয় দ্বারা সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আজ এই ঘোষণা প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী, রিহ্যাবের সভাপতি মো. আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন মো. শাকের আহমদ স্যারকে অবসরজনিত কারনে বর্নাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ২৪নং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত স্থানীয় প্রবীণ শিক্ষক সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম রাব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এফ.এম রফিকুল ইসলাম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন, চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ধামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর শাহীনুর সিদ্দিকা, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জাঙ্গীরারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর আলী, পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ-এঁর কর্মদক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ শিক্ষার সার্বিক উন্নয়ন কর্মকান্ডসমূহ বর্তমান ও ভবিষ্যতের শিক্ষকদের কর্মময় জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা জানান। তাঁর মতো সৎ, আদর্শ ও দায়িত্বশীল কর্মকর্তার শূণ্যতা পূরণ করা সহজ হবেনা বলেও তারা জানান। তিনি সবার প্রিয় ও অনুকরনীয় ব্যক্তি হিসেবে সকলের হৃদয়ে অমৃত্যু টিকে থাকবেন। যুগ যুগ ধরে সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলেও বক্তারা মন্তব্য করেন।
অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ স্যার বক্তব্যকালে আবেগপ্রবণ হয়ে উঠেন। অবসর কালীন দিনগুলো যেন সুস্থতার সহিত অতিবাহিত করতে পারেন এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। তাছাড়া সবার সুস্থতা ও সার্বিক উন্নতি কামনাও করেন।
বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ-এঁর চাকরি কালীন সময়ে স্মরণীয় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা সভার পরে তাঁর হাতে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাকের আহমদ স্যার ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর জেলার নালিতাবাড়ী উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় প্রথম কাজে যোগদান করেন। বদলি জনিত কারনে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষে ২০১০ সালে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ২৪নং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং সরকারি চাকরি বিধিমোতাবেক ১৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহন করলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ