প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন মো. শাকের আহমদ স্যারকে অবসরজনিত কারনে বর্নাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ২৪নং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত স্থানীয় প্রবীণ শিক্ষক সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম রাব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এফ.এম রফিকুল ইসলাম, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন, চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ধামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর শাহীনুর সিদ্দিকা, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জাঙ্গীরারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর আলী, পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদ প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ-এঁর কর্মদক্ষতা, কাজের প্রতি শ্রদ্ধা, একাগ্রতা ও নিয়মানুবর্তিতাসহ শিক্ষার সার্বিক উন্নয়ন কর্মকান্ডসমূহ বর্তমান ও ভবিষ্যতের শিক্ষকদের কর্মময় জীবনে অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা জানান। তাঁর মতো সৎ, আদর্শ ও দায়িত্বশীল কর্মকর্তার শূণ্যতা পূরণ করা সহজ হবেনা বলেও তারা জানান। তিনি সবার প্রিয় ও অনুকরনীয় ব্যক্তি হিসেবে সকলের হৃদয়ে অমৃত্যু টিকে থাকবেন। যুগ যুগ ধরে সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলেও বক্তারা মন্তব্য করেন।
অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ স্যার বক্তব্যকালে আবেগপ্রবণ হয়ে উঠেন। অবসর কালীন দিনগুলো যেন সুস্থতার সহিত অতিবাহিত করতে পারেন এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। তাছাড়া সবার সুস্থতা ও সার্বিক উন্নতি কামনাও করেন।
বিদায়ী প্রধান শিক্ষক শাকের আহমদ-এঁর চাকরি কালীন সময়ে স্মরণীয় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা সভার পরে তাঁর হাতে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাকের আহমদ স্যার ১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর জেলার নালিতাবাড়ী উপজেলার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় প্রথম কাজে যোগদান করেন। বদলি জনিত কারনে বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষে ২০১০ সালে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ২৪নং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং সরকারি চাকরি বিধিমোতাবেক ১৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহন করলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন